০৪:৫১ পি.এম
প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, এবারের বাজেটে অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার ব্যবস্থা রাখা হয়েছে। তিনি বুধবার (১০ জুন) দুপুরে জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এ কথা জানান।
তিনি বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণে নতুন ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং বিদেশি বিনিয়োগ নিয়ে আসলে সরকার দেড় শতাংশ কমিশন দিবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, সরকারের শূন্য পদগুলোয় যত দ্রুত সম্ভব নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। একইসাথে, প্রশাসনে জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ গ্রহণ করতে চায় সরকার।
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় নিহত-আহতরা পাবেন ১-৫ লাখ টাকা, আবেদন যেভাবে করবেন
তিনি জানান, সেবাপ্রদান ব্যবস্থাকে আরও বেশি ডিজিটালাইজড করা হচ্ছে এবং প্রশাসনিক দফতরে সাধারণ মানুষকে হয়রানিমুক্ত সেবা দেওয়ার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া, জনগণের নিরাপত্তায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার তৎপর বলেও জানান তিনি।
এছাড়া, সংসদীয় নেতা বলেছেন, সংরক্ষিত নারী সদস্যদের দায়িত্ব দেওয়ার প্রশ্নে দেশের সম-উন্নয়নে বিশ্বাসী সরকার। সুতরাং, সরকার দলীয় সদস্যরা নিজ আসনের যেভাবে উন্নয়ন তদারকি করবেন, বিরোধী দলের সদস্যরাও সমসুযোগ ও বরাদ্দ পাবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন