১২:৫২ এম
আইসিসির হল অব ফেমে জায়গা পেয়েছেন ভারতের সাবেক দুই অধিনায়ক সৌরভ গাঙ্গুলী এবং আনজুম চোপড়া, পাশাপাশি ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেনও জায়গা করেছেন।
স্কটল্যান্ডের এডিনবরায় একটি বর্ণাঢ্য অনুষ্ঠানে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তাদেরকে সম্মাননিত করেছে।
এর আগে আইসিসির হল অব ফেমে ক্রিকেটের অনেক রথী-মহারথী স্থান পেয়েছেন।
আরও পড়ুন: সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, বিচারপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলল হিউম্যান রাইটস ওয়াচ
২০০৯ সালের জানুয়ারিতে আইসিসির হল অব ফেম প্রতিষ্ঠা করা হয়, যেখানে কিংবদন্তি ক্রিকেটারদের সম্মান জানানো হয়। অবসরের অন্তত পাঁচ বছর পরে ক্রিকেটাররা হল অব ফেমের জন্য বিবেচিত হন।
আইসিসির চেয়ারম্যান জয় শাহ বলেছেন, ‘সৌরভ, আনজুম ও কেভিন প্রত্যেকেই গর্বের সঙ্গে নিজেদের জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। আইসিসির পক্ষ থেকে তাদের এই প্রাপ্য সম্মানের জন্য অভিনন্দন জানাই। আইসিসি হল অব ফেমে তাদের স্থান নিশ্চিত করেছে যে, ভবিষ্যৎ প্রজন্মও তাদের কীর্তিকে ক্রিকেটের সর্বকালের সেরাদের পাশে স্মরণ করবে।’
সৌরভ গাঙ্গুলী জয় শাহকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘ক্রিকেটের সর্বকালের সেরাদের সঙ্গে নিজের নাম যুক্ত হওয়া আমার জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। এই স্বীকৃতি পাওয়ার অনুভূতি সত্যিই বিশেষ।’
কেভিন পিটারসেন বলেছেন, ‘আইসিসি হল অব ফেমে অন্তর্ভুক্ত হওয়া আমার জন্য বিরাট সম্মানের একটি বিষয়। ক্রিকেটের এত কিংবদন্তির পাশে নিজের নাম দেখতে পাওয়া সত্যিই বিনয়ী করে তোলে।’
আরও পড়ুন: চট্টগ্রামে জমকালো আয়োজনে সিএফএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত
আইসিসির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ভারত নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আনজুম চোপড়াও, ‘এই স্বীকৃতি আমার ক্যারিয়ার গড়ে তোলায় অবদান রাখা সবার প্রাপ্য।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন