শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৭:৩৫ পি.এম
গবেষণার সুফল প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মো. আসলাম হোসেন প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে গবেষণার সুফল প্রান্তিক কৃষকসহ সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, "শুধু গবেষণা করলেই হবে না; গবেষণার বিষয় নির্বাচন, গবেষণাপদ্ধতি, ফলাফল বিশ্লেষণ থেকে আন্তর্জাতিক মানের জার্নালে প্রকাশ—প্রতিটি ধাপেই গুণগত মান নিশ্চিত করতে হবে।"
শনিবার (৫ সেপ্টেম্বর) মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ‘ফ্রম রিসার্চ আইডিয়া টু কিউ১ জার্নাল পাবলিকেশন’ শীর্ষক দিনব্যাপী এক সেমিনারে তিনি এই মন্তব্য করেন।
অধ্যাপক আসলাম হোসেন আরও বলেন, "বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান দায়িত্ব নতুন জ্ঞান সৃষ্টি করা। আর সেই জ্ঞান সমাজ ও বিশ্বের সামনে তুলে ধরার কার্যকর মাধ্যম মানসম্মত গবেষণা প্রকাশনা।" তিনি উল্লেখ করেন, গবেষণা যদি কেবল গবেষণাগার বা ব্যক্তিগত নথিতে সীমাবদ্ধ থাকে, তবে তার প্রকৃত মূল্য পুরোপুরি কাজে লাগানো সম্ভব নয়।
গবেষণার ফলাফল প্রকাশিত হলে তা একাডেমিক সমাজ, নীতিনির্ধারক, শিল্পখাত ও সাধারণ মানুষের কাছে পৌঁছানোর সুযোগ তৈরি হয়।
ইউজিসি সদস্য বলেন, "গবেষণা ও প্রকাশনা একে অপরের পরিপূরক।" তিনি জানান, আন্তর্জাতিক মানের জার্নালে গবেষণা প্রকাশিত হলে তা গবেষকের পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের গবেষণা সক্ষমতারও প্রতিফলন ঘটায়।
তিনি আরও বলেন, "নিয়মিত ও উচ্চমানের গবেষণা প্রকাশনা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক দৃশ্যমানতা ও একাডেমিক মর্যাদা বাড়ায়।"
এছাড়া, বৈশ্বিক গবেষণা সহযোগিতা ও জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরি হয়।
বর্তমান সরকার বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে উল্লেখ করে আসলাম হোসেন বলেন, "এ ক্ষেত্রে তরুণ গবেষকদের আরও বেশি করে এগিয়ে আসতে হবে।" তিনি মনে করেন, তরুণদের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগাতে পারলে গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে দেশ আরো এগিয়ে যাবে।
সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে থাকা উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিছুর রহমান। তিনি বলেন, "গবেষণায় নতুন কিছু সৃষ্টি করতে হলে সংশ্লিষ্ট বিষয়ের মৌলিক জ্ঞান ও গবেষণা নৈতিকতার ভিত্তি শক্ত করতে হবে।"
মাভাবিপ্রবিকে গবেষণাবান্ধব বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহিত করার পাশাপাশি আন্তর্জাতিক মানের গবেষণা ও প্রকাশনার সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুড়িগ্রামের রৌমারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমানের বরখাস্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন স্থানীয় সাংবাদিকরা।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন রৌমারী-ঢাকা মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা যায়, গত ২ সেপ্টেম্বর সন্ধ্যায় জমির নামজারি বাতিল সংক্রান্ত অনিয়ম নিয়ে মোবাইল ফোনে এসিল্যান্ড রাফিউর রহমানকে প্রশ্ন করেন দৈনিক মানবজমিনের রৌমারী উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম সাজু। এতে তিনি ক্ষিপ্ত হন। এর পরদিন ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পুলিশ ও আনসার সদস্য নিয়ে ওই সাংবাদিকের বাড়িতে অবৈধ তল্লাশি অভিযান চালান এসিল্যান্ড।
পরবর্তীতে এ তল্লাশির বিষয়ে জানতে দৈনিক কালবেলার রৌমারী প্রতিনিধি সাখাওয়াত হোসেন এসিল্যান্ডকে ফোন করলে তিনিও তোপের মুখে পড়েন। ফোনালাপের একপর্যায়ে এসিল্যান্ড রাফিউর রহমান ওই সাংবাদিককে উদ্দেশ্য করে বলেন, তোকে গুম করা হবে, মামলা দেওয়া হবে, নাকি হত্যা করা হবে তা সময় বলে দেবে।
অভিযুক্ত কর্মকর্তার এমন অপেশাদার আচরণ ও হুমকির প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে রাজপথে নামেন স্থানীয় সংবাদকর্মীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকের বাড়িতে বেআইনি তল্লাশি, গুম ও প্রাণনাশের হুমকি দেওয়া এই কর্মকর্তার অভিলম্বে বরখাস্ত ও আইনি শাস্তি নিশ্চিত করার জোরালো দাবি জানান তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক কাইউম আজাদ বাবুল, রফিকুল ইসলাম সাজু, আলতাফ হোসেন সরকার, মিজানুর রহমান মিনু, আবু সাঈদ কাকন, সাখাওয়াত হোসেন ও জাকির হোসেনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিদেশের মাটিতে সাফল্যের খোঁজে নতুন পরিকল্পনা ভারতের
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বিদেশ সফরের বড় সিরিজ শুরুর আগে ভারতীয় ক্রিকেটারদের বিশ্রাম ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য বাড়তি সময় দেওয়ার পরিকল্পনা করছে।
২০২৭-৩১ মেয়াদের ফিউচার ট্যুরস প্রোগ্রামে (এফটিপি) এই ধরনের সময় রাখার উদ্যোগ নিয়েছে ভারত।
বোর্ড পরিচালকরা আগামী ২২ ও ২৩ সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া সূচি-সংক্রান্ত কর্মশালায় বিষয়টি নিয়ে আলোচনা করবেন।
ক্রিকবাজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, আন্তর্জাতিক ক্রিকেটের ঠাসা সূচিতে খেলোয়াড়দের ওপর চাপ কমানোর জন্য বিসিসিআই এই উদ্যোগ গ্রহণ করতে চায়। কর্মশালায় বিভিন্ন সদস্য দেশের ক্রিকেট বোর্ডের পরিচালনা ও সূচি-সংক্রান্ত কর্মকর্তারা উপস্থিত থাকবেন। আটটি সহযোগী দেশকেও আমন্ত্রণ জানানো হয়েছে।
বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া ক্রিকবাজকে জানিয়েছেন, “আমরা যে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি, তা হলো এখন বছরে অনেক বেশি ম্যাচ হচ্ছে। এ কারণেই পরবর্তী এফটিপিতে আমরা কিছু বিষয় পরিবর্তন করব এবং কিছু পদক্ষেপ নেব।”
সাইকিয়া আরও বলেন, “আমরা আমাদের এফটিপি-সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি। তারা শিগগিরই বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বৈঠক করবেন।
এফটিপি এমনভাবে সাজাতে হবে, যাতে খেলোয়াড়দের জন্য যথাযথ বিশ্রামের সুযোগ থাকে। পাশাপাশি এসইএনএ (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া) দেশগুলোতে সিরিজের আগে কিছুটা মানিয়ে নেওয়ার সময় বা প্রস্তুতি ম্যাচের ব্যবস্থা করার কথা বলা হয়েছে।
২০২৭-৩১ চক্রে ভারত ব্যস্ত সময় কাটাতে যাচ্ছে। ২০২৮ সালের শুরুতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ খেলার পরিকল্পনা রয়েছে ভারতের। এরপর একই বছর অস্ট্রেলিয়া সফর।
২০২৯ সালে ইংল্যান্ড সফর এবং ২০৩১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে সিরিজ হওয়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়া একাধিক আইসিসি ও এসিসির টুর্নামেন্টও রয়েছে। ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে। ২০২৯ সালের চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক ভারত। ২০৩০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ইংল্যান্ড, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডে অনুষ্ঠিত হবে। আর ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও বাংলাদেশ। এই সময়ে একাধিক এশিয়া কাপও অনুষ্ঠিত হবে।
ঠাসা সূচির কারণে দ্বিপক্ষীয় ক্রিকেটের আর্থিক কার্যকারিতা নিয়েও আলোচনা চলছে। ফলে আগামী এফটিপিতে বহুদলীয় টুর্নামেন্ট বাড়ানোর সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে দুবাইয়ের বৈঠকের পর।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নিয়ে কাজ করছে, যাতে ভবিষ্যতে বিশ্বে নানা সংকট তৈরি হলেও দেশের মানুষ জ্বালানি সমস্যায় না পড়তে পারে।
তিনি শনিবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) অডিটোরিয়ামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, সরকার বিগত স্বৈরাচারী সরকারের রেখে যাওয়া সমস্যাগুলোকে কেবল ‘অজুহাত’ হিসেবে দাঁড় করাতে চায় না। তিনি বলেন, "আমরা সরকার গঠন করার পর একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছি।" ভঙ্গুর স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি প্রধান সমস্যা হিসেবে তিনি জ্বালানি সংকটের কথা উল্লেখ করেন। তিনি বলেন, "দেশের বহু মানুষ এখন বিদ্যুৎ ও জ্বালানির কষ্টে ভুগছেন, আমরা সেটা অস্বীকার করছি না।"
বিদ্যুৎ ও জ্বালানি সংকটে ভোগা সাধারণ মানুষ এবং শিল্পকারখানার মালিকদের কাছে দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে তারেক রহমান বলেন, "স্বৈরাচারের রেখে যাওয়া যে সমস্যাগুলোর কারণে আজ দেশ ও দেশের মানুষ কষ্ট ভোগ করছে, আমরা শুধু এটিকে এক্সকিউজ বা অজুহাত হিসেবে বলে দিতে চাই না।" তিনি আরও বলেন, "বরং বাস্তবতা মানুষের কাছে তুলে ধরে আমরা এমন পদক্ষেপ ও কর্মপরিকল্পনা গ্রহণ করতে চাই, যাতে ভবিষ্যতে দেশের মানুষ এই ধরনের সমস্যার মধ্যে আর না পড়ে।"
প্রধানমন্ত্রী বলেন, "আমরা একটি যুদ্ধ সামাল দিয়ে চলছি।" তিনি জানান, মধ্যপ্রাচ্য বা ইউরোপসহ পৃথিবীর প্রায় ৬৫টি দেশে জ্বালানির দাম বেড়েছে। তিনি বলেন, "আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব দাম না বাড়ানোর।" বাধ্য হয়ে শেষ পর্যন্ত যখন আর সম্ভব হয়নি, তখন জ্বালানির দাম কিছুটা বৃদ্ধি করতে হয়েছে। তবে জনগণের ওপর যাতে কোনোভাবেই চাপ না পড়ে, সেজন্য কিছুদিন আগে পাস হওয়া বাজেটে নিত্যপ্রয়োজনীয় ৬০টি পণ্যের ওপর ট্যাক্স (কর) আরও কমিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, "কারণ আমাদের প্রতিটি কাজের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য হলো বাংলাদেশের জনগণ।"
তিনি আরও বলেন, "দেশ স্বাধীন হওয়ার পর থেকে প্রত্যেকটি সংকটকালীন মুহূর্তে দেশের মানুষ বিএনপিকে দায়িত্ব দিয়েছে। এবারও আমরা বিধ্বস্ত অর্থনীতিকে সামলে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ