০৯:৩১ এম
রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে পুলিশ হাফিজ আহমেদ (৭০) নামের এক নেতাকে আটক করেছে, যিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্য। শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নিকুঞ্জ-২ এলাকার ১৮ নম্বর সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।
হাফিজ আহমেদ কুমিল্লার বরুড়া উপজেলার একবাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি নিকুঞ্জ-২ এলাকার ২০ নম্বর সড়কের ৩৩ নম্বর বাসায় বসবাস করতেন।
হাফিজ আহমেদ কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে পরিচিত। তিনি বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এবং বরুড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।
আরও পড়ুন: আইনমন্ত্রী: বিচার বিভাগে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতি করেছে
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক হাফিজ আওয়ামী লীগকে সংগঠিত করার পাশাপাশি ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের জন্য অর্থায়ন করছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন