ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মালয়েশিয়ায় মামুনুল হকের সমাবেশে বিপুল প্রবাসী উপস্থিতি


মালয়েশিয়ায় মামুনুল হকের সমাবেশে বিপুল প্রবাসী উপস্থিতি

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের কেলাংয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সমাবেশে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেছেন। সমাবেশে নতুন সদস্যদের সংগঠনে অন্তর্ভুক্তি এবং স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এছাড়াও, মাওলানা আব্দুস শহীদকে সভাপতি এবং মো. হৃদয় মিয়াকে সাধারণ সম্পাদক করে সংগঠনটির কেলাং স্টেট শাখার ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) বাদ মাগরিব কেলাংয়ে এ সমাবেশ ও দায়িত্বশীলদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। সভায় মালয়েশিয়ায় সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার পাশাপাশি নতুন সদস্য অন্তর্ভুক্তি এবং স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার বিষয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুন: মালদ্বীপ বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগে আগ্রহী

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। বিশেষ অতিথি হিসেবে সংগঠনটির মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি মোহাম্মদুল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. ফয়সাল আহমাদ, মালয়েশিয়া কেন্দ্রীয় শাখার সভাপতি মুফতি তাকি উল্লাহ এবং সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান কাউসার উপস্থিত ছিলেন।

স্থানীয় পর্যায়ের নেতাকর্মী ও দায়িত্বশীলরাও অনুষ্ঠানে অংশ নেন। দায়িত্বশীলদের সর্বসম্মতিক্রমে গঠিত নতুন কমিটির মাধ্যমে কেলাং অঞ্চলে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সাংগঠনিক যোগাযোগ বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে কার্যক্রম জোরদার করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক ২২ অক্টোবর মালয়েশিয়া সফরে যান। সফর শেষে ২৬ অক্টোবর রাতে তার ঢাকায় ফেরার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন: টোকিওতে তারেক রহমানের সংবর্ধনা প্রবাসী বিএনপি নেতাকর্মীদের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঠাকুরগাঁওয়ের পুকুরে উদ্ধার হল নিখোঁজ মামা-ভাগিনার মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০২:১৩ পি.এম


ঠাকুরগাঁওয়ের পুকুরে উদ্ধার হল নিখোঁজ মামা-ভাগিনার মরদেহ

ঠাকুরগাঁওয়ের হরিপুরে একটি পুকুর থেকে পুলিশ নিখোঁজ মামা ও ভাগিনার মরদেহ উদ্ধার করেছে। শনিবার দিবাগত রাতে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতদের মধ্যে রয়েছেন হরিপুর উপজেলার আমগাঁও গ্রামের আব্দুল ওহাব সরকারের ছেলে উমর আলী (১৫) এবং ইমরান আলীর ছেলে মিরাজ (১৩)। উমর আলী সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় ও পরিবারের সূত্রে জানা গেছে, গতকাল শনিবার দুপুরে বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় উমর আলী ও তার ভাগিনা মিরাজ। বিকেল থেকে তাদের পরিবারের সদস্যরা তাদের খোঁজ করতে থাকলেও সন্ধান মেলেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তল্লাশি শুরু করে। পরে রাত ২টার দিকে একজনের এবং ভোরে অপরজনের মরদেহ উদ্ধার করা হয়।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ এই বিষয়ে বলেন, দুজনের লাশ উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপি সরকার কৃষিতে প্রযুক্তি নির্ভরতা বাড়াচ্ছে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০২:১৩ পি.এম


বিএনপি সরকার কৃষিতে প্রযুক্তি নির্ভরতা বাড়াচ্ছে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

বর্তমান সরকার কৃষিকে সনাতনী ও শ্রমনির্ভর ব্যবস্থা থেকে বের করে গবেষণা, আধুনিক প্রযুক্তি, উদ্ভাবন এবং যান্ত্রিকীকরণের মাধ্যমে একটি প্রযুক্তি নির্ভর, লাভজনক, প্রতিযোগিতামূলক ও টেকসই খাতে রূপান্তরের লক্ষ্যে বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণ করেছে। বিএনপি সরকার কৃষিতে অধিকতর গুরুত্ব দিচ্ছে।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের ধনবাড়ীতে ব্রি-প্রস্তাবিত আঞ্চলিক কার্যালয়, টাঙ্গাইল এর আওতায় স্থাপিত প্রযুক্তি গ্রাম এর কার্যক্রম নিয়ে ধনবাড়ীর কিসামত এলাকায় কৃষক সমাবেশ ও মতবিনিময় সভায় টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের সংসদ সদস্য ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন উপস্থিত ছিলেন। মন্ত্রী প্রযুক্তি গ্রামের আগাম জাতের আমন ধান কর্তন উদ্বোধন করেন এবং রাস্তার পাশে বৃক্ষ রোপন কালে এসব কথা বলেন।

দেশের কৃষি ব্যবস্থার উন্নতির লক্ষ্যে বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেয়া পদক্ষেপের বিভিন্ন দিক তুলে ধরে মন্ত্রী বলেন, ‘কৃষিকে ডিজিটাল এবং প্রযুক্তি নির্ভর করতে কৃষি ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ করা হচ্ছে। কৃষক নিবন্ধন, কৃষক ডাটাবেজ, ডিজিটাল কৃষি সেবা, মোবাইল ভিত্তিক আবহাওয়া তথ্য, বাজার তথ্য, কৃষি পরামর্শ, ই-এক্সটেনশন সেবার সম্প্রসারণ এবং কৃষি সেবার অনলাইন প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সাথে কৃষি শিল্পের আধুনিকায়নে সরকার কৃষিতে রিমোট সেন্সিং, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট অফ থিংস, ড্রোন প্রযুক্তি, জিআইএস, স্যাটেলাইট তথ্য, বিগ ডাটা এবং আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের কার্যক্রম গ্রহণ করেছে। এসব প্রযুক্তির মাধ্যমে ফসলের স্বাস্থ্য ও ফলন পর্যবেক্ষণ, রোগবালাই শনাক্তকরণ, সুনির্দিষ্ট সার ও সেচ ব্যবস্থাপনা এবং উৎপাদন পরিকল্পনা অধিক কার্যকর ও বিজ্ঞান ভিত্তিক হবে।’

তিনি আরোও বলেন, ‘কৃষকের ডিজিটাল ডাটাবেজ ও সরকারি সেবা কৃষকের নিকট সরাসরি পৌঁছে দেওয়ার জন্য কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে সারাদেশে প্রায় ২ কোটি ৭৫ লক্ষ কৃষককে ডিজিটাল প্ল্যাটফর্মে আনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা ধানের নতুন নতুন জাত আবিষ্কার করেছেন। কৃষকের দোড় গোড়ায় গিয়ে কৃষি বিভাগ কৃষককে লাভবান করতে তারা তাদের গবেষণা চালিয়ে যাচ্ছে। তবে মনে করি বর্তমান কৃষিমন্ত্রী তিনি অত্যন্ত দক্ষ, তিনি নিরলস পরিশ্রমের মধ্যদিয়ে কৃষিকে বহু গুণে এগিয়ে নিতে পারবেন। এবং কৃষককে বিনামূল্যে বীজ, সার সহ বিভিন্ন উপকরণ দিয়ে কৃষি খাতকে এগিয়ে নিতে সরকার সব সময় কৃষকের পাশে রয়েছে।’

উৎপাদন ব্যয় হ্রাস, শ্রম সংকট মোকাবিলা এবং কৃষিকে লাভজনক করতে কৃষি যান্ত্রিকীকরণ করা হচ্ছে বলেও জানান মন্ত্রী।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এলএসটিডি প্রকল্পের পরিচালক ড. মো. আনোয়ার হোসেন তার বক্তব্যে জানান, এলএসটিডি প্রকল্পের আওতায় আমারা সারা বাংলাদেশে ধান গবেষণার মোট ৬টি আঞ্চলিক কার্যালয় স্থাপন করার মাধ্যমে ধান ভিত্তিক গবেষণাকে বিকেন্দ্রীকরণ করে সারা দেশের কৃষিকে সম গুরুত্বের আওতায় এনে স্থান ভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবনে কাজ করছি।

বাংলাদেশ চিনি শিল্প ও খাদ্য কর্পোরেশনের চেয়ারম্যান অ্যাভাকেট শামসুজ্জামান সুরুজ, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এলএসটিডি প্রকল্পের পরিচালক ড. মো. আনোয়ার হোসেন ও মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ইব্রাহিম, ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সহকারী প্রকল্প পরিচালক সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আফসানা আনসারী, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট টাঙ্গাইল আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. মসউদ ইকবাল, বৈজ্ঞানিক কর্মকর্তা আদিবা আফরিন রিম, টাঙ্গাইল জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহীন, ধনবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, মধুপুর উপজেলা বিএনপি’র সভাপতি জাকির হোসেন সরকার, ধনবাড়ী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এনামুল হক, পৌর বিএনপি’র সভাপতি এসএমএ ছোবহান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউক্রেনের বিরুদ্ধে স্টারলিংক শর্ত লঙ্ঘনের অভিযোগ ইলন মাস্কের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০২:১৪ পি.এম


ইউক্রেনের বিরুদ্ধে স্টারলিংক শর্ত লঙ্ঘনের অভিযোগ ইলন মাস্কের

ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৬ : প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক অভিযোগ করেছেন যে, ইউক্রেন তাদের পরিষেবার শর্ত লঙ্ঘন করে ড্রোন হামলায় মানুষ হত্যার উদ্দেশ্যে স্টারলিংক ব্যবহার করেছে।

তিনি শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টের মাধ্যমে এই অভিযোগ উত্থাপন করেন।

মাস্কের দাবি, পরিষেবার শর্তের এই ফাঁক গত সপ্তাহেই বন্ধ করে দেওয়া হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

তিনি লেখেন, ‘ইউক্রেনের সামরিক বাহিনী স্টারলিংকের পরিষেবার শর্ত লঙ্ঘন করেছে এবং মানুষ হত্যার উদ্দেশ্যে আক্রমণাত্মক ড্রোন হামলায় এটি ব্যবহার করেছে।’

অন্য একটি পোস্টে তিনি উল্লেখ করেন, স্টারলিংক শুরু থেকেই একটি বেসামরিক যোগাযোগব্যবস্থা হিসেবে কাজ করে আসছে, যা মানুষ হত্যার উদ্দেশ্যে নয়। শর্ত লঙ্ঘন হলে পরিষেবা বন্ধ করে দেওয়া হবে।

তবে মাস্ক স্বীকার করেন যে, ইউক্রেনের প্রতিরক্ষার জন্য স্টারলিংক এখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তার ভাষায়, ‘এটি এমন একটি ব্যবস্থা, যেটিকে অন্তত আপাতত জ্যাম করা বা বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করা যায় না। স্টারলিংক বন্ধ করে দেওয়া হলে ইউক্রেনের সম্মুখসারির প্রতিরক্ষা তাৎক্ষণিকভাবে ভেঙে পড়বে।’

২০২২ সালে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ইউক্রেনের বিষয়ে মাস্ক একাধিকবার তার অবস্থান পরিবর্তন করেছেন। তবে স্টারলিংকের পরিষেবায় যেকোনো বিঘ্নের জন্য তিনি স্পেসএক্সের পরিবর্তে মার্কিন সরকারকে দায়ী করে আসছেন।

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলায় ইউক্রেন বেসামরিক স্যাটেলাইট যোগাযোগব্যবস্থা স্টারলিংক ও এর সামরিক সংস্করণ স্টারশিল্ডের ওপর নির্ভরশীল।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ইয়েভগেনি খমারা শনিবার এক বিবৃতিতে জানান, পর্যবেক্ষণব্যবস্থায় স্টারলিংক ও স্টারশিল্ডের সংযোগের গতি পুনরুদ্ধারের লক্ষণ দেখা যাচ্ছে। বর্তমানে সংযোগের গতি ঘণ্টায় ৪০০ কিলোমিটারের বেশি এবং সংযোগ স্থিতিশীল রয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, ‘এই অগ্রগতি আমাদের সম্মুখসারির সেনা, ড্রোন পরিচালনা, রসদ সরবরাহ ও যোগাযোগব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

সামাজিক যোগাযোগমাধ্যমে খমারা আরও জানান, প্রয়োজনীয় গতিতে সংযোগ ফিরে এসেছে এবং এর পুনরুদ্ধার শুরু হয়েছিল রাতেই।

রকেটচালিত ড্রোনের হামলা থেকে ইউক্রেনকে রক্ষা করা ও সম্মুখসারিতে রসদ সরবরাহ সচল রাখার ক্ষেত্রেও এই অগ্রগতি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

স্টারলিংক স্যাটেলাইট নেটওয়ার্ককে ঘিরে ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিরোধ দেখা দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জগদল আল ফারুক উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির অভিভাবক সদস্য হলেন ডাঃ আফসার উদ্দিন

আন্তর্জাতিক ডেস্ক

হামিদুল ইসলাম বিশেষ প্রতিনিধি

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০২:১৪ পি.এম


জগদল আল ফারুক উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির অভিভাবক সদস্য হলেন ডাঃ আফসার উদ্দিন

সুনামগঞ্জের দিরাই উপজেলার ৭ নং জগদল ইউনিয়নের বাসুরী গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ডাঃ আফসার উদ্দিন জগদল আল ফারুক উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন।

তাঁর এই দায়িত্বপ্রাপ্তিতে এলাকায় শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠন এবং বিদ্যালয়ের পরিবেশকে আরও উন্নত করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির সদস্যদের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডাঃ আফসার উদ্দিন তাঁর ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের অগ্রগতিতে অবদান রাখবেন—এটাই এলাকাবাসীর প্রত্যাশা।

অভিনন্দন ও শুভকামনা: জগদল আল ফারুক উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির অভিভাবক সদস্য হিসেবে দায়িত্ব পাওয়ায় ডাঃ আফসার উদ্দিনকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তাঁর কর্মজীবনের সফলতা, সুস্বাস্থ্য এবং আগামী দিনের প্

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%