০১:১২ এম
কানাডাজুড়ে বর্তমানে ৮৫৭টিরও বেশি দাবানল জ্বলছে এবং সেই ধোঁয়ার কারণে বাতাস দূষিত হয়ে যাওয়ার ফলে যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, মিশিগান অঙ্গরাজ্য এবং মিনেসোটার মিনিয়াপোলিসের বিস্তীর্ণ এলাকায় বায়ুর মান বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গেছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা (এনওএএ) জানায়, আপার মিডওয়েস্ট ও গ্রেট লেকস অঞ্চল থেকে শুরু করে উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায়ই এই সতর্কতা কার্যকর রয়েছে। এর জেরে ওইসব স্থানের বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
কানাডিয়ান ইন্টারএজেন্সি ফরেস্ট ফায়ার সেন্টার থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে কানাডায় ৮৫৭টি দাবানল সক্রিয় রয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার নতুন করে ২৩টি দাবানলের সূত্রপাত ঘটেছে।
আরও পড়ুন: অবকাঠামো উন্নয়নে গুণগত মান, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে : সড়ক পরিবহন প্রতিমন্ত্রী
কানাডিয়ান ওয়াইল্ডল্যান্ড ফায়ার ইনফরমেশন সিস্টেম জানিয়েছে, অধিকাংশ দাবানলই এখনো নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। বিশেষ করে, অন্টারিওর পশ্চিমাঞ্চলে বড় বড় দাবানল তৈরি হয়েছে এবং সেগুলোর কারণে ঘন ধোঁয়া সৃষ্টি হয়েছে। এই ধোঁয়ার ফলে কানাডার থান্ডার বে ও টরন্টোর বায়ুর মান মারাত্মকভাবে অবনতি হয়েছে।
একই সঙ্গে অপেক্ষাকৃত হালকা ধোঁয়া উঁচু বায়ুমণ্ডল দিয়ে গ্রেট লেকস পার হয়ে নিউইয়র্ক পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এর ফলে আকাশ ধোঁয়াটে দেখা যাচ্ছে এবং সূর্যোদয় ও সূর্যাস্ত স্বাভাবিকের তুলনায় বেশি লালচে দেখাতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন