ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

মিয়ানমারে পাচারকালে ৪০ টন সিমেন্টসহ ৪ জন আটক


মিয়ানমারে পাচারকালে ৪০ টন সিমেন্টসহ ৪ জন আটক

মিয়ানমারে পাচারকালে ৪০ টন সিমেন্টসহ চারজনকে আটক করেছে কোস্ট গার্ড। চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের ১৫ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় রোববার (১ অক্টোবর) সকাল ৮টায় কোস্ট গার্ড আউটপোস্ট-পতেঙ্গা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।

রোববার সন্ধ্যায় এ তথ্য জানান কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

তিনি আরও বলেন, অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক ১টি কার্গো বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশে বহন করা প্রায় ৪ লাখ টাকার ৪০ টন সিমেন্ট ও পাচার কাজে ব্যবহৃত একটি নৌকাসহ চারজনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন: পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডার বগাসহ ৪ জনের রিমান্ড মঞ্জুর

জব্দ করা সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত নৌকা ও অভিযুক্ত পাচারকারীদের ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান সাব্বির আলম সুজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমার দেশ পত্রিকা ছেঁড়ার ঘটনায় রাশেদকে পদত্যাগের দাবি আইনজীবী সাইফুর রহমানের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৯ এম


আমার দেশ পত্রিকা ছেঁড়ার ঘটনায় রাশেদকে পদত্যাগের দাবি আইনজীবী সাইফুর রহমানের

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. সাইফুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক সহকারী রাশেদ খানের ফেসবুক লাইভে জাতীয় দৈনিক আমার দেশ পত্রিকার কপি ছিঁড়ে ফেলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি মন্তব্য করেছেন যে, সংবাদপত্রে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানানোর নিয়ম না জানা ব্যক্তিকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর পদে রাখা উচিত নয়। এই আইনজীবী রাশেদ খানকে দ্রুত ওই পদ থেকে সরানোর দাবি করেছেন।

অ্যাডভোকেট সাইফুর রহমান রোববার এক পোস্টে লিখেছেন, ‘প্রধানমন্ত্রীর রাজনৈতিক সেক্রেটারি রাশেদ খান আমার দেশ পত্রিকা ছিঁড়েছেন, এখন আমার দেশের পাঠকরা রাশেদ খানের প্যান্ট ছিঁড়ে দেবেন। এমন পরিস্থিতির আগে মনে হয় প্রধানমন্ত্রী তাকে এ পদ থেকে সরাবেন না।

তিনি আরও বলেন, পত্রিকায় প্রকাশিত সংবাদের কীভাবে প্রতিবাদ করতে হয়, সেটা যে জানে না তাকে দ্রুত মেন্টাল হাসপাতালে পাঠানো উচিত।’

অ্যাডভোকেট সাইফুর রহমানের এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

উল্লেখ্য, গত শনিবার রাতে নিজের ফেসবুক লাইভে এসে দৈনিক আমার দেশ পত্রিকার একটি কপি ছিঁড়ে ফেলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি পত্রিকাটিতে প্রকাশিত দুটি প্রতিবেদনকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করে এ কাজ করেন।

রাশেদ খানের অভিযোগ, প্রকাশিত প্রতিবেদনে তাকে নিয়ে অসত্য বয়ান তৈরি ও রাজনৈতিকভাবে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। এই ঘটনার পর সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবুধাবি থেকে আনা স্বর্ণের ডিম ফেরত নেওয়ার পথে জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৯ এম


আবুধাবি থেকে আনা স্বর্ণের ডিম ফেরত নেওয়ার পথে জব্দ

আবুধাবি থেকে বাংলাদেশে আনা স্বর্ণের ডিম কাঙ্ক্ষিত দামে বিক্রি করতে ব্যর্থ হওয়ায় সেগুলো পুনরায় আবুধাবিতে ফেরত নেওয়ার সময় চাঞ্চল্যকর এই ঘটনার উদ্ঘাটন করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। পৃথক দুটি অভিযানে মোট ২ কেজি ৭২৮ গ্রাম ওজনের ৬টি স্বর্ণের ডিম জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৯১ লাখ টাকা।

গোপন সংবাদের ভিত্তিতে গত ১ নভেম্বর ২০২৬ তারিখে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে আবুধাবিগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১২৭ ফ্লাইটের যাত্রী মোহাম্মদ মিনহাজকে সন্দেহভাজন হিসেবে উড়োজাহাজ থেকে অফলোড করা হয়। পরবর্তীতে কাস্টমস গোয়েন্দার তৎপরতায় উক্ত যাত্রীর কাছ থেকে ৩টি স্বর্ণের ডিম উদ্ধার করা হয়, যার মোট ওজন ১ কেজি ৩৬৪ গ্রাম।

অপর একটি ঘটনায়, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় আরও ৩টি স্বর্ণের ডিম আটক করেন, যার ওজনও ছিল ১ কেজি ৩৬৪ গ্রাম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, স্বর্ণের ডিমগুলো এর আগে আবুধাবি থেকে অবৈধভাবে বাংলাদেশে আনা হয়েছিল। কিন্তু দেশের বাজারে প্রত্যাশিত মূল্য না পাওয়ায় সেগুলো পুনরায় আবুধাবিতে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল।

জব্দকৃত স্বর্ণের বিবরণ

প্রথম ঘটনা: ৩টি স্বর্ণের ডিম — ১.৩৬৪ কেজি

দ্বিতীয় ঘটনা: ৩টি স্বর্ণের ডিম — ১.৩৬৪ কেজি

মোট: ৬টি স্বর্ণের ডিম — ২.৭২৮ কেজি

আনুমানিক বাজারমূল্য: ৪ কোটি ৯১ লাখ টাকা

স্বর্ণ চোরাচালানের এই ব্যতিক্রমী ও অভিনব ঘটনায় নতুন করে নানা প্রশ্নের উদ্ভব হয়েছে। বিদেশ থেকে অবৈধভাবে আনা স্বর্ণ দেশের বাজারে কাঙ্ক্ষিত দামে বিক্রি না হলে তা কি আবার বিদেশে পাচার করা হচ্ছে—এমন প্রশ্ন এখন জোরালো হয়ে উঠেছে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর স্বর্ণের প্রকৃত উৎস, সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা, সম্ভাব্য চোরাচালান চক্র এবং এর সঙ্গে জড়িত আন্তর্জাতিক যোগাযোগের বিষয়গুলো নিবিড়ভাবে খতিয়ে দেখছে।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জগন্নাথ হল থেকে আটক হল নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অর্ক সাহা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:০০ এম


জগন্নাথ হল থেকে আটক হল নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অর্ক সাহা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হল থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সমাজসেবা সম্পাদক অর্ক সাহাকে আটক করা হয়েছে। ছাত্রদলের নেতাকর্মী ও শিক্ষার্থীরা তাকে শাহবাগ থানা-পুলিশের কাছে সোপর্দ করেছেন।

রোববার বিকেলে হলের একটি ক্যান্টিনে খাবার খাওয়ার সময় তাকে আটক করা হয়। পরে হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের উপস্থিতিতে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

প্রত্যক্ষদর্শীদের মতে, অর্ক সাহা মাঝে মাঝে জগন্নাথ হলে যাতায়াত করতেন। এদিন বিকেলে হলের ক্যান্টিনে খাবার খাওয়ার সময় ছাত্রদলের নেতাকর্মী ও শিক্ষার্থীরা তাকে দেখতে পান। পরে তাকে পাকড়াও করা হয়। একপর্যায়ে হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন এবং তাদের উপস্থিতিতে অর্ক সাহাকে শাহবাগ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

অর্ক সাহা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সমাজসেবা সম্পাদক ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়।

জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক দেবাশীষ পাল আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ছাত্রলীগের পদধারী কারও নামেই বর্তমানে হলে সিট বরাদ্দ নেই। তাদের সবার সিট আগেই বাতিল করা হয়েছে। সে (অর্ক সাহা) মাঝেমধ্যে হলে যাতায়াত করত বলে জানা গেছে। আজ তাকে দেখতে পেয়েই শিক্ষার্থীরা আটক করেন।’

তিনি আরও বলেন, ‘হলে এ ধরনের আরও কেউ অবৈধভাবে অবস্থান করছেন কি না, সে বিষয়টি প্রশাসন গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখবে। তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থার বিষয়টি এখন সংশ্লিষ্ট প্রশাসন ও পুলিশ দেখবে।’

ঘটনার বিষয়ে জগন্নাথ হল ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ধ্রুব রায় বলেন, দীর্ঘদিন ধরে অর্ক সাহা রাতে হলে লুকিয়ে অবস্থান করছিলেন বলে আমাদের কাছে তথ্য ছিল। আজ বিকেলে তাকে ক্যান্টিনে দেখতে পেয়ে আটক করেন শিক্ষার্থীরা। সম্প্রতি জগন্নাথ হলের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় অর্ক সাহা জড়িত থাকতে পারেন বলেও অভিযোগ করেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে আনা স্বর্ণের ডিম আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:০০ এম


দেশে আনা স্বর্ণের ডিম আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) আবুধাবি থেকে বাংলাদেশে আনা স্বর্ণের ডিম পুনরায় আবুধাবিতে ফেরত নেওয়ার একটি চাঞ্চল্যকর ঘটনা উদ্ঘাটন করেছে। এই ঘটনা ঘটেছে কাঙ্ক্ষিত দামে বিক্রি করতে না পারার কারণে।

দুটি পৃথক অভিযানে মোট ২ কেজি ৭২৮ গ্রাম ওজনের ৬টি স্বর্ণের ডিম আটক করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৯১ লাখ টাকা।

রোববার (১ নভেম্বর) ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে আবুধাবিগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যাত্রী মোহাম্মদ মিনহাজকে সন্দেহভাজন হিসেবে ফ্লাইট থেকে অফলোড করা হয়। উক্ত ফ্লাইটটি সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ছেড়ে যায়।

কাস্টমস গোয়েন্দার তৎপরতায় পরবর্তীতে উক্ত যাত্রীর সহযোগিতায় ৩টি স্বর্ণের ডিম উদ্ধার করা হয়, যার মোট ওজন ১ কেজি ৩৬৪ গ্রাম।

অন্য একটি ঘটনায়, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকায় ফেলে রাখা আরও ৩টি স্বর্ণের ডিম আটক করেন, যার ওজনও ১ কেজি ৩৬৪ গ্রাম।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিআইআইডির প্রাথমিক জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, স্বর্ণের ডিমগুলো ইতোপূর্বে আবুধাবি থেকে বাংলাদেশে আনা হয়েছিল। তবে দেশের বাজারে প্রত্যাশিত মূল্য না পাওয়ায় সেগুলো পুনরায় আবুধাবিতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল।

স্বর্ণ চোরাচালানের এই ব্যতিক্রমী ঘটনায় নতুন প্রশ্নের উদ্ভব হয়েছে। বিদেশ থেকে অবৈধভাবে আনা স্বর্ণ যদি দেশের বাজারে কাঙ্ক্ষিত দামে বিক্রি না হয়, তাহলে তা কি আবার বিদেশে পাচার করা হচ্ছে?

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর স্বর্ণের প্রকৃত উৎস, সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা, সম্ভাব্য চোরাচালান চক্র এবং আন্তর্জাতিক যোগাযোগের বিষয়গুলো খতিয়ে দেখছে।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%