ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ত্যাগ করেছেন


পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ত্যাগ করেছেন

আর্থিক অনিয়ম ও তথ্য গোপনের নানা অভিযোগের মুখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। বুধবার (৯ সেপ্টেম্বর) তিনি নিজের পদ থেকে ইস্তফা দেন। খবর রয়টার্সের।

২০২৪ সালে পাঁচ বছরের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই বড় দায়িত্ব পান সায়মা ওয়াজেদ। তবে দেশের পটপরিবর্তনের পর বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে প্রতারণার মামলা করে। 

একই সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও তার বিরুদ্ধে চীন সফরের খরচে জালিয়াতি, ভুয়া শিক্ষাগত যোগ্যতার তথ্য দেওয়া এবং অনিয়ম করে জমি বাগিয়ে নেওয়ার অভিযোগ তুলে তদন্ত শুরু করে। এরপর গত জুলাইয়ে তাকে অবৈতনিক ছুটিতে পাঠানো হয়।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

 

তবে পুতুল শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। পদত্যাগপত্রে তিনি লেখেন, দায়িত্ব পালনে বাধা দেওয়া এবং দীর্ঘদিন বেতন বন্ধ রাখার কারণে তিনি সংস্থার প্রধানের প্রতি সব আস্থা হারিয়ে ফেলেছেন। আর্থিক টানাপোড়েনের কারণে তিনি স্বেচ্ছায় দায়িত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। 

আগামী বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই পদে নতুন কাউকে নির্বাচনের পরিকল্পনা করছে।

 

আরও পড়ুন: কাতারের শান্তি প্রস্তাব নাকচ, মধ্যপ্রাচ্যে নতুন হামলার শঙ্কা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় ভ্যাপসা গরম কাটছে না, বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:১৪ এম


ঢাকায় ভ্যাপসা গরম কাটছে না, বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে

ঢাকায় আজ দুপুরের মধ্যে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকলেও কমছে না গরম। সকাল থেকে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে।

এতে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে, আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা নেই। এ সময় কোনো সংকেতও দেখাতে হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র।

অন্যদিকে, সারা দেশের জন্য গতকাল রাতে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, বৃষ্টির সম্ভাবনা থাকলেও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন নাও হতে পারে। ফলে বৃষ্টি হলেও গরমের অনুভূতি খুব একটা কমার সম্ভাবনা নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে সবচেয়ে বড় পালটাপালটি হামলা, সংকটে বৈশ্বিক জ্বালানি সরবরাহ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:২৩ এম


ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে সবচেয়ে বড় পালটাপালটি হামলা, সংকটে বৈশ্বিক জ্বালানি সরবরাহ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বাণিজ্যিক জাহাজে এ যাবতকালের সবচেয়ে বড় পালটাপালটি হামলার ঘটনা ঘটেছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) ইরান হরমুজ প্রণালির কাছে ১০টি জাহাজে হামলার দাবি করেছে। এর আগে যুক্তরাষ্ট্র পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকারে হামলা চালায় বলে জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। খবর রয়টার্সের।

ছয় মাস ধরে চলা যুদ্ধে নৌপরিবহণের বা বাণিজ্যিক জাহাজের ওপর হামলার ক্ষেত্রে এটিই দুই পক্ষের সবচেয়ে বড় পালটাপালটি হামলা বলে জানিয়েছে লন্ডনভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থাটি। 

এসব ঘটনায় একটি ট্যাংকারে থাকা অন্তত একজন নাবিক নিহত ও আরেকজন নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে।

ইরান আরও জানিয়েছে, তারা জর্ডানে একটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। জর্ডান বলেছে, তারা ১৮টি ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত করেছে। বাকি দুটি জনবসতিহীন এলাকায় পড়ে। এতে কোনো ক্ষতি হয়নি। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, সব মার্কিন সেনা নিরাপদে আছেন।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হুঁশিয়ারি দিয়ে বলেছে, ভবিষ্যতে ইরানের ওপর আরও হামলা হলে পালটা জবাবের মাত্রা ব্যাপকভাবে বাড়ানো হবে। একই সঙ্গে সমুদ্রে নতুন করে বড় একটি নিষিদ্ধ এলাকা নির্ধারণের কথাও জানিয়েছে আইআরজিসি।

আইআরজিসি বলেছে, শিগগিরই ওই নতুন নিষিদ্ধ এলাকার মানচিত্র প্রকাশ করা হবে। এলাকাটি পাকিস্তানের উপকূলের কাছের চাবাহার পর্যন্ত বিস্তৃত হবে বলে জানিয়েছে তারা।

 

এদিকে, ইকুয়েডর সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক সংবাদ সম্মেলনে জানান, সংঘাতের গতিপথ বদলে দেওয়ার মতো কোনো বাহ্যিক সামরিক বা কৌশলগত সহযোগিতা ইরান পাচ্ছে না। মার্কিন নৌবাহিনীর জাহাজে হামলার জন্য ইরানকে প্রতিনিয়ত চড়ামূল্য দিতে হচ্ছে। গত রাতে তেহরান আরও পাঁচটি ট্যাংকার হারিয়েছে। যার মধ্যে চারটি ক্ষতিগ্রস্ত ও একটি সাগরে ডুবে গেছে।

গত এক মাস তুলনামূলক শান্ত থাকার পর এসব হামলা হলো। ওই সময়ে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক চাপ প্রয়োগের মাধ্যমে ইরানকে চাপে রাখার চেষ্টা করছিল।

হামলার পর বিশ্ববাজারেও এর প্রভাব পড়েছে। আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম গত জুলাইয়ের পর প্রথমবারের মতো ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে।

সূত্র: রয়টার্স, আনাদোলু এজেন্সি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোহাম্মদপুরের পর রসুলপুরে আস্তানা, ড্রোনে মাদক সরবরাহের অভিযোগ মান্না সুমন-শিল্পীর বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদুর রহমান আসলাম

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৩৫ এম


মোহাম্মদপুরের পর রসুলপুরে আস্তানা, ড্রোনে মাদক সরবরাহের অভিযোগ মান্না সুমন-শিল্পীর বিরুদ্ধে

বরিশাল মহানগরীতে মাদকবিরোধী অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়লেও মাদক কারবারিরা প্রতিনিয়ত কৌশল পরিবর্তন করছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে মহানগরীর পলাশপুর, রসুলপুর, রাজ্জাক স্মৃতি কলোনি ও বালুর মাঠ এবং স্টেডিয়াম কলোনি এলাকায় মাদক বেচাকেনা অব্যাহত থাকার অভিযোগ রয়েছে।

অনুসন্ধানে উঠে এসেছে, বরিশাল নগরীর মোহাম্মদপুর এলাকার বাসিন্দা হিসেবে পরিচিত সুমন হাওলাদার ওরফে মান্না সুমন এবং তার স্ত্রী শিল্পী বেগমকে ঘিরে মাদক কারবারের একাধিক অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন অভিযানে অতীতে তাদের মাদক, অস্ত্র ও নগদ অর্থসহ আটক হলেও। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
একাধিক অভিযানে আটক, জব্দ হয়েছে মাদক ও নগদ অর্থ

সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, ২০২৬ সালের জানুয়ারি মাসে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ অভিযানে বরিশাল মহানগরীর কাউনিয়া থানাধীন মোহাম্মদপুর এলাকার নিজ বসতঘর থেকে মান্না সুমন ও তার স্ত্রী শিল্পী বেগমকে আটক করা হয়। ওই সময় তাদের আস্তানা থেকে বিভিন্ন মালামাল ও নগদ অর্থ জব্দ করা হয় বলে জানা গেছে।
এর আগে বিভিন্ন অভিযানে তাদের কাছ থেকে ইয়াবা, গাঁজা, দেশীয় মদ ও ধারালো দেশীয় অস্ত্র উদ্ধারের তথ্যও রয়েছে। মাদক বিক্রির অর্থ হিসেবে ২০ লাখ ৪৮ হাজার ৫১০ টাকা উদ্ধারের কথাও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখা ও স্থানীয় কাউনিয়া থানা পুলিশের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা করা হয়েছে বলে জানা গেছে। এসব মামলার কয়েকটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

তবে সংশ্লিষ্টদের দাবি, একাধিকবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হলেও পরবর্তী সময়ে জামিনে মুক্ত হয়ে তারা আবারও মাদক কারবারে সক্রিয় হয়ে ওঠেন।

আস্তানা বদলে ‘নতুন কৌশল’?
তালাশ বিডির অনুসন্ধানে সংশ্লিষ্ট একাধিক সূত্র দাবি করেছে, বর্তমানে মান্না সুমন ও শিল্পী বেগম মোহাম্মদপুর এলাকার আগের অবস্থান ছেড়ে পোর্ট রোডের বালুরঘাট থেকে নৌপথে রসুলপুরের অপেক্ষাকৃত নির্জন এলাকায় নতুন আস্তানা গড়ে তুলেছেন।
সূত্রগুলোর দাবি, দুর্গম ও নির্জন অবস্থানকে কাজে লাগিয়ে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে চলার চেষ্টা করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই এলাকায় অভিযান চালানোর আগেই তাদের কাছে অভিযানের খবর পৌঁছে যায়—এমন অভিযোগও রয়েছে।

সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগ হলো, মাদক সরবরাহে তারা নতুন প্রযুক্তি ব্যবহারের কৌশল নিয়েছেন। অনুসন্ধানী সূত্রের দাবি, ঢাকা থেকে প্রায় ১০ লাখ টাকা মূল্যের একটি উন্নতমানের ড্রোন সংগ্রহ করা হয়েছে। ক্রেতারা আগের দিন সন্ধ্যায় নির্দিষ্ট পরিমাণ মাদকের জন্য টাকা পরিশোধ করে অর্ডার দেন। এরপর ভোররাত থেকে সকাল হওয়ার আগের সময়ের মধ্যে ড্রোনের মাধ্যমে নির্দিষ্ট স্থানে মাদকের প্যাকেট পৌঁছে দেওয়ার অভিযোগ উঠেছে।

সূত্রের দাবি, রাজ্জাক স্মৃতি কলোনির বালুর মাঠসহ নির্দিষ্ট কয়েকটি স্থানে ড্রোনের মাধ্যমে প্যাকেট পৌঁছে দেওয়া হয়। পরে সেখানে থাকা তাদের প্রতিনিধিরা প্যাকেট গ্রহণ করে ক্রেতাদের কাছে মাদক পৌঁছে দেন।
তবে ড্রোন ব্যবহার করে মাদক সরবরাহের অভিযোগের বিষয়ে তালাশ বিডি একটি সূত্রের কাছ থেকে পাও খবর। স্বাধীনভাবে ড্রোনটির অস্তিত্ব, ব্যবহার বা সরবরাহ কার্যক্রমের প্রত্যক্ষ প্রমাণ এখনো নিশ্চিত করতে পারেনি তালাশ বিডির ড্রোনের ব্যাপারে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের মাধ্যমে যাচাই হওয়া প্রয়োজন।
চেকপোস্ট ও সড়কে অভিযান, আড়ালে মাদক কারবার?
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নেতৃত্বে নিয়মিত মাদকবিরোধী অভিযান ও বিভিন্ন এলাকায় চেকপোস্ট পরিচালিত হলেও অভিযোগ রয়েছে, নগরীর পরিচিত কয়েকটি মাদক স্পটে কারবার পুরোপুরি বন্ধ হয়নি।
স্থানীয়দের অভিযোগ, পলাশপুর, রসুলপুর, রাজ্জাক স্মৃতি কলোনি ও বালুর মাঠ এবং স্টেডিয়াম কলোনির বিভিন্ন এলাকায় মাদক বিক্রির তৎপরতা রয়েছে। ফলে শুধু সড়ক ও চেকপোস্টকেন্দ্রিক অভিযান নয়, মাদকের মূল সরবরাহকারী ও অর্থের উৎস শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
অভিযানের খবর ফাঁসের অভিযোগ
এদিকে মাদক কারবারিদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু অসাধু সদস্যের যোগাযোগ থাকার অভিযোগও উঠেছে। অভিযোগ রয়েছে, অভিযানের খবর আগেই মাদক কারবারিদের কাছে পৌঁছে যাওয়ায় অনেক সময় মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে।
আসাদু কর্মকর্তাদের মৃত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভ্যন্তরেও নজরদারি বাড়ানোর।
বরিশালের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের এক শিক্ষক বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান আরও কার্যকর করতে হলে শুধু মাদক বিক্রেতাদের আটক করলেই হবে না; অভিযানের তথ্য কীভাবে বাইরে যাচ্ছে, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন। পুলিশের ভেতরে কেউ জড়িত থাকলে তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা উচিত।
‘

এ বিষয় নিয়ে তালাশ বিডির পক্ষ থেকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকার, পিপিএম বার, এর সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অভিযোগগুলো জানানো হয় এবং তাঁর বক্তব্য জানতে চাওয়া হয়।
জবাবে তিনি জানান, বিষয়টি নিয়ে পুলিশও চিন্তিত এবং নজরদারি বাড়ানো হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, পুলিশের কিছু সদস্যের মাধ্যমে অভিযানের খবর আগেই মাদক কারবারিদের কাছে পৌঁছে যাওয়ার বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে দেখছেন। এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিয়ে শিগগিরই সফলতা আসবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মাদক কারবারের সঙ্গে জড়িতদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগ সত্য প্রমাণিত হলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।
বরিশালে মাদকের বিস্তার ঠেকাতে এখন প্রয়োজন শুধু নিয়মিত অভিযান নয়; মাদকের সরবরাহের উৎস, অর্থের লেনদেন, কথিত নেটওয়ার্ক এবং অভিযানের তথ্য ফাঁসের অভিযোগ—সবকিছুর সমন্বিত তদন্ত। বিশেষ করে ড্রোন ব্যবহার করে মাদক সরবরাহের অভিযোগের সত্যতা যাচাই হলে মাদক নিয়ন্ত্রণে নতুন একটি গুরুত্বপূর্ণ দিকও উন্মোচিত হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যপ্রাচ্যে উত্তেজনার জেরে ১০০ ডলার ছাড়াল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৫০ এম


মধ্যপ্রাচ্যে উত্তেজনার জেরে ১০০ ডলার ছাড়াল তেলের দাম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত আরও তীব্র হওয়ায় বিশ্ববাজারে বেড়েই চলেছে তেলের দাম। আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম এরইমধ্যে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে জাহাজ চলাচলে বড় ধরনের বিঘ্ন তৈরি হওয়ায় বাজারে তেল সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ০.১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০১.৩৪ ডলার হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রেরে ওয়েস্ট টেক্সাস মিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ০.৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৬.৫৫ ডলারে।

এদিকে, সরবরাহ কমে যাওয়ায় বিশ্ববাজারে তেলের মজুতও কমছে। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ)  চলতি ও আগামী বছরের তেলের দামের পূর্বাভাস বাড়িয়েছে।

 

ইআইএ’র নতুন পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের গড় দাম হতে পারে ব্যারেল প্রতি ৯১ ডলার। 

আগের পূর্বাভাসের তুলনায় এটি প্রায় ৫ শতাংশ বেশি। একইভাবে, যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআইয়ের গড় দাম ৮৪.৬৫ ডলার হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

 

তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইআই’র এই পূর্বাভাস গত ৩ সেপ্টেম্বর চূড়ান্ত করা হয়েছিল। এরপর মধ্যপ্রাচ্যে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ফলে আগামী দিনে তেলের সরবরাহ পরিস্থিতি ও দাম কোন দিকে যায়, তা নিয়ে বাজারে অনিশ্চয়তা আরও বেড়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%