০২:৪৯ এম
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বিপুলসংখ্যক মুসল্লির উপস্থিতিতে ইস্তিসকার নামাজ আদায় করেছেন। এই নামাজের মাধ্যমে তিনি মহান আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনার নববী সুন্নাহকে পুনরুজ্জীবিত করেন। গত বৃহস্পতিবার সকালে লুসাইল ঈদগাহ মাঠে এই নামাজ অনুষ্ঠিত হয়।
ইস্তিসকার নামাজে আমিরের ব্যক্তিগত প্রতিনিধি শেখ জাসিম বিন হামাদ আল থানি, শেখ আবদুল্লাহ বিন খলিফা আল থানি, শেখ মুহাম্মদ বিন খলিফা আল থানি এবং শেখ জাসিম বিন খলিফা আল থানিও অংশগ্রহণ করেন।
এছাড়া, শুরা কাউন্সিলের স্পিকার হাসান বিন আবদুল্লাহ আল গানিম, কয়েকজন বিশিষ্ট শেখ ও মন্ত্রী, শুরা কাউন্সিলের সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারাও এই নামাজে অংশ নেন।
আরও পড়ুন: আজকের নামাজের সময়সূচি: ৭ নভেম্বর ২০২৬
নামাজের পর দেওয়া খুতবায় শেখ ড. ইয়াহইয়া বাত্তি আল নুয়াইমি মুসল্লিদের বিনয় ও অনুশোচনার সঙ্গে আল্লাহর দিকে ফিরে আসার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, বৃষ্টিপাত বিলম্বিত হওয়া মানুষের জন্য আল্লাহর ওপর তাদের নির্ভরশীলতার কথা স্মরণ করিয়ে দেওয়ার একটি সুযোগ। পাশাপাশি, এই পরিস্থিতিতে মানুষের উচিত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, দান-সদকা বাড়ানো এবং নেক আমলে আত্মনিয়োগ করা। তিনি পানির নিয়ামতের জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি পানি সংরক্ষণ এবং অপচয় থেকে বিরত থাকার জন্যও মুসল্লিদের প্রতি আহ্বান জানান।
সূত্র : গালফ টাইমস
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন