ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাহমুদা খাতুন, সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা


শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাহমুদা খাতুন, সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা

১৭ই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার, বিকাল ৫ ঘটিকার সময়, নারায়ণ গঞ্জ জেলার, ডি এন রোড, সে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ,মাহমুদা খাতুন মুন্নি আপা কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হওয়ায়, নারায়ণগঞ্জের নন্দীপাড়া এলাকার একটি মহল, তাকে ফুলের শুভেচ্ছা দিয়ে অভিনন্দন জানান।
উপস্থিত ছিলেন, নবনির্বাচিত সভাপতি মাহমুদা খাতুন মুনি আপা, তার হাজবেন্ড,
আরো উপস্থিত ছিলেন, জনাব মোঃ মাসুম মোল্লা, শেখ মোহাম্মদ সোহেল, মিজানুর রহমান রনি মল্লিক, মোহাম্মদ শাহাবুদ্দিন, আনোয়ার হোসেন, মোহাম্মদ আল-আমিন ও মোহাম্মদ বাসেদ সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তব্যে নবনির্বাচিত সভাপতি মাহমুদা খাতুন, জানান যে সকলের সার্বিক সহযোগিতায়, বিদ্যালয়ের সকল কার্যক্রম সুন্দর ও আধুনিকভাবে গড়ার তোলার প্রতিশ্রুতি প্রদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওসি রাকিবুলের দাবি, ভাইরাল অডিওটি এআই দ্বারা তৈরি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২৫ পি.এম


ওসি রাকিবুলের দাবি, ভাইরাল অডিওটি এআই দ্বারা তৈরি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ওসি মো. রাকিবুল ইসলামকে বিতর্কিত অডিও ভাইরালের ঘটনায় প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কর্তৃপক্ষ তার প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করে।

এরপর, রাকিবুল ইসলাম তার ফেসবুক প্রোফাইল থেকে একটি পোস্টের মাধ্যমে দাবি করেন, ভাইরাল হওয়া অডিওটি এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে।

পোস্টে তিনি উল্লেখ করেন, "অ্যাডভান্স এআই ছাড়া এটা আর কিছু না। এ যুগে এআই দিয়েও ফাঁসানো যায় মানুষকে এই অডিও না শুনলে বুঝাই যাবে না।" তিনি গণমাধ্যমকে সতর্ক করে বলেন, যাচাই-বাছাই না করে প্রচারের নামে অপ্রচার করলে একজন মানুষের মানসম্মান ধ্বংস হতে পারে, এটি তাদের জানা উচিত। তিনি আরও যোগ করেন, "অথচ আমার নামে যে অপ্রচার করা হচ্ছে সেটা আমি কখনো বলিও নাই। আল্লাহ সবার উত্তম মঙ্গল করুন।"

সম্প্রতি, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম এবং সংবাদমাধ্যমে এই অডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনার মধ্যে ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ ওসি রাকিবুল ইসলামকে প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২৬ পি.এম


হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টার মধ্যে হামের উপসর্গে ২ শিশুর মৃত্যু ঘটেছে। তবে, এই সময়ের মধ্যে নিশ্চিত হামে কারও মৃত্যুর ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক বার্তায় এই তথ্য জানানো হয়। এই হিসাব বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে নেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৪৬। এর মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৪৬ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে হামের উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৬১ জনের মধ্যে হাম শনাক্ত করা হয়েছে। এ পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৩৪৩ জন।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় এক হাজার ২৮২ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে, মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৭৬ হাজার ৪৮০ জনে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাভারে রাজউকের অভিযানে ‘ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি’ উচ্ছেদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৩৩ পি.এম


সাভারে রাজউকের অভিযানে ‘ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি’ উচ্ছেদ

রাজউক অভিযান চালিয়েছে সাভারের বনগাঁও ইউনিয়নের বনগাঁম এলাকায় অবস্থিত ‘ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি’তে, যেখানে আবাসন প্রকল্প পরিচালনার অভিযোগ রয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদন ছাড়া।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই অভিযানে প্রকল্পটির সাইট অফিস, ড্রেজারের পাইপ এবং বিভিন্ন সাইনবোর্ড ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

অভিযানটি পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসান। তিনি জানান, প্রকল্পটি দীর্ঘদিন ধরে রাজউকের অনুমোদন ছাড়াই চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে মানুষের কাছে প্লট বিক্রি করে আসছিল। অনুমোদন ছাড়া পরিচালিত হওয়ায় অভিযানের মাধ্যমে বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। একই সঙ্গে প্রকল্পের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে অনুমোদন ছাড়া এ ধরনের কার্যক্রম চালালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রকল্পটির দেখভালের দায়িত্বে ছিলেন সাভার থানা বিএনপির সভাপতি সাইফুদ্দিন সাইফুল। তবে অভিযানের বিষয়ে তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এ সময় রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় পুলিশ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব হলেন সাইফুল ইসলাম জয়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৩৫ পি.এম


প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব হলেন সাইফুল ইসলাম জয়

সিনিয়র সহকারী সচিব মো. সাইফুল ইসলাম জয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব (পিএস) হিসেবে নিয়োগ লাভ করেছেন।

এ তথ্য বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ড. গোলাম মোর্শেদ প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নারায়ণগঞ্জের রূপগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করা সিনিয়র সহকারী সচিব মো. সাইফুল ইসলাম জয়কে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব পদে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে। এর আগে তিনি মন্ত্রিপরিষদ বিভাগে বদলির আদেশাধীন ছিলেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

মো. সাইফুল ইসলাম জয় বর্তমানে ইয়োফাসের সেক্রেটারি এবং ৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। রূপগঞ্জের ইউএনও হিসেবে দায়িত্ব পালনকালে সততা ও নিষ্ঠার জন্য তিনি প্রশংসিত হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%