০৩:৩৫ পি.এম
জেলা বরকল উপজেলায় বন্যার্তদের জন্য বিশেষ আয়োজন হিসেবে দীপেন দেওয়ান খাদ্য এবং আর্থিক সহায়তা প্রদান করেছেন।
শনিবার সকালে, জেলা এবং উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দদের সহিত দীপেন দেওয়ান বরকল উপজেলার ভূষনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন।
এ সময় বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব দাস, পিআইও মো. আব্দুল কাইউম খান, জেলা বিএনপির সহ সভাপতি সাইফুল ইসলাম পনির, কোষাধ্যক্ষ জসিম উদ্দীন, পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন এবং বরকল উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিক বেপারী, সাবেক সভাপতি দিদারুল আলম, সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম সওদাগর, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
এ সময় দীপেন দেওয়ান বক্তব্যে বলেছেন, বর্তমান দুর্যোগকালীন পরিস্থিতিতে সরকার যথাসম্ভব বরাদ্দ প্রদান করাসহ দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান পার্বত্য এলাকায়ও অভ্যন্তরীণ পরিস্থিতির মনিটরিং করে যাচ্ছেন। তিনি আশ্রয় কেন্দ্রে অবস্থানরত মানুষদের উদ্দেশ্যে বলেন, আপনারা চিন্তা করবেন না, আমরা সকলেই একত্রে এই দুর্যোগ মোকাবেলা করবো এবং আপনাদের জন্য যা কিছু দরকার সবকিছুই করা হবে।
পরে তিনি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়া ক্ষতিগ্রস্তদের মাঝে খাবার এবং আর্থিক সহায়তা বিতরণ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন