ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

মিরসরাইয়ে পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাণ গেল


মিরসরাইয়ে পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাণ গেল

সাঁতার জানা ছিল না। বাড়ির পুকুরে গোসল করতে নেমে পা পিছলে পানিতে পড়ে যান ২৪ বছর বয়সী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম নাফিজ। এরপর তিনি আর পানি থেকে উঠে আসতে পারেননি। পুকুরের পানিতে ডুবে তাঁর মৃত্যু ঘটে।

এই ঘটনা ঘটেছে শনিবার (১০ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ৬ নম্বর ইছাখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জমাদার গ্রামের নিজ বাড়িতে। নাফিজ ওই গ্রামের গোল বক্স মুহুরী বাড়ির অবসরপ্রাপ্ত শিক্ষক নুরুল মোস্তফার ছোট ছেলে। তাঁর বাবা মাদবারহাট ইসলামিয়া ফাজিল মাদরাসার বর্তমান সভাপতি। তিন ভাইয়ের মধ্যে নাফিজ ছিল সবার ছোট। তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব দ্য পিপল-এর চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

নাফিজের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। শনিবার রাত ১০টায় নিজ বাড়িতে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন: চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার তোড়জোড়, আবদুল আলিমকে ঘিরে পুরোনো অভিযোগ: জবাবদিহির মুখে বিএনপি নেতা?

পরিবার ও স্বজনদের সূত্রে জানা গেছে, নাফিজরা সপরিবারে চট্টগ্রাম শহরে বসবাস করেন। দুই দিন আগে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। শনিবার দুপুরে নামাজের পর বাড়ির পুকুরে গোসল করতে নামেন নাফিজ। একপর্যায়ে পা পিছলে পানিতে পড়ে যান। সাঁতার না জানায় তিনি পানিতে তলিয়ে যান। পরে তাঁকে উদ্ধার করে দ্রুত মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মাদবারহাট ইসলামিয়া ফাজিল মাদরাসার বিদ্যোৎসাহী সদস্য তারেক আজিজ বিএসসি জানান, ছোটবেলা থেকেই শহরে বড় হওয়ায় নাফিজ সাঁতার জানতেন না। তিনি পরিবারের সঙ্গে চট্টগ্রাম শহরে বসবাস করতেন।

নিহতের স্বজন আব্দুর রহিম বলেন, মুজাহিদুল ইসলাম নাফিজরা সপরিবারে চট্টগ্রাম শহরে থাকেন। গত দুই দিন আগে তারা গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। জামায়াতে জোহরের নামাজ আদায় করার জন্য গোসল না করে নামাজ আদায় করেন। পরে নামাজ শেষে দুপুর ২টার দিকে পুকুরে গোসল করতে নেমে পা পিছলে পুকুরে পড়ে যান নাফিজ। সাঁতার না জানার কারণে পুকুরে ডুবে তাঁর মৃত্যু ঘটে।

এ বিষয়ে জানতে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে একাধিক ফোন এবং খুদেবার্তা পাঠিয়েও সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: সিলেটের জৈন্তাপুরের বড়গাং নদীতে অবৈধ বালু উত্তোলন, দেখার কেউ নেই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মীরসরাইয়ে পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাফিজের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৫৯ পি.এম


মীরসরাইয়ে পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাফিজের মৃত্যু

চট্টগ্রামের মীরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে। নিহতের নাম মুজাহিদুল ইসলাম নাফিজ (২৪)। শনিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার ৬ নম্বর ইছাখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জমাদার গ্রামে এই দুঃখজনক ঘটনা ঘটে।

নিহত নাফিজ জমাদার গ্রামের গোলবক্স মুহুরী বাড়ির বাসিন্দা, যিনি অবসরপ্রাপ্ত শিক্ষক নুরুল মোস্তফার ছোট ছেলে। তিনি ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, চিটাগং (ইউসিটিসি)-এর তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নাফিজের স্বজন আব্দুর রহিম জানান, নাফিজ পরিবারসহ চট্টগ্রাম শহরে বসবাস করেন। দুই দিন আগে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। যোহরের নামাজ জামাতে আদায় করার উদ্দেশ্যে গোসল না করেই নামাজ পড়তে যান। নামাজ শেষে দুপুর ২টার দিকে গোসল করতে বাড়ির পাশের পুকুরে নামলে পা পিছলে পানিতে পড়ে যান।

আব্দুর রহিম আরও জানান, নাফিজ সাঁতার জানতেন না। ফলে তিনি পুকুরের পানিতে ডুবে যান। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (মস্তাননগর হাসপাতাল) জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাত ১০টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করার পরিকল্পনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্যালাফিওরি ও গিমারেসের গোলে আর্সেনালের দুর্দান্ত কামব্যাক

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৫৯ পি.এম


ক্যালাফিওরি ও গিমারেসের গোলে আর্সেনালের দুর্দান্ত কামব্যাক

এক ঘণ্টা পিছিয়ে থাকার পর আট মিনিটের ব্যবধানে রিকার্দো ক্যালাফিওরি ও ব্রুনো গিমারেসের গোলে লিডস ইউনাইটেডকে ২-১ ব্যবধানে হারিয়ে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল জয়ে ফিরেছে।

ব্রাইটনের কাছে বড় হারের পর আর্সেনাল আবারও জয়ের স্বাদ পেল। এমিরেটস স্টেডিয়ামে লিডস ইউনাইটেডের বিরুদ্ধে ২-১ ব্যবধানে জয়লাভ করেছে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচের প্রথম এক ঘণ্টা পিছিয়ে থাকার পর রিকার্দো ক্যালাফিওরি ও বদলি হিসেবে নামা ব্রুনো গিমারেস আর্সেনালকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেন। উভয়েই আট মিনিটের ব্যবধানে গোল করেন।

শুরুতে কিছুটা চাপ সৃষ্টি করলেও আর্সেনাল পরিষ্কার সুযোগ তৈরি করতে সক্ষম হয়নি। বরং লিডসের অ্যান্টন স্টাখের শট সতীর্থ জেডেন বোগলের গায়ে লেগে বাধা পায়। পরে এথান অ্যাম্পাডুর লুপিং হেড গোললাইন থেকে ডেভিড রায়া সামলে দেন। বিরতির আগে গ্যাব্রিয়েল গুডমুন্ডসনও রায়াকে পরীক্ষা করেন।

দ্বিতীয়ার্ধের শুরুতে আও তানাকা রায়াকে আবারও ব্যস্ত রাখেন। এরপর ৫৫ মিনিটে গুডমুন্ডসনের ক্রস থেকে জেমস জাস্টিন জোরালো শটে লিডসকে এগিয়ে দেন। তবে সাত মিনিট পর আর্সেনাল সমতায় ফেরে। ক্যালাফিওরির ভলি গোলরক্ষক জেমস ট্রাফোর্ডের নাগালের বাইরে চলে যায়।

এরপর আর্সেনাল আক্রমণের গতি বাড়ায়। ক্যালাফিওরি আরও একটি সুযোগ পেলেও তা বাইরে মারেন। সমতাসূচক গোলের পর নামা তিন বদলির একজন গিমারেসই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করেন। ডেকলান রাইসের তৈরি করা দারুণ আক্রমণ থেকে বল পেয়ে ঠান্ডা মাথায় জালে পাঠান ব্রাজিলিয়ান মিডফিল্ডার।

শেষ দিকে মার্টিন ওডেগার্ড খুব কাছ থেকে গোল করতে ব্যর্থ হন। ভিক্টর গিয়োকেরেসও ট্রাফোর্ডের আরেকটি ভুল কাজে লাগাতে পারেননি। ফলে লিডস সমতা ফেরাতে সক্ষম হয়নি। এর মধ্য দিয়ে ২০০৩ সালের মে মাসের পর আর্সেনালের মাঠে প্রিমিয়ার লিগে লিডসের জয়হীন থাকার ধারাও অব্যাহত রইল।

প্রথমার্ধে আর্সেনালের পারফরম্যান্স ছিল নিষ্প্রভ। বিরতির আগে তারা মাত্র চারটি শট নেয়, যেখানে লিডস নেয় সাতটি; আর্সেনালের প্রথমার্ধের xG ছিল মাত্র ০.৪১। দ্বিতীয়ার্ধে চিত্র বদলে যায়—নয়টি শট, পাঁচটি লক্ষ্যে এবং ২.১৭ xG তৈরি করে আর্সেনাল। পুরো ম্যাচে লিডসের xG ছিল ০.৬৮।

ক্যালাফিওরির গোলটি ছিল ম্যাচের মোড় ঘোরানো মুহূর্ত। এই মৌসুমে প্রিমিয়ার লিগে তাঁর গোল-অ্যাসিস্ট মিলিয়ে অবদান দাঁড়াল তিন, যা গত মৌসুমে ২৬ ম্যাচে তাঁর মোট অবদানের সমান। গিমারেসের শেষ ১০ লিগ গোলের নয়টিই এসেছে দলকে এগিয়ে দেওয়া বা সমতা ফেরানোর গোল হিসেবে—বড় মুহূর্তে আবারও কার্যকর প্রমাণিত হলেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ আবহমানকাল থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ: তথ্য প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

১০:০০ পি.এম


বাংলাদেশ আবহমানকাল থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী মন্তব্য করেছেন যে, বাংলাদেশ প্রাচীনকাল থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। তিনি উল্লেখ করেন, "সব ধর্মের মানুষ এ দেশে নিজেদের উৎসব বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করে আসছেন।"

শনিবার (১০ অক্টোবর) সকালে ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, শারদীয় দুর্গাপূজা যেন সর্বজনীন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়, সে জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেন যাতে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো যায়। তিনি আরো বলেন, সামাজিক সম্প্রীতির বন্ধনকে আরো দৃঢ় করে উৎসব উদযাপনে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় প্রতিমন্ত্রী প্রতিটি পূজামণ্ডপে নিজস্ব অর্থায়নে সিসিটিভি ক্যামেরা ও অগ্নিনির্বাপক যন্ত্র কেনার জন্য আর্থিক বরাদ্দের ঘোষণা দেন। তিনি জানান, সরকারিভাবে প্রতিটি মণ্ডপের জন্য ৬০০ কেজি চাল ও দুই বান্ডিল ঢেউটিন বরাদ্দ করা হবে। পূজামণ্ডপে নির্বিঘ্নে যাতায়াতের সুবিধার্থে সড়ক সংস্কারের আশ্বাসও দেন তিনি।

সভায় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা দিতে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত প্রতিমন্ত্রীর হাতে গাছের চারা তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার, নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, সদস্যসচিব এনামুল কাদির, যুগ্ম আহ্বায়ক পল্লব রায় ও হাসনাত মাহমুদ তালহা প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

১০:০০ পি.এম


গাজীপুরে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈরে খেলাধুলার সময় পুকুরের পানিতে ডুবে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু ঘটেছে, যার নাম এভরী টুটু।

শনিবার (১০ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার গোয়ালবাথান এলাকায় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ মিশনারি অ্যাকাডেমির পাশে অবস্থিত গির্জার সংলগ্ন একটি পুকুরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত এভরী টুটু চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মোহানিয়ান গ্রামের অঞ্জু টুটুর পুত্র। তার পিতা ওই অ্যাকাডেমির শিক্ষক এবং মাতা একজন নার্স। শিশুটি তার পরিবারের সঙ্গে মিশনারি অ্যাকাডেমির ভেতরে বসবাস করছিল।

মিশনারি অ্যাকাডেমি ও পুলিশ সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, শনিবার দুপুরে গির্জার পাশে বন্ধুদের সঙ্গে খেলছিল শিশুটি। এ সময় অসাবধানতাবশত সে পাশের পুকুরে পড়ে যায়। শিশুটির সঙ্গে থাকা অন্যরা চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে দ্রুত কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে শিশুটির মৃত্যুর পর পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, পানিতে ডুবে শিশুর মৃত্যুর খবর পাওয়ার পর ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%