ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

সুনামগঞ্জে ভারতীয় মালামালসহ আটক ২


সুনামগঞ্জে ভারতীয় মালামালসহ আটক ২

সুনামগঞ্জ, ২৮ আগস্ট ২০২৬ : জেলায় আজ পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানকালে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে অবৈধভাবে আনা তিনহাজার ৮৫০ কেজি ভারতীয় ফুচকা ও একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। 

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরিফ শেখ (৩৪) ও জিহাদ ফাকির (৩৪) নামের দুইব্যক্তিকে আটক করেছে ডিবি পুলিশ। 

আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে জেলার বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ বাজার এলাকায় বিশ্বম্ভরপুর-সুনামগঞ্জ সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। 

আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি

পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা ১১০টি প্লাস্টিকের বস্তায় মোট তিনহাজার ৮৫০ কেজি ভারতীয় ফুচকা এবং সেগুলো পরিবহনের কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যান জব্দ করা হয়। 

এ ঘটনায় আরিফ শেখ ও জিহাদ ফাকির নামের দুইব্যক্তিকে আটক করা হয়।আটককৃতরা ফরিদপুর জেলার সদর উপজেলার বাসিন্দা। 

বিষয়টি নিশ্চিত করে বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহমদ উল্যা ভূঁইয়া জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন দায়িত্বে উপদেষ্টা জহির উদ্দিন স্বপন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৪৬ পি.এম


নতুন দায়িত্বে উপদেষ্টা জহির উদ্দিন স্বপন

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে সরিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) করার পর এবার তাকে (জহির উদ্দিন স্বপন) আরও একটি নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন দায়িত্ব হিসেবে তাকে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর পক্ষে জহির উদ্দিন স্বপনকে সভাপতি হিসেবে দায়িত্ব প্রদানের প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। পরে তা কণ্ঠভোটে পাস হয়।

জানা গেছে, পূর্বে এ দায়িত্বে ছিলেন আবদুল মঈন খান। তিনি স্থানীয় সরকারমন্ত্রী হওয়ায় সভাপতির পদটি শূন্য হয়।

এদিকে বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়ার পর তার নির্বাচনি এলাকার নেতাকর্মীদের মধ্যে হতাশা ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল।

তবে তাকে নতুন দুটি দায়িত্ব প্রদান করায় নেতাকর্মীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। নতুন দায়িত্ব পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তাকে (স্বপন) শুভেচ্ছা জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান কি অন্য দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করছে?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৪৭ পি.এম


ইরান কি অন্য দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করছে?

অন্য দেশের ওপর চাপ দিচ্ছে ইরান?

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৬ ১৬:৫৯

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, তেহরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞাগুলির বাস্তবায়ন থেকে সব দেশের বিরত থাকা উচিত। তারা উল্লেখ করেছে যে, এসব নিষেধাজ্ঞায় অংশ নেওয়া স্বাধীন রাষ্ট্রগুলোর ওপর একটি দেশের ‘অবৈধ ইচ্ছা’ চাপিয়ে দেওয়ার কাজে সহযোগিতা করা হচ্ছে।

 

শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় নতুন মার্কিন অর্থনৈতিক পদক্ষেপগুলিকে অবৈধ ও নিন্দনীয় হিসেবে চিহ্নিত করেছে। একই সঙ্গে, এসব পদক্ষেপকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ এবং মানবতাবিরোধী অপরাধ হিসেবে অভিহিত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, নতুন নিষেধাজ্ঞাগুলো লাখো বেসামরিক মানুষের স্বাস্থ্য ও জীবিকার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে।

এছাড়া, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আইনের শাসন সমুন্নত রাখার আহ্বান জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

 

তেহরান সাফ জানিয়ে দিয়েছে যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক ও অর্থনৈতিক হামলা হিসেবে তারা যা দেখছে, তার বিরুদ্ধে আত্মরক্ষায় নিজেদের সব সক্ষমতা ব্যবহার করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘পার্টস’ আমদানির আড়ালে বিলাসবহুল পূর্ণাঙ্গ গাড়ি! কক্সবাজারে জব্দ ৩

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৪৮ পি.এম


‘পার্টস’ আমদানির আড়ালে বিলাসবহুল পূর্ণাঙ্গ গাড়ি! কক্সবাজারে জব্দ ৩

কক্সবাজারে যন্ত্রাংশ হিসেবে আমদানির আড়ালে স্থানীয়ভাবে সংযোজন করে পূর্ণাঙ্গ গাড়ি তৈরির অভিযোগে তিনটি বিলাসবহুল গাড়ি জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়। জব্দ করা গাড়িগুলো হলো টয়োটা সুপ্রা, হোন্ডা সিভিক ও মাজদা এমএক্স-ফাইভ।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে কক্সবাজারের কলাতলী সড়কের ওশান প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্ট এলাকায় অভিযান চালায় সিআইআইডির একটি দল। অভিযানে যন্ত্রাংশ হিসেবে আমদানি করে দেশে এনে সংযোজনের মাধ্যমে পূর্ণাঙ্গ গাড়িতে রূপান্তরের অভিযোগে তিনটি গাড়ি শনাক্ত করে জব্দ করা হয়।

অভিযানকালে গাড়িগুলোতে প্রচলিত নম্বর প্লেটের পরিবর্তে ‘সিনএইচ৪’, ‘এস৪ফিয়াট’ ও ‘ইএসএইচ৪এইচ’ লেখা পাওয়া যায়, যা কর্মকর্তাদের সন্দেহ জাগায়। গাড়িগুলোর আমদানি পদ্ধতি, ঘোষণার ধরন, মালিকানা, শুল্ক-কর পরিশোধ এবং সংযোজনের বৈধতা যাচাই করতে কাস্টমস আইন, ২০২৩-এর ধারা ১৯১ অনুযায়ী জব্দ করা হয়েছে।

সিআইআইডি'র চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সম্পূর্ণ গাড়ি হিসেবে না দেখিয়ে যন্ত্রাংশ হিসেবে ঘোষণা দিয়ে দেশে এনে পরে সংযোজনের মাধ্যমে পূর্ণাঙ্গ গাড়ি তৈরি করা হয়েছে। এতে পণ্যের প্রকৃত পরিচয় গোপন, ভুল ঘোষণা বা শুল্ক-কর ফাঁকির ঘটনা ঘটেছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রয়োজন হলে কাস্টমস আইনের অন্যান্য ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় প্রাথমিকভাবে পাঁচজনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তারা হলেন—হাসিবুর রহমান সিনহা (কক্সবাজার), আজমাইন রাইহান (গাজীপুর), নকিবুল হাসান (ঢাকা), শরাফাত রহমান (গাজীপুর) ও সিফিয়াত মাহমুদ (ঢাকা)। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ চূড়ান্ত নয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দ গাড়িগুলোর আমদানি নথি, ঘোষণাপত্র, শুল্ক-কর পরিশোধের তথ্য ও চ্যাসিস নম্বর যাচাই করা হচ্ছে। তদন্তে অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃষকের ঘাম-শ্রমের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে: খাদ্য প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৪৮ পি.এম


কৃষকের ঘাম-শ্রমের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে: খাদ্য প্রতিমন্ত্রী

খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী মন্তব্য করেছেন, কৃষকের উৎপাদিত পণ্যের বাজার নিশ্চিত করা প্রয়োজন, যাতে কৃষককে শক্তিশালী করা সম্ভব হয়। তিনি উল্লেখ করেন, "কৃষকের ঘাম ও শ্রমের যথাযথ মূল্য দিতে হবে।"

সরকারের বিভিন্ন প্রণোদনা ও উন্নয়ন কর্মসূচির সুফল প্রকৃত প্রান্তিক কৃষকের কাছে পৌঁছানোর জন্য সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে কালাই হাট ও বাজার এলাকায় মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধনকালে খাদ্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

আব্দুল বারী বলেন, সরকারের লক্ষ্য কৃষকের উৎপাদন বৃদ্ধি করার পাশাপাশি উৎপাদিত কৃষিপণ্যের সঠিক সংরক্ষণ ও ন্যায্যমূল্য নিশ্চিত করা। তিনি বলেন, কৃষক যেন উৎপাদনের পরপরই কম দামে পণ্য বিক্রি করতে বাধ্য না হন, এজন্য স্থানীয় পর্যায়ে সংরক্ষণ সুবিধা বৃদ্ধি করতে হবে।

তিনি আরো বলেন, "আমাদের কৃষকেরা অনেক পরিশ্রম করে ফসল উৎপাদন করেন। কিন্তু অনেক সময় সংরক্ষণের ব্যবস্থা না থাকায় বাজারে দাম কমে গেলে তারা ক্ষতির মুখে পড়েন।" মিনি কোল্ড স্টোরেজ চালুর ফলে কৃষকেরা উৎপাদিত সবজি কিছু সময় সংরক্ষণ করে বাজার পরিস্থিতি বুঝে বিক্রি করার সুযোগ পাবেন। এতে কৃষকের উৎপাদন খরচের ন্যায্য প্রতিফলন পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, কৃষিকে শুধু উৎপাদন নির্ভর রাখলে হবে না। উৎপাদন থেকে সংরক্ষণ, পরিবহন, বাজারজাতকরণ ও প্রক্রিয়াজাতকরণ প্রতিটি ধাপে আধুনিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। কৃষিপণ্যের অপচয় কমানো গেলে কৃষকের আয় বাড়ানোর পাশাপাশি ভোক্তাদের জন্যও বাজার স্থিতিশীল রাখা সহজ হবে।

এদিন সকালে কৃষকের উৎপাদিত সবজি সংরক্ষণ করে সুবিধাজনক সময়ে বাজারজাত এবং সংরক্ষণজনিত অপচয় কমানোর লক্ষ্যে জয়পুরহাটের কালাই হাট ও বাজারে প্রায় ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধন করা হয়। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নির্মিত এই সংরক্ষণাগার চালু হওয়ায় স্থানীয় প্রান্তিক কৃষকেরা উৎপাদিত সবজি কিছু সময় সংরক্ষণ করে বাজার পরিস্থিতি বুঝে বিক্রির সুযোগ পাবেন।

অনুষ্ঠানে জয়পুরহাট জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনজু আলম সরকার, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুনুর রশিদ, কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম সরকার, কালাই পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান সোহেলসহ কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ ও কৃষকেরা উপস্থিত ছিলেন।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%