ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

আজ ২২ ক্যারেট সোনা ২ লাখ ২৮ হাজার ৩১ টাকায় বিক্রি হচ্ছে


আজ ২২ ক্যারেট সোনা ২ লাখ ২৮ হাজার ৩১ টাকায় বিক্রি হচ্ছে

দেশের বাজারে বর্তমানে ভালো মানের এক ভরি সোনা ভ্যাটসহ ২ লাখ ৩০ হাজার টাকার নিচে বিক্রি হচ্ছে। অন্যদিকে, কম দামি বা সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম দেড় লাখ টাকার ওপরে রয়েছে। ভালো মানের রুপার ভরি বিক্রি হচ্ছে ৪ হাজার টাকার ওপরে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ১৩ অক্টোবর সকাল ১০টা থেকে সোনা ও রুপার গহনার দাম নির্ধারণের দায়িত্ব পালন করছে। নতুন দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত এই দামেই দেশের বাজারে শনিবার (১৭ অক্টোবর) সোনার ও রুপার গহনা বিক্রি হবে।

বাজুসের নির্ধারণ অনুযায়ী, বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ভ্যাটসহ ২ লাখ ২৮ হাজার ৩১ টাকায় বিক্রি হচ্ছে। ২১ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকায়।

আরও পড়ুন: সরকার সৃজনশীল শিল্পকে মূলধারায় দেখতে চায়: অর্থমন্ত্রী

এছাড়া, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকায়। সনাতন পদ্ধতির এক ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকায়।

অন্যদিকে, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ১৯৯ টাকা রাখা হয়েছে। ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ৩ হাজার ৯৬৬ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৩ হাজার ৪৪১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ২ হাজার ৬২৪ টাকায় বিক্রি হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মায়ের সঙ্গে অভিমান করে ভয়ংকর সিদ্ধান্ত নিল ১৪ বছরের আফরিয়া সুলতানা প্রীয়া

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪৩ এম


মায়ের সঙ্গে অভিমান করে ভয়ংকর সিদ্ধান্ত নিল ১৪ বছরের আফরিয়া সুলতানা প্রীয়া

নোয়াখালীর সেনবাগে ১৪ বছর বয়সী আফরিয়া সুলতানা প্রীয়া নামে এক অষ্টম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার ইয়ারপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শায়েস্তানগর গ্রামের হাজী এমরাত আলী মিয়া বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শনিবার (১৭ অক্টোবর) সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর পরিকল্পনা রয়েছে।

নিহত প্রীয়া মো. আবুল কাশেম ড্রাইভারের কন্যা এবং স্থানীয় শিবপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে প্রীয়ার মা বিলকিস আক্তার ছোট ছেলেকে নিয়ে স্থানীয় ছমির মুন্সির হাট বাজারে যান। বিকেল সাড়ে ৪টার দিকে বাড়িতে ফিরে তিনি বসতঘরের দরজা বন্ধ দেখতে পান। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে মই দিয়ে ঘরের ভেতরে উঁকি দেওয়ার সময় তিনি মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেন। পারিবারিক কলহের কারণে মায়ের ওপর অভিমান করে প্রীয়া আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হযরত আলী মিলন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিরাইয়ে হাওর ও নদী রক্ষা আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

হামিদুম ইসলাম

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫৪ এম


দিরাইয়ে হাওর ও নদী রক্ষা আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন

হাওরের প্রকৃতি, পরিবেশ, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের পাশাপাশি সরকারি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’ দিরাই উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনে সর্বসম্মতিক্রমে মোঃ বদরুজ্জামান বদরুলকে সভাপতি ও মামুন আহমদকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বিকেল ২টা ৩০ মিনিটে দিরাইয়ের জালাল সিটি কনফারেন্স হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। হাওর ও নদী রক্ষা আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সহসভাপতি ওবায়দুল মুন্সীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ।

সম্মেলনে বক্তারা হাওরাঞ্চলের সার্বিক উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা বলেন, হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম, ধীরগতি, দুর্নীতি ও ঠিকাদারি সিন্ডিকেটের অপতৎপরতা প্রতিরোধ করতে হবে। সরকারি প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি হাওর, নদ-নদী ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সম্মেলনে বিভিন্ন ইউনিয়ন কমিটির প্রতিনিধি, সচেতন নাগরিক, দেশপ্রেমিক ও পরিবেশপ্রেমী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নবগঠিত ৩৫ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি

সভাপতি: মোঃ বদরুজ্জামান বদরুল।

সহসভাপতি: আবুল ফজল আকাশ, মোঃ মনু মিয়া, মোঃ ফরিদ মিয়া, আব্দুল্লাহ রাজী, মাসুক মিয়া ও জাহাঙ্গীর আলম রিফাত।

সাধারণ সম্পাদক: মামুন আহমদ।

যুগ্ম সাধারণ সম্পাদক: কামরুল হাসান মিঠু।

সাংগঠনিক সম্পাদক: আবুল হাসান ও ইমরান মিয়া।

অর্থ সম্পাদক: মিজানুর রহমান মিজান।

বাঁধবিষয়ক সম্পাদক: হাফিজ উদ্দিন ফরহাদ ও হাবিবুর রহমান হাবিব।

দপ্তর সম্পাদক: হুমায়ুন কবির।

প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক: জুনাইদ আহমদ।

শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক: সৈকত আহমদ।

তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক: রাব্বি হাসান।

আইন, নারী ও শিশুবিষয়ক সম্পাদক: রিনা তালুকদার।

দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক: মোঃ মিজান মিয়া।

বন, পরিবেশ ও জলবায়ুবিষয়ক সম্পাদক: সুয়েব আহমদ।

নদী ও খনিজ সম্পদবিষয়ক সম্পাদক: রাহুল মিয়া।

হাওর ও কৃষিবিষয়ক সম্পাদক: অসিম দাশ।

মিডিয়া ও যোগাযোগবিষয়ক সম্পাদক: ওয়াসিম কবির।

নির্বাহী সদস্য: মাও ইশা মিয়া, জহিরুল ইসলাম, মোঃ জাবেদ মিয়া, আব্দুল বাতিন, সৌরভ হাসান, সেজু মিয়া, আহমদ খান, রেদুয়ান আহমেদ, আব্দুল ওয়াহাব, উজ্জল মিয়া ও বিদ্যুৎ তালুকদার।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ হাওরাঞ্চলের প্রকৃতি, পরিবেশ, জীববৈচিত্র্য ও নদ-নদী রক্ষার পাশাপাশি ফসলরক্ষা বাঁধ নির্মাণে স্বচ্ছতা নিশ্চিত করা এবং জনস্বার্থসংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেট উপশহর সি-ব্লকে ড্রেন নির্মাণ শুরু, স্বস্তি এলাকাবাসীর

আন্তর্জাতিক ডেস্ক

সিলেট প্রতিনিধি:

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫৬ এম


সিলেট উপশহর সি-ব্লকে ড্রেন নির্মাণ শুরু, স্বস্তি এলাকাবাসীর

সিলেট নগরীর উপশহর সি-ব্লকে ড্রেন নির্মাণের কাজ শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দারা আশা করছেন, দীর্ঘদিনের পানি নিষ্কাশন সমস্যা এবং এলাকার পরিবেশ উন্নয়নে এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ড্রেন নির্মাণকাজ সম্পন্ন হলে, বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হবে, জলাবদ্ধতা কমবে এবং রাস্তাঘাটের স্বাভাবিক চলাচল বজায় রাখতে সহায়তা করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পানি জমে জনসাধারণের চলাচলে যে ধরনের ভোগান্তি সৃষ্টি হয়, তা নিরসনে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তবে নির্মাণকাজ সঠিক পরিকল্পনা অনুযায়ী, নির্ধারিত মান বজায় রেখে এবং সময়মতো সম্পন্ন করা হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর তদারকি প্রয়োজন।

উপশহর সি-ব্লকের বাসিন্দাদের প্রত্যাশা, ড্রেন নির্মাণকাজ সম্পন্ন হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা আরও উন্নত হবে এবং জনদুর্ভোগ কমে আসবে।

জনস্বার্থে উন্নয়নমূলক কাজের অগ্রগতি তুলে ধরা আমাদের অঙ্গীকার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টঙ্গীতে আগুনে পুড়ল ৯ দোকান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:০২ এম


টঙ্গীতে আগুনে পুড়ল ৯ দোকান

গাজীপুরের টঙ্গীতে একটি মার্কেটে আগুন লেগে নয়টি দোকান পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে টঙ্গীর চেরাগআলী এলাকার প্রেসক্লাব মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহীন আলম জানান, মার্কেটের অধিকাংশ দোকান টিনের তৈরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। রাতে আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%