ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

অবকাঠামো খাতে মার্কিন বিনিয়োগ বাড়ানোর আহ্বান চট্টগ্রাম চেম্বারের


অবকাঠামো খাতে মার্কিন বিনিয়োগ বাড়ানোর আহ্বান চট্টগ্রাম চেম্বারের

যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ অবকাঠামো খাতে বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আমিরুল হক।

বুধবার (১ জুলাই) চট্টগ্রাম চেম্বারে যুক্তরাষ্ট্রের দুই কনস্যুলার কর্মকর্তা পল ফর্স্ট ও ডেভিড মো-এর সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দুটি দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন: ভাণ্ডারিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

আমিরুল হক বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে অন্যতম বৃহৎ বাণিজ্যিক অংশীদার এবং দেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় রপ্তানি বাজার। এ কারণে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করার এখনই উপযুক্ত সময়।

তিনি যোগ করেন, বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তরে করিডোর, এক্সপ্রেসওয়ে, এমআরটি, বন্দর উন্নয়নসহ বিভিন্ন অবকাঠামো খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগের বড় সুযোগ রয়েছে। এসব খাতে মার্কিন বিনিয়োগ বৃদ্ধি পেলে তা উভয় দেশের জন্য লাভজনক হবে।

চেম্বার সভাপতি আরও জানান, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান বাণিজ্যিক প্রতিবন্ধকতাগুলো দ্বিপক্ষীয় আলোচনা দ্বারা দ্রুত সমাধান করা প্রয়োজন। এর মাধ্যমে আমদানি-রপ্তানির ভারসাম্য উন্নত হবে এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

তিনি চূড়ান্তভাবে বলেন, বাংলাদেশ পারস্পরিক সম্মান ও স্বার্থের ভিত্তিতে একটি শক্তিশালী অর্থনৈতিক অংশীদারত্ব চায়। আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে উইন-উইন ভিত্তিতে কাজ করতে চাই, যেখানে উভয় দেশই সমানভাবে লাভবান হবে।

আরও পড়ুন: ভাণ্ডারিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, র‌্যালি ও সমাবেশ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলারে পৌঁছাল রেমিট্যান্স

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৮:২২ পি.এম


২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলারে পৌঁছাল রেমিট্যান্স

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে (জুলাই, ২০২৫-জুন, ২০২৬) প্রবাসী বাংলাদেশিরা দেশে রেকর্ড ৩৫ দশমিক ৫৬ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এটি আগের ২০২৪-২৫ অর্থবছরের ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার থেকে ১৭ দশমিক ৩ শতাংশ বেশি।

এই রেকর্ড পরিমাণ রেমিট্যান্স প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রা অর্জন এবং বাহ্যিক খাতের উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের অব্যাহত জোরালো অবদানের বিষয়টিকেই পুনর্ব্যক্ত করে এবং দেশের বৈদেশিক মুদ্রা আয় এবং বৈদেশিক খাতে প্রবাসী বাংলাদেশিদের ধারাবাহিক শক্তিশালী অবদানের প্রতিফলন।

২০২৬ সালের জুন মাসেই দেশে ২ দশমিক ৮০৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। আগের বছরের একই মাসে এ পরিমাণ ছিল ২ দশমিক ৮২৩ বিলিয়ন ডলার। ফলে বার্ষিক হিসাবে জুন মাসে রেমিট্যান্স প্রবাহে শূন্য দশমিক ৬ শতাংশ সামান্য হ্রাস পেয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, অর্থবছরের শেষ দিন অর্থাৎ ৩০ জুন একদিনেই প্রবাসীরা দেশে ১২০ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।

জুন মাসে সামান্য হ্রাস পাওয়া সত্ত্বেও ২০২৫-২৬ অর্থবছর দেশের ইতিহাসে সর্বোচ্চ বার্ষিক রেমিট্যান্স অর্জনের মাধ্যমে শেষ হয়েছে। এটি প্রবাসীদের আয়ের টেকসই ধারাকে প্রতিফলিত করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যানজটমুক্ত বগুড়া গড়তে ফুটপাত উচ্ছেদ অভিযান শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৮:২৭ পি.এম


যানজটমুক্ত বগুড়া গড়তে ফুটপাত উচ্ছেদ অভিযান শুরু

যানজটমুক্ত বগুড়া সিটি কর্পোরেশন গড়ে তোলা ও পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করার লক্ষ্যে ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে বগুড়া সিটি কর্পোরেশন।

বুধবার (১ জুলাই) সকালবেলা মহানগরের প্রাণকেন্দ্র সাতমাথা ও জিলা স্কুলসংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. পপি খাতুন। এই অভিযানে ফুটপাত এবং সড়ক দখল করে গড়ে ওঠা ভ্রাম্যমাণ দোকানপাট ও ভ্যান উচ্ছেদ করা হয় এবং সিটি কর্পোরেশনের যানবাহনে জব্দ করা হয়।

সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীন দায়িত্ব গ্রহণের পর থেকেই বগুড়াকে একটি যানজটমুক্ত ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় এই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।

সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, মহানগরের ফুটপাত দখল হয়ে যাওয়ায় নাগরিক ভোগান্তি চরম আকার ধারণ করেছে। বিশেষভাবে সাতমাথা, জিলা স্কুল ও সার্কিট হাউস এলাকার ফুটপাত দখল থাকায় পথচারীদের সামান্য দূরত্ব অতিক্রম করতে রিকশা বা অন্যান্য যানবাহনের ওপর নির্ভর করতে হচ্ছে।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট পপি খাতুন সাংবাদিকদের বলেন, "আমাদের কাছে তথ্য রয়েছে, বগুড়া মহানগরে একটি সিন্ডিকেট ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করছে। তাদের অনেকের মার্কেটের ভেতরে স্থায়ী দোকান থাকা সত্ত্বেও অধিক লাভের আশায় ফুটপাতে লোক বসিয়ে বা ভ্যানের মাধ্যমে ব্যবসা পরিচালনা করা হচ্ছে। আজ আমরা সতর্কতামূলক অভিযান পরিচালনা করেছি। তবে আগামীতে এ ধরনের উচ্ছেদ অভিযান আরও কঠোরভাবে পরিচালিত হবে। মহানগরের অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকাতেও পর্যায়ক্রমে অভিযান চলবে।"

তিনি আরও বলেন, "ফুটপাত পুনর্দখল ঠেকাতে এবং নগরের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শিগগিরই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ৫০ জন স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হবে। নিয়োগপ্রাপ্তরা ট্রাফিক পুলিশের সহায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন এবং ফুটপাত যাতে পুনরায় দখল না হয়, সে বিষয়ে নিয়মিত নজরদারি করবেন।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় মসজিদের খতিব নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩১ পি.এম


নোয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় মসজিদের খতিব নিহত

 জেলার সুবর্ণচর উপজেলায় ঘটে যাওয়া মোটরসাইকেল দুর্ঘটনায় উপজেলা মডেল মসজিদের খতিব হাফেজ মুফতি মাকছুদ আলম (৩৬) নিহত হয়েছেন।

আজ বুধবার ভোরে উপজেলার চরবাটা ইউনিয়নের তোতা মিয়ার বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

হাফেজ মুফতি মাকছুদ আলম উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জনতা বাজার এলাকার বাসিন্দা নুরুল আলম মন্ত্রী সওদাগরের ছেলে ছিলেন। তিনি উপজেলা মডেল মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ এবং স্থানীয়রা জানায়, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এলাকায় বৃষ্টি হয়। সেই অনুযায়ী, মাকছুদ প্রতিদিনের ন্যায় ফজরের নামাজ পড়ানোর জন্য বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন।

যাত্রা পথে, তিনি যখন চরবাটা ইউনিয়নের তোতা মিয়ার বাজার এলাকায় পৌঁছান, তখন মোটরসাইকেল থেকে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। সড়কে পড়ে যাওয়ার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মৃত্যুর ফলে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান বাসসকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩৪ পি.এম


প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্টসহ একটি প্রতিনিধি দল।

আজ বুধবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাপানের বৈদেশিক সম্পর্ক বিষয়ক সংসদীয় উপমন্ত্রী শিমাদা তোমাকি’র নেতৃত্বে প্রতিনিধি দলটি সাক্ষাৎ করে। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান।

তিনি আরো জানান, সাক্ষাৎকালে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, এমআরটি লাইনসমূহ, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালসহ জাইকা’র অর্থায়নে বাংলাদেশে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের লক্ষ্যে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

যা জানায় উপ প্রেস সচিব। বৈঠকে জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে জাপানের ৩১২ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা ৫০০ মিলিয়নে উন্নীত করার বিষয়ে জাপান ইতিবাচক সাড়া দিয়েছে। এছাড়া বাংলাদেশ ও জাপানের মধ্যে স্বাক্ষরিত বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়ে উভয় পক্ষ তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

জাহিদুল ইসলাম রনি জানান, এ সময় জাপানি প্রতিনিধি দল বাংলাদেশ নৌবাহিনীকে জাপানের পক্ষ থেকে পাঁচটি প্যাট্রোল বোট প্রদান করা হবে বলে প্রধানমন্ত্রীকে অবহিত করে। তিনি বলেন, বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদে, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের লক্ষ্যে জাপানের অব্যাহত সহযোগিতা ও আন্তর্জাতিক পরিসরে আরো সক্রিয় ভূমিকা আশা করেন।

প্রতিনিধি দল প্রধানমন্ত্রীকে জাপান সফরের আমন্ত্রণ জানায়। প্রধানমন্ত্রী সুবিধাজনক সময়ে জাপান সফরের আশা প্রকাশ করেন বলেও জানান প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।

সাক্ষাতে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং প্রধানমন্ত্রীর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান।

জাপানের পক্ষে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি, জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা ব্যুরোর পরিচালক হিরোসে আইকো, জাইকার প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো এবং জাইকার বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি তাকাহাশি জুনকো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%