ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

স্থানীয় সরকারমন্ত্রী ড. মঈন খানের শারীরিক অবস্থার উন্নতি


স্থানীয় সরকারমন্ত্রী ড. মঈন খানের শারীরিক অবস্থার উন্নতি

ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৬ : হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি ঘটেছে।

ড. আবদুল মঈনের ব্যক্তিগত সহকারী বাহাউদ্দীন মিল্টন জানিয়েছেন, তিনি এখনও নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

তিনি আরও জানান, ফুসফুসে সংক্রমণের কারণে ড. মঈনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তার চিকিৎসা চলছে। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: পাবনায় ছাত্রীনিবাস থেকে কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এদিকে, এলজিআরডি মন্ত্রীর শারীরিক অবস্থার কারণে দর্শনার্থীদের হাসপাতালে ভিড় না করতে চিকিৎসকদের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

তীব্র শ্বাসকষ্ট ও বুকে ব্যথা নিয়ে গত ২১ অক্টোবর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান।

হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক আতিকুর রহমান, জিয়াউল হাসান ও শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল টিমের তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন: ৭ নভেম্বর থেকে দাম্মাম রুটে বিমানের ফ্লাইট চালু, রিয়াদ স্থগিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াত আমিরের এক দফার ডাক দিলে সবাই অংশ নিতে প্রস্তুত: ডাকসু ভিপি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫৬ পি.এম


জামায়াত আমিরের এক দফার ডাক দিলে সবাই অংশ নিতে প্রস্তুত: ডাকসু ভিপি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি মোহাম্মদ আবু সাদিক কায়েম মন্তব্য করেছেন, জুলাই বিপ্লব-পরবর্তী বর্তমান সরকার শহীদের রক্তের সাথে প্রতারণা করছে। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, তারেক রহমান এবং এই সরকার প্রতাড়ক ও গাদ্দারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) যশোরে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন, যা ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চের অংশ। যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে এই সমাবেশটি অনুষ্ঠিত হয়।

সমাবেশে ডাকসু ভিপি আরও উল্লেখ করেন, মানুষ রাষ্ট্র সংস্কারের পক্ষে এবং গণভোটের হ্যাঁ-এর পক্ষে মতামত প্রদান করেছিল, যাতে এই বাংলাদেশে আর কখনো গুম, খুন, আয়নাঘর এবং ফ্যাসিবাদ ফিরে না আসে। কিন্তু বর্তমান সরকার সেই গণভোটের জনরায়ের সাথে প্রতারণা করছে।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এ বাংলার জমিনে শহীদদের রক্তের ইনসাফ বিজয়ী হবে ইনশাআল্লাহ। গণভোটের রায়, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং সারাদেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসের মাধ্যমে সৃষ্ট সংকটের বিরুদ্ধে আজকের এই লংমার্চ অনুষ্ঠিত হচ্ছে।

আগামী দিনের রাজনৈতিক আন্দোলন প্রসঙ্গে ডাকসু ভিপি বলেন, জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় নেতা ডক্টর শফিকুর রহমান যদি এক দফার ডাক দেন, তবে সাধারণ জনগণকে সাথে নিয়ে ঢাকামুখী পদযাত্রায় অংশ নিতে সবাই প্রস্তুত রয়েছে।

আবু সাঈদ, শহীদ আলী রায়হান এবং শহীদ ওসমান হাদীর রক্তের বিনিময়ে একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনের প্রত্যয়ও তিনি ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পটিয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখম, ৪ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫৭ পি.এম


পটিয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখম, ৪ জন গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়ায় পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের কারণে প্রতিপক্ষের হামলার ঘটনা ঘটেছে, যার ফলে ভাঙচুর ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ উঠেছে। হামলার সময় ভিডিও ধারণ করতে যাওয়ায় মা ও দুই ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়।

আহতদের মধ্যে রয়েছেন—দিলয়ারা বেগম (৪৮) এবং তাঁর দুই ছেলে শাহদাত হোসেন ইরফান (২০) ও জিহান হোসেন (২৪)।

শুক্রবার সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার বড়লিয়া ইউনিয়নের ওকন্যারা গ্রামে এই হামলার ঘটনা ঘটে। জাবেদ হোসেন বাদী হয়ে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন এই ঘটনার প্রেক্ষিতে। পুলিশ অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন—আবদুল হান্নান (৪৫), মো. সেলিম (৪৬), নেজাম উদ্দিন (৪০) এবং ফোরকান উদ্দিন আজম (৩৫)। শনিবার (৩১ অক্টোবর) বেলা ৩টার দিকে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জাবেদ হোসেনদের সঙ্গে একই এলাকার আলমসহ প্রতিপক্ষের লোকজনের মধ্যে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে গত শুক্রবার সকালে অভিযুক্তরা অজ্ঞাতনামা ৫-৬ জন দেশীয় অস্ত্র নিয়ে বাদীর বসতবাড়ির পেছনের টিনের বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করে এবং ব্যাপক ভাঙচুর চালায়। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

হামলার সময় বাদীর এক ভাই মোবাইল ফোনে ঘটনার দৃশ্য ধারণ করার চেষ্টা করলে অভিযুক্তরা তাঁর ওপর চড়াও হন। এ সময় তাঁকে রক্ষায় মা দিলয়ারা বেগম এগিয়ে গেলে তাঁকে এলোপাতাড়ি মারধর করা হয়। একপর্যায়ে অভিযুক্তদের কোপে দিলয়ারা বেগমের কপালে গুরুতর জখম হয় এবং অপর এক হামলায় সাক্ষীর নাক ফাটিয়ে রক্তাক্ত করা হয়।

পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে দ্রুত পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন।

এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, পৈতৃক সম্পত্তির বিরোধ ও ভিডিও ধারণকে কেন্দ্র করে মা-ছেলেকে রক্তাক্ত করার ঘটনায় থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রেমে ব্যর্থ হয়ে ঘরে বসেই ইয়াবা তৈরি চেষ্টা টঙ্গীতে গ্রেপ্তার যুবক

আন্তর্জাতিক ডেস্ক

টঙ্গী গাজীপুর প্রতিনিধি ফারুক হোসেন

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫৮ পি.এম


প্রেমে ব্যর্থ হয়ে ঘরে বসেই ইয়াবা তৈরি চেষ্টা টঙ্গীতে গ্রেপ্তার যুবক

সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউব ও ফেসবুকের ভিডিও দেখে বাড়িতে ইয়াবা ট্যাবলেট তৈরির চেষ্টার অভিযোগে গাজীপুরের টঙ্গীতে নাজমুল ইসলাম বাপ্পী (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে টঙ্গীর পাগাড় এলাকার আলেকটেক এলাকায় তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

এ সময় তাঁর বাড়ি থেকে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ, ল্যাবরেটরিতে ব্যবহৃত সরঞ্জাম, ইয়াবাসদৃশ ৪৫টি ট্যাবলেট এবং ইয়াবা তৈরির নিয়ম, পরিমাপ ও প্রক্রিয়া লেখা একটি খাতা জব্দ করা হয়েছে। পুলিশের জব্দতালিকা সূত্রে জানা যায়, অভিযানে অ্যামোনিয়া সলিউশন, ডাইক্লোরোমিথেন, অ্যাসিটিক অ্যাসিড, টলুইন, এন-বিউটাইলঅ্যামিন, নাইট্রোইথেন, অ্যাসিটোন, মিথানল, আইসোপ্রোপানল, ইথানলসহ বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ উদ্ধার করা হয়। এ ছাড়া সোডিয়াম বাইকার্বোনেট, পটাশিয়াম কার্বোনেট, ক্যালসিয়াম ক্লোরাইড, সোডিয়াম কার্বোনেট, ম্যাগনেশিয়াম সালফেট, সোডিয়াম হাইড্রক্সাইড, সোডিয়াম নাইট্রেট, সিলিকা জেল, ল্যাকটোজ ও লিডোকেইনসহ বিভিন্ন রাসায়নিক পদার্থ জব্দ করা হয়েছে। অভিযানে ইয়াবা তৈরির কাজে ব্যবহৃত বলে উল্লেখ করা হয়েছে এমন ১৩টি কাচের সরঞ্জাম, রাসায়নিক পরিমাপের ১১টি যন্ত্র, দুটি মেজারিং সিলিন্ডার, একটি ড্রপিং ফানেল, একটি হিটিং মেটাল সেটআপ মেশিন, ফিল্টারেশন সেটআপ, ডেনস্টার্ক ট্র্যাপ, ভ্যাকুয়াম পাম্প, পানির পাম্প, মেটাল ব্লেড প্লেটসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ছাড়া ইয়াবা ট্যাবলেট শুকানোর কাজে ব্যবহৃত একটি ফিল্টার, মলিকুলার সিভ, পিএইচ পেপার এবং কফি মিশ্রিত তরল পদার্থ ভর্তি একটি কাচের বোতলও জব্দতালিকায় রয়েছে। অভিযানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামত হিসেবে পাওয়া যায় সবুজ মলাটের একটি খাতা। পুলিশের জব্দতালিকা অনুযায়ী, ওই খাতার ভেতরে ইয়াবা তৈরির নিয়ম, পরিমাপ, প্রক্রিয়া এবং বিভিন্ন ধরনের দাহ্য পদার্থের নাম লেখা ছিল। পাশাপাশি ইয়াবাসদৃশ ৪৫টি কথিত মাদকদ্রব্য উদ্ধার করা হয়।প্রাথমিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিও দেখে ইয়াবা তৈরির পদ্ধতি শেখার চেষ্টা করার বিষয়টি সামনে এসেছে বলে জানা গেছে। তবে উদ্ধার করা ট্যাবলেটগুলো প্রকৃত ইয়াবা কি না এবং জব্দ করা রাসায়নিক পদার্থ দিয়ে মাদক উৎপাদন করা হয়েছে কি না, তা পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‎ত্রিশালে বাগান ইসলামীয়া আলিম মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি ডা. লিটন

আন্তর্জাতিক ডেস্ক

‎ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:০১ পি.এম


‎ত্রিশালে বাগান ইসলামীয়া আলিম মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি ডা. লিটন

‎‎ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন বলেছেন, ‘জীবনে সফল ও প্রতিষ্ঠিত হতে হলে পড়ালেখার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে। লক্ষ্য অর্জনের পথে সময়ের সঠিক ব্যবহারই সফলতার মূল চাবিকাঠি।’
‎
‎শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ঐতিহ্যবাহী বাগান ইসলামীয়া আলিম মাদ্রাসায় ৪ তলা ভিত্তিবিশিষ্ট ১ তলা নতুন একাডেমিক ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎
‎তিনি আরও বলেন, ‘শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আন্তরিকতার কোনো বিকল্প নেই। ভালো ফলাফল অর্জনের জন্য শিক্ষার্থীদের যেমন পরিশ্রম করতে হবে, তেমনি শিক্ষকদেরও দায়িত্বশীলতার সঙ্গে পাঠদান নিশ্চিত করতে হবে।’
‎
‎সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, ‘এ এলাকার শিক্ষার্থীরা যাতে আধুনিক ও সুন্দর পরিবেশে পড়াশোনার সুযোগ পায়, সে লক্ষ্যেই নতুন ভবনটি নির্মাণ করা হচ্ছে। ২০০৪ সালে আমি এ প্রতিষ্ঠানের পূর্বের ভবনটি নির্মাণ করেছিলাম। আজ আবারও শিক্ষার পরিবেশ উন্নয়নের ধারাবাহিকতায় নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও মাদ্রাসাটির সার্বিক উন্নয়নে আমি কাজ করে যাব।’
‎
‎অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া।
‎
‎মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফয়জুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুর ইসলাম, ত্রিশাল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান শামীম, জিয়াউল হাসান জামিল, আনিছুজ্জামান মৃধা, আব্দুল আউয়াল ফরাজী, ত্রিশাল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এমদাদুল হক, মঠবাড়ী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জিএম মোস্তাক সোহেল, সাখুয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফেরদৌস হাসান, ত্রিশাল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায় মোঃ মাহবুবুল হাসান, মো: কামাল হোসেন, মোঃ জান্নাত ফারাজী, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি এইচ. এম. জোবায়ের হোসেন প্রমূখ। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
‎
‎এস এম মাসুদ রানা
‎ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
‎তারিখ :৩১/১০/২০২৬

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%