০২:১৩ পি.এম
ঠাকুরগাঁওয়ের হরিপুরে একটি পুকুর থেকে পুলিশ নিখোঁজ মামা ও ভাগিনার মরদেহ উদ্ধার করেছে। শনিবার দিবাগত রাতে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতদের মধ্যে রয়েছেন হরিপুর উপজেলার আমগাঁও গ্রামের আব্দুল ওহাব সরকারের ছেলে উমর আলী (১৫) এবং ইমরান আলীর ছেলে মিরাজ (১৩)। উমর আলী সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় ও পরিবারের সূত্রে জানা গেছে, গতকাল শনিবার দুপুরে বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় উমর আলী ও তার ভাগিনা মিরাজ। বিকেল থেকে তাদের পরিবারের সদস্যরা তাদের খোঁজ করতে থাকলেও সন্ধান মেলেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তল্লাশি শুরু করে। পরে রাত ২টার দিকে একজনের এবং ভোরে অপরজনের মরদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জামালপুরের জেলা প্রশাসক
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ এই বিষয়ে বলেন, দুজনের লাশ উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন