ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

শেখ হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন তথ্য উপদেষ্টা


শেখ হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন তথ্য উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ভারত থেকে ক্ষমতা চ্যুত প্রধানমন্ত্রীর দেশে ফিরে আসার ঘোষণাকে উনি স্বাগত জানাচ্ছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকার উদ্যোগ নিয়েছে। ডিসেম্বরে দেশে আসার ঘোষণা দিয়েছেন তিনি, সেটিকে সরকারের পক্ষ থেকে স্বাগত জানানো হচ্ছে। তিনি দেশে ফিরলে, মামলা মোকাবিলা করবেন।

আরও পড়ুন: সুইজারল্যান্ডের প্রতি বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

ডা. জাহেদ উর রহমান বলেন, আইসিটিতে অবজারভার রাখার জন্য ব্যবস্থা রয়েছে, এবং সেখানে ভিডিও ক্যামেরা রাখা যাবে। আদালতে তিনি যদি প্রমাণ করতে পারেন যে তিনি অপরাধী নন, তাহলে আদালত যদি তাকে অন্য কোনো শাস্তি দেয় বা খালাস দেয়, সেটাই হবে।

সরকার চায় বিচার নিশ্চিত করতে। এজন্যই শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে স্বাগত জানাই।

তিনি আরও বলেন, বর্তমান সরকার জুলাইকে গুরুত্ব সহকারে গ্রহণ করেছে। জুলাইয়ে গণ-অভ্যুত্থান যে কারণে ঘটেছে, তা জনগণের মধ্যে ছড়িয়ে দিতে চায় সরকার।

‘পার্লামেন্টে যে জুলাই সনদ স্বাক্ষর হয়েছে, সেটার ভিত্তিতেই সরকার কাজ করবে। সনদের যে সব ক্ষেত্রে বিএনপির নোট অফ ডিসেন্ট রয়েছে, সেগুলোকে বিবেচনায় নেয়া হবে না’, যোগ করেন ডা. জাহেদ উর রহমান।

আরও পড়ুন: ২০৩৪ সালের মধ্যে জিডিপি ১ ট্রিলিয়ন ডলার ছাড়াবে প্রধানমন্ত্রীর আশা

বন্য পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ কার্যক্রম পরিচালনা সহ প্রয়োজনীয় উদ্যোগ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট সব সংস্থা ও মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।

তিনি জানান, এ পর্যন্ত সাতটি জেলার ৫৯টি উপজেলা বন্যাকবলিত হয়েছে। বন্যায় ১ লাখ ৫৫ হাজার পরিবার পানি বন্দী হয়েছে, এবং বর্তমানে ৫৪ জন মানুষ বন্যায় মারা গেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার, জানালেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

১২:৫১ পি.এম


স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার, জানালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, আইসিটি বিভাগ থেকে স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত সহায়তা পাওয়া যাবে। তিনি বলেন, মেধাবী উদ্যোক্তাদের সহযোগিতায় সরকার পুরোপুরি প্রস্তুত। তিনি এ প্রসঙ্গে উল্লেখ করেন যে, আইসিটি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৫০০ কোটি টাকার বাজেট রাখা হয়েছে। এর মাধ্যমে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত একজন স্টার্টআপ উদ্যোক্তাকে সহযোগিতা করার চেষ্টা করা হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন নওয়াব হাসান আলী চৌধুরী সিনেট ভবনে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক একটি বিশেষ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী পর্ব শেষে অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মটি উদ্বোধন করা হবে। এ অনুষ্ঠান সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে বেলা ১টা থেকে।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা চিন্তা করেছি, যেন উদ্যোক্তারা ব্যাংকের নিরাপত্তা কিংবা কাগজ দিতে না হয়, সেজন্য একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে মন্ত্রী বা উপদেষ্টারা নেই, এটি নিরপেক্ষভাবে কাজ করবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন, ব্যাংক থেকে ঋণ পাওয়ার সময় বাবার জমি বা সম্পত্তি দেখতে queune হয়। এটি স্বচ্ছ নয়। যাদের ভালো স্টার্টআপ ধারণা আছে, কিন্তু জামানত নেই, তাদের জন্য সরকার কী পদক্ষেপ নিচ্ছে?

প্রধানমন্ত্রী উত্তরে বলেন, নিরপেক্ষ এই কমিটি উদ্যোক্তার প্রকল্প দেখে ফান্ড প্রদান করবে। এ সময় অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, যে সহায়তা প্রদান করা হবে, সেটি পাবলিক মানি। যদি উদ্যোক্তার মধ্যে সম্ভাবনা থাকে, তাহলে দ্বিতীয়বারও ফান্ডের সুযোগ দেওয়া হবে।

উল্লেখ্য, ডিজিটাল প্ল্যাটফর্মটি উদ্যোক্তাদের জন্য একটি জাতীয় লঞ্চপ্যাড হিসেবে কাজ করবে। উদ্যোক্তারা সরকারি সহায়তা কর্মসূচি, আবেদন প্রক্রিয়া, প্রশিক্ষণ, মেন্টরিং, বিনিয়োগের সুযোগ, অংশীদার প্রতিষ্ঠান এবং প্রয়োজনীয় বিভিন্ন সেবা সম্পর্কে এক স্থান থেকেই জানতে এবং গ্রহণ করতে পারবেন।

সংশ্লিষ্টরা আশাবাদী, এতে উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রমে সমন্বয় বাড়বে এবং দেশে আরও কার্যকর স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে উঠবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। সূচনা বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঞা এবং স্বাগত বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ জানিয়েছে, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টি, গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করা এবং জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে সরকার নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। নির্বাচনী ইশতেহার ২০২৬ অনুযায়ী গঠিত ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড সম্ভাবনাময় উদ্যোক্তাদের অর্থায়নে সহায়তা করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীর বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

১২:৫৬ পি.এম


রাজধানীর বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রাজধানীতে একাধিক স্থানে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন। সায়েন্সল্যাব মোড়সহ নানা জায়গায় মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টার দিকে পরীক্ষার্থীরা রাস্তা অবরোধ করে তাদের বিক্ষোভ শুরু করেন। এই বিক্ষোভের সময় তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছেন।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণের ফলে শিক্ষার্থী এবং অভিভাবকদের যেসব ভোগান্তির শিকার হতে হচ্ছে, সে কারণে তারা এই দাবিগুলো তোলেন।

ঢাকার বাইরের রাজশাহী, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম বোর্ডের সামনে বিক্ষোভ ও অবরোধের আয়োজনের ঘোষণা দিয়েছেন তারা।

শিক্ষার্থীরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রের ভুল এবং প্রশ্নের মান নিয়েও প্রশ্ন উত্থাপন করেন।

এদিকে, গতকাল সোমবার রাতে বোর্ড একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, চলমান এইচএসসি পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে ভুল থাকলে শিক্ষার্থীদের পুরো নম্বর দেওয়া হবে।

এতে উল্লেখ করা হয়েছে, পদার্থবিজ্ঞান পরীক্ষার সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্ন নিয়ে বিভিন্ন মাধ্যমে যে অভিযোগ উঠেছে, সেগুলোর গুরুত্বের সঙ্গে পর্যালোচনা চলছে।

যদি পর্যালোচনায় সংশ্লিষ্ট কোনো প্রশ্নে ত্রুটি প্রমাণিত হয়, তাহলে প্রচলিত মূল্যায়ন নীতিমালা অনুযায়ী পরীক্ষার্থীদের স্বার্থ পুরোপুরি সংরক্ষিত হবে।

বিক্ষোভকারী শিক্ষার্থীদের প্রধান তিনটি দাবি হলো—প্রশ্ন অনুযায়ী পরীক্ষার উপযোগী পরিস্থিতি তৈরি না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত করা, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নের ভুলের কারণে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের নম্বর প্রদান করা এবং পরীক্ষার ব্যবস্থাপনায় পরিবর্তন আনা।

যদি এসব দাবি মেনে না নেওয়া হয়, তাহলে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার পদ ছাড়লেন সেই শামীম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

১২:৫৭ পি.এম


নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার পদ ছাড়লেন সেই শামীম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আলোচিত স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেন নর্দান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এনইউবি) ইংরেজি বিভাগের শিক্ষকতার পদ থেকে পদত্যাগ করেছেন।

তিনি গত ৮ জুন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার পদত্যাগপত্র গ্রহণ করে একই তারিখ থেকে সেটি কার্যকর হয়ে গেছে বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, কলা অনুষদের ডিন এবং ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের প্রধানের মাধ্যমে শামীম হোসেন পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে নর্দান ইউনিভার্সিটিতে কর্মকালীন অভিজ্ঞতা এবং সহকর্মী ও শিক্ষার্থীদের সহযোগিতার কথা স্মরণ করে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এর আগে, গত ২৪ ফেব্রুয়ারি শামীম হোসেন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে নর্দান ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে শিক্ষক হিসেবে যোগদানের বিষয়টি জানিয়েছিলেন। তবে যোগদানের কয়েক মাসের মধ্যেই শিক্ষকতা পেশা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাথমিকে ট্যালেন্টপুল বৃত্তি পেল আমিনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

১২:৫৮ পি.এম


প্রাথমিকে ট্যালেন্টপুল বৃত্তি পেল আমিনা

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হোগলাকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আমিনা তুস সাফা সাফল্য অর্জন করেছে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় মেধার স্বাক্ষর রেখে ট্যালেন্টপুল (মেধাবৃত্তি) ক্যাটাগরিতে বৃত্তি পেয়েছে এ শিক্ষার্থীর পরিচিতি।

রবিবার আনুষ্ঠানিকভাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।

আমিনা তুস সাফার মা লতিফা ইয়াসমিন জানান, নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সে এই ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করতে সক্ষম হয়েছে। তারা সবার কাছে দোয়া চেয়েছেন যেন আগামী দিনেও আমিনা তার মেধার আলো দিয়ে দেশের মুখ উজ্জ্বল করে। হোগলাকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলীও আলিফের এই কৃতিত্বে গর্বিত।

উল্লেখ্য, দীর্ঘ বিরতির পর নতুন আঙ্গিকে আয়োজিত ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় দেশজুড়ে ৬ লাখ ৪০ হাজারেরও বেশি পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অংশগ্রহণ করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%