ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

‘ডিলারশিপ থেকে আমার নাম কাটার ক্ষমতা নেই এমপির’—সার্ভেয়ারকে শোকজ


‘ডিলারশিপ থেকে আমার নাম কাটার ক্ষমতা নেই এমপির’—সার্ভেয়ারকে শোকজ

সার্ভেয়ার মোহাম্মদ বাকিরুল ইসলাম বাহাদুরকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে, কারণ তিনি মন্তব্য করেছেন, "এই এমপির আমার নাম কাটার ক্ষমতা নাই, উনাকে সরাসরি পেলে একটা সালাম দিমু।" এই সার্ভেয়ার কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখায় কর্মরত আছেন।

কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. সারোয়ার জাহান সোমবার রাতে তাকে এ নোটিশ প্রদান করেন।

মঙ্গলবার আমার দেশ অনলাইনে প্রকাশিত সংবাদে "এই এমপির আমার নাম কাটার ক্ষমতা নাই" শিরোনামে খবর প্রকাশিত হওয়ার পর জেলা প্রশাসন সার্ভেয়ার বাকিরুল ইসলামকে নিয়ে বিব্রতকর অবস্থায় পড়ে।

আরও পড়ুন: নাসিরনগরের চাপরতলায় দুই চেয়ারম্যান প্রার্থীর প্রচারণায় সরগরম মাঠ, বিএনপির মনোনয়ন ঘিরে আলোচনা

নোটিশে উল্লেখ করা হয়েছে, ১২ অক্টোবর দৈনিক আমার দেশ অনলাইনে প্রকাশিত সংবাদে সারের ডিলারশিপ নিয়ে সার্ভেয়ার বাকিরুল ইসলামের মন্তব্যের বিষয়টি উঠে এসেছে। একজন সংসদ সদস্য সম্পর্কে এ ধরনের মন্তব্য জেলা প্রশাসনের জন্য বিব্রতকর এবং সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর পরিপন্থী।

এছাড়াও, নোটিশে বলা হয়েছে, এ ধরনের আচরণের জন্য তার বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না, তা পত্র পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে হবে।

এদিকে, কুমিল্লার বুড়িচং উপজেলায় সম্প্রতি ৯ জনকে সারের ডিলারশিপ প্রদান করা হয়েছে। এর মধ্যে রাজাপুর ইউনিয়নে জেলা প্রশাসকের কার্যালয়ের সার্ভেয়ার বাকিরুল ইসলাম বাহাদুরের ভাই সাদেকুর রহমানের নামে ‘মেসার্স কেমি এন্টারপ্রাইজ’-কে ডিলারশিপ দেওয়া হয়েছে।

এমই

আরও পড়ুন: কোম্পানীগঞ্জে কাদের মির্জার অনুসারী শীর্ষ সন্ত্রাসী কেচ্ছা রাসেল গ্রেফতার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আ. লীগ বৈঠকে সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০১:০৬ পি.এম


আ. লীগ বৈঠকে সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান দাবি করেছেন, আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করার কারণে সারজিস আলমকে বহিষ্কার করা হয়েছে এবং হাসনাত আব্দুল্লাহকে শোকজ করা হয়েছে। তার বক্তব্য অনুযায়ী, তৎকালীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক নাহিদ ইসলাম তাদের এই ব্যবস্থা গ্রহণ করেন।

আজ বুধবার, রাশেদ খান তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই দাবি তুলে ধরেন। পোস্টটিতে তিনি ‘নেত্র নিউজ’-এর একটি সংবাদও শেয়ার করেছেন।

রাশেদ খান নিউজটি শেয়ার করে মন্তব্য করেছেন, ‘জমিদারের নাতি সারজিস আলমকে নাহিদ ইসলাম বহিষ্কার করেন আর হাসনাত আব্দুল্লাহকে শোকজ নোটিশ দেন। ১৯ জুলাই, যেদিন সবচেয়ে বেশি শহীদ হয়, সেদিন এরা শহীদের রক্ত মারিয়ে আওয়ামী লীগের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করে।’

তিনি অভিযোগ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আব্দুল কাদেরের ৯ দফাকে বানচাল করতে ৮ দফা কর্মসূচি প্রদান করা হয়েছিল। রাশেদ খান বলেন, ‘লীগ-চাটা হাসনাত-সারজিস আজকে জামায়াতি জাতির আব্বা হয়ে গেছে। আর ইতিহাস থেকে হারিয়ে গেছে আব্দুল কাদেররা।’

রাশেদ খানের দাবি, হাসনাত আব্দুল্লাহ সেদিন হাসিব আল ইসলামকে ফোন করে মেস থেকে নিয়ে যান আওয়ামী লীগের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করার জন্য। তিনি আরো উল্লেখ করেন যে, হাসনাত-সারজিস অন্যদের নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু শহীদের রক্তের সঙ্গে বেঈমানি করে বাকিরা বৈঠকে যাননি। গণ-অভ্যুত্থানের পর অন্যদের বিরুদ্ধে দুর্নীতিসংক্রান্ত অভিযোগ থাকলেও, অন্তত গণ-অভ্যুত্থানের সময় তাদের সঠিক ভূমিকা ছিল।

তিনি বলেন, ‘সে সময় কিন্তু প্রকাশ্যে জনগণের বিরুদ্ধে গিয়ে ৯ দফাকে বানচাল করার ষড়যন্ত্রে নামেন জুলাই গাদ্দার হাসনাত-সারজিস।’

রাশেদ খান জানান, তার শেয়ার করা নেত্র নিউজে আজও সেই বহিষ্কারের তথ্য রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এলএনজি সরবরাহ ও ক্রয় সংক্রান্ত দুটি প্রস্তাবের নীতিগত অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০১:০৮ পি.এম


এলএনজি সরবরাহ ও ক্রয় সংক্রান্ত দুটি প্রস্তাবের নীতিগত অনুমোদন

ঢাকা, ১৪ অক্টোবর ২০২৬ : অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০২৬ সালের ৩৩তম সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দুটি প্রস্তাবের নীতিগত অনুমোদনের সুপারিশ করা হয়েছে। সভাটি অনুষ্ঠিত হয় মঙ্গলবার রাতে, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে, জুম প্লাটফর্মে। অর্থমন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খান এ তথ্য জানান।

প্রথম প্রস্তাবে, চেনিয়ার মার্কেটিং ইন্টারন্যাশনাল এলএলপি ও ট্রাফিগুরা প্রাইভেট লিমিটেডের কাছ থেকে এলএনজি সরবরাহের জন্য ‘সরকারি ক্রয় আইন, ২০০৬’-এর ৬৮ ধারা এবং ‘সরকারি ক্রয় বিধিমালা, ২০২৫’-এর ৯৯(১) ও ১০৭(১) বিধি অনুযায়ী সরাসরি ক্রয় পদ্ধতিতে প্রক্রিয়াকরণের নীতিগত অনুমোদনের সুপারিশ করা হয়।

দ্বিতীয় প্রস্তাবে, জাতীয় জরুরি প্রয়োজন ও জনস্বার্থে দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড, সাহারা এনার্জি রিসোর্স লিমিটেড এবং শেল ইন্টারন্যাশনাল ট্রেডিং মিডলইস্ট লিমিটেড এফজেডই’র কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে এলএনজি কেনার নীতিগত অনুমোদনের সুপারিশ করা হয়। এ ক্ষেত্রে সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয় বিধিমালা, ২০২৫-এর ১০৭, ৯৭ ও ৯৮ বিধি অনুসরণের কথা উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাঁঠালিয়ায় দুর্গাপূজার আইন-শৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা

আন্তর্জাতিক ডেস্ক

কাঁঠালিয়া প্রতিনিধি

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০১:১৪ পি.এম


কাঁঠালিয়ায় দুর্গাপূজার আইন-শৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা

ঝালকাঠির কাঁঠালিয়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় কাঠালিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন। এতে উপস্থিত ছিলেন কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু নাছের রায়হান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আকতার হোসেন নিজাম মিরবহর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, জোবায়ের হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা, মনিরুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সভায় বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে।

এ সময় পূজার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে নারীদের স্বাবলম্বী করতে হাঁস-মুরগি পালনবিষয়ক প্রশিক্ষণ শুরু

আন্তর্জাতিক ডেস্ক

রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী প্রতিনিধি

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০১:২৯ পি.এম


কাউখালীতে নারীদের স্বাবলম্বী করতে হাঁস-মুরগি পালনবিষয়ক প্রশিক্ষণ শুরু

পিরোজপুরের কাউখালীতে দরিদ্র ও প্রান্তিক নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে হাঁস-মুরগি পালনবিষয়ক তিন দিনব্যাপী আয়বর্ধনমূলক প্রশিক্ষণ শুরু হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কাউখালী উপজেলা শাখার আয়োজনে বিআরডিবি মিলনায়তনে
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাসুম মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সোমা সরকার এবং উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা জিনারুল ইসলাম। প্রশিক্ষণে উপজেলার ৩০ জন প্রান্তিক নারী অংশ নিচ্ছেন।
প্রশিক্ষণ প্রদানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার বলেন, গ্রামের নারীরা কেবল গৃহস্থালির কাজের মধ্যে সীমাবদ্ধ না থেকে অল্প পুঁজিতে হাঁস-মুরগি পালন করে কীভাবে সহজেই স্বাবলম্বী হতে পারেন, সেই পথ তৈরি করতেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধেও নারীদের সচেতন ও সোচ্চার হতে হবে। একজন সচেতন ও স্বাবলম্বী নারীই তাঁর পরিবার তথা পুরো সমাজকে বদলে দিতে পারেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী নারীরা জানান, এ ধরনের প্রশিক্ষণে অংশ নিতে পেরে তাঁরা অত্যন্ত আনন্দিত। হাঁস-মুরগি পালনের সঠিক পদ্ধতি এবং অল্প পুঁজিতে স্বাবলম্বী হওয়ার নানা কৌশল সম্পর্কে তাঁরা নতুন নতুন তথ্য জানতে পারছেন। এসব জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে নিজেদের কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবারের আর্থিক সচ্ছলতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারবেন বলে তাঁরা আশাবাদী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%