ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

খাগড়াছড়িতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী, র‍্যালি ও আলোচনা সভা


খাগড়াছড়িতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী, র‍্যালি ও আলোচনা সভা

গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর পূর্তি উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। মঙ্গলবার (২৭ অক্টোবর) জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা নেতাকর্মীরা অংশ নেন।

বিকেল ৩টার দিকে শহরের চেঙ্গী স্কয়ার থেকে র‍্যালিটি শুরু হয়। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলার যুবদলের নেতাকর্মীরা দলে দলে যোগ দেন।

র‍্যালি শেষে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া।

আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই, খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য এমএন আবছার।

জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুর রহমান ওয়াসিম। এ সময় জেলা বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা যুবদলের প্রতিষ্ঠার ইতিহাস, দেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে যুবসমাজের ভূমিকা এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন। তাঁরা সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি গণতান্ত্রিক মূল্যবোধ, মানুষের অধিকার ও দেশের স্বার্থে যুবসমাজকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সংগঠনটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করে খাগড়াছড়ি জেলা যুবদল।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন বাংলাদেশ বিনির্মাণে যুবদল ভ্যানগার্ড হিসেবে কাজ করবে: মাহফুজুর রহমান রিটন

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:১৬ পি.এম


নতুন বাংলাদেশ বিনির্মাণে যুবদল ভ্যানগার্ড হিসেবে কাজ করবে: মাহফুজুর রহমান রিটন

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে যুবদল ভ্যানগার্ড হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন।

তিনি বলেন, “তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশ, জাতি ও যুবসমাজের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে যুবদলের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর যুবদল আয়োজিত যুব সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর বাটার মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মাহফুজুর রহমান রিটন বলেন, যুবদল বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী যুব সংগঠন। দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে এ সংগঠনের নেতাকর্মীরা সাহসী ও অগ্রণী ভূমিকা পালন করেছেন। তারুণ্যের শক্তি, মেধা, সাহস ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ, দায়িত্বশীলতা ও জনকল্যাণের চেতনায় উদ্বুদ্ধ হয়ে যুবদলের নেতাকর্মীরা দেশ ও জাতির কল্যাণে কাজ করবেন বলে তিনি প্রত্যাশা করেন।

রাজশাহী নগরীকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করার আহ্বান জানিয়ে রাসিক প্রশাসক বলেন, “রাজশাহী মহানগরী আপনার, আমার, আমাদের সবার। এই নগরীকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত মহানগরী হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর সহযোগিতা ও নেতৃত্বে রাজশাহী মহানগরীকে পরিচ্ছন্ন, সুন্দর, স্বাস্থ্যকর, নিরাপদ ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। এ সময় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর সার্বিক সফলতা কামনা করেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক এবং রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনির সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন সংগঠনটির সদস্যসচিব রফিকুল ইসলাম রবি। এতে আরও বক্তব্য দেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল হুদা, সহসভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, আবুল কালাম আজাদ সুইট, মুক্তার হোসেন ও জয়নাল আবেদীন শিবলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আসাদুজ্জামান জনি, মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন ও সদস্যসচিব এমদাদুল হক লিমনসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এর আগে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর সদর হাসপাতাল মোড় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাটার মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক যুবদল নেতাকর্মী অংশ নেন।#

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোদাগাড়ীর পদ্মার তীর থেকে ২ কোটি টাকার হেরোইন উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:১৮ পি.এম


গোদাগাড়ীর পদ্মার তীর থেকে ২ কোটি টাকার হেরোইন উদ্ধার

রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা নদীর তীর থেকে পরিত্যক্ত অবস্থায় ২ কেজি হেরোইন উদ্ধার করেছে এসআরবি-৫।

সোমবার (২৭ অক্টোবর) রাত আড়াইটার দিকে গোদাগাড়ী থানার  মাদারপুর ডিমভাঙ্গা এলাকার পদ্মা নদীর তীর থেকে এসব হেরোইন উদ্ধার করা হয়। 

মঙ্গলবার দুপুরে এসআরবি-৫, রাজশাহী সদর কোম্পানির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এসআরবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২ কেজি হেরোইন উদ্ধার করা হয়। যাহার মুল্য অনুমানিক মুল্য ২ কোটি টাকা।

উদ্ধার করা হেরোইন গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্ত করতে অনুসন্ধান ও অভিযান অব্যাহত রয়েছে।#

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে বিজিবি'র অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:২০ পি.এম


রাজশাহীতে বিজিবি

 রাজশাহীর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ক্যাপ্টেন মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার সকালে ১ বিজিবি, সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

বিজিবি জানায়, সোমবার (২৬ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে ১ বিজিবি'র অধীনস্থ ইউসুফপুর বিওপির একটি দল রাজশাহীর চারঘাট থানার পল্টন আমবাগান এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১০৫ বোতল ভারতীয় ক্যাপ্টেন মদ জব্দ করা হয়।

জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট থানায় জমা দেওয়া হয়েছে।

জব্দকৃত মাদকের সঙ্গে জড়িত কারবারিকে শনাক্ত করে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিজিবির গোয়েন্দা তৎপরতা চলমান রয়েছে।#

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যপ্রাচ্যের সংকট সমাধানে ইরানে মক্কা জোটের চার সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:২৭ পি.এম


মধ্যপ্রাচ্যের সংকট সমাধানে ইরানে মক্কা জোটের চার সিদ্ধান্ত

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান যুদ্ধাবস্থা ও চরম আঞ্চলিক সংকট নিরসনের লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা জোরদারের অংশ হিসেবে ইরানের সাথে একটি ঐতিহাসিক উচ্চপর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করেছে ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ভুক্ত তিন মুসলিম পরাশক্তি—সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্ক। গত ২৬ অক্টোবর ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত এই বৈঠকে সামরিক উত্তেজনা বৃদ্ধি বন্ধ করার পাশাপাশি সংঘাত নিরসনে একটি স্থায়ী কূটনৈতিক চুক্তিতে পৌঁছানোর বিষয়ে একাধিক সুনির্দিষ্ট সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

লন্ডনভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই-এর তথ্য অনুযায়ী, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিবের নেতৃত্বে আয়োজিত এই বিশেষ বৈঠকে ইরানের পক্ষে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। অন্যদিকে, মক্কা প্রতিরক্ষা জোটের প্রতিনিধিত্ব করেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থার (এমআইটি) প্রধান ইব্রাহিম কালিন।

বৈঠকে গৃহীত প্রধান সিদ্ধান্তসমূহ:

• সংলাপের টেবিলে প্রত্যাবর্তন: বৈঠক শেষে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় একটি যৌথ বিবৃতিতে জানায়, তেহরানে আলোচনার মূল উদ্দেশ্য হলো চলমান সামরিক সংঘাতের সাথে যুক্ত সকল পক্ষকে সরাসরি আলোচনার টেবিলে ফিরিয়ে আনা। সংঘাতের বিস্তার রোধে সকল পক্ষের মধ্যে নিয়মিত যোগাযোগ বজায় রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

• কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় পূর্ণ সমর্থন: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাতার ও পাকিস্তান যৌথভাবে যে কূটনৈতিক মধ্যস্থতার উদ্যোগ গ্রহণ করেছে, তাকে মক্কা জোট সর্বাত্মক সমর্থন জানাবে বলে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

• সামরিক সংঘাত পরিহার ও কূটনীতিতে জোর: সামরিক শক্তির পরিবর্তে কূটনৈতিক উপায়ে দীর্ঘমেয়াদি সমাধানের ওপর জোর দেয় জোট। সৌদি প্রতিনিধিদলের প্রধান প্রিন্স খালিদ বিন সালমান স্পষ্টভাবে উল্লেখ করেন, সামরিক উত্তেজনার পুনরাবৃত্তি রোধ করতে এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর সংলাপ ছাড়া অন্য কোনো বিকল্প নেই।

• যৌথ নিরাপত্তা পর্যবেক্ষণ: আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখতে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির সদস্য দেশগুলো সমন্বিতভাবে সংকট পর্যবেক্ষণ করবে এবং উত্তেজনাকর পরিস্থিতি প্রশমনে একযোগে কাজ করবে।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে চলা মতবিরোধ ও ভূরাজনৈতিক সংঘাতের পর সৌদি নেতৃত্বাধীন মক্কা জোট এবং ইরানের এই যৌথ সমঝোতা মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি নতুন কূটনৈতিক দিগন্তের সূচনা করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%