ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

ফেনী পরশুরাম সীমান্তে বিজিবির অভিযান, ৭৬২ পিস ইয়াবা জব্দ


ফেনী পরশুরাম সীমান্তে বিজিবির অভিযান, ৭৬২ পিস ইয়াবা জব্দ

ফেনীর পরশুরাম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭৬২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ফেনীর পরশুরাম সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের এক পর্যায়ে ৭৬২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা ট্যাবলেট পরবর্তী আইনি কার্যক্রম গ্রহণের জন্য স্থানীয় থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন: ময়লার ভাগাড় থেকে জ্বালানি তৈরির চেষ্টা, সুজনের উদ্যোগে নতুন সম্ভাবনা

এ বিষয়ে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি, নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, চোরাচালান ও মাদকদ্রব্যের বিস্তার রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবির নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। ধন্যবাদ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজার জামায়াতের সভায় আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে উদ্বেগ প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:১২ পি.এম


কক্সবাজার জামায়াতের সভায় আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে উদ্বেগ প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখার ভারপ্রাপ্ত আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ মন্তব্য করেছেন যে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নৈতিক অবক্ষয় এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় কক্সবাজার শহরের হাসপাতাল সড়কস্থ দলীয় কার্যালয়ে জেলা জামায়াতের এক দায়িত্বশীল বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈঠকটি জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ বলেন, কক্সবাজারসহ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। নৈতিক অবক্ষয়ের কারণে এবং গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়ে গেছে। জননিরাপত্তা ও শৃঙ্খলা নিয়ে মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েছে।

তিনি আরও বলেন, ঘন ঘন লোডশেডিং এবং ‘ভুতুড়ে বিলের’ কারণে গ্রাহকরা হয়রানি ও বিড়ম্বনার শিকার হচ্ছেন। এসব সমস্যা সমাধানে সরকার কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি বলেন, জনগণ আশ্বাসের পরিবর্তে সমস্যার কার্যকর সমাধান দেখতে চায়।

জামায়াতের এই নেতা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ প্রয়োজন। বৈঠকে আওয়ামী লীগকে ‘পতিত ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ অভিযোগ করেন, তারা দেশে পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।

তিনি উল্লেখ করেন, প্রায় দুই হাজার মানুষ হত্যার ঘটনায় যাদের কোনো অনুশোচনা নেই, তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার থাকা উচিত নয়। তিনি দেশ ও জনগণের কল্যাণে, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দলের দায়িত্বশীলদের সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান।

বৈঠকে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, মাওলানা দেলাওয়ার হোছাইন, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম, অফিস সেক্রেটারি মুহাম্মদ শাহজাহান, সমাজকল্যাণ সেক্রেটারি অধ্যক্ষ নূরুল হোছাইন সিদ্দিকী, কক্সবাজার শহর আমীর আবদুল্লাহ আল ফারুক, সদর আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারী, রামু উপজেলা আমীর ফজলুল্লাহ মু হাসান, ঈদগাঁও উপজেলা আমীর মাওলানা সলিম উল্লাহ জিহাদী, চকরিয়া পৌরসভা আমীর আরিফুল কবীর, মাতামুহুরী উপজেলা আমীর মাওলানা ফরিদুল আলম, পেকুয়া উপজেলা আমীর মাওলানা ইমতিয়াজ উদ্দিন, কুতুবদিয়া উপজেলা আমীর আ স ম শাহরিয়ার চৌধুরী, মহেশখালী উপজেলা উত্তর আমীর মাস্টার নজরুল ইসলাম, উখিয়া উপজেলা আমীর মাওলানা আবুল ফজল, টেকনাফ উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ রফিকুল্লাহ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মুহাম্মদ মুহসিন, চকরিয়া উপজেলা সেক্রেটারি মাওলানা ছৈয়দ করীম, সদর সেক্রেটারি আজিজুর রহমান এবং আইনজীবী শাখার সেক্রেটারি এড. ফিরোজ আহমদসহ জেলা ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানে মার্কিন সেনা নিহতের সংখ্যা নিয়ে গোপন তথ্য ফাঁস: ওয়াশিংটন পোস্টের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:১৩ পি.এম


ইরানে মার্কিন সেনা নিহতের সংখ্যা নিয়ে গোপন তথ্য ফাঁস: ওয়াশিংটন পোস্টের দাবি

ইরানের সাথে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের মধ্যে সংঘাতের ফলে পেন্টাগন যে মৃত্যুর সংখ্যা ঘোষণা করেছে, প্রকৃতপক্ষে তার চেয়ে বেশি মার্কিন সেনা প্রাণ হারিয়েছে। এই দাবি উঠে এসেছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের একটি বিশেষ প্রতিবেদনে। তবে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এই প্রতিবেদনের তথ্যকে সম্পূর্ণরূপে অসত্য বলে প্রত্যাখ্যান করেছেন।

প্রতিবেদনটি পাঁচজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানায়, চলমান এই সংঘাতে অন্তত ২২ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। পেন্টাগনের জনসমক্ষে প্রকাশিত তথ্যভান্ডারের তুলনায় এই সংখ্যা অন্তত চারজন বেশি।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে যুদ্ধক্ষেত্রে সরাসরি অথবা এই সংঘাতের সাথে সম্পর্কিত পরিস্থিতিতে এসব সেনার মৃত্যু ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনটি প্রকাশের পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি বার্তায় এটি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন।

তথ্যের এই অমিল বা তফাত সম্পর্কে পেন্টাগনের কাছে বিস্তারিত জানতে চাওয়া হলে তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

আন্তর্জাতিক রাজনীতি এবং মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষিতে মার্কিন সেনাদের হতাহতের সঠিক তথ্য গোপন করার বিষয়টি নিয়ে দেশটির নীতি নির্ধারণী মহলে নতুন আলোচনা এবং বিতর্ক শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: ওয়াশিংটন পোস্ট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইলে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বাস হেলপার গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

নড়াইল প্রতিনিধি

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:১৭ পি.এম


নড়াইলে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বাস হেলপার গ্রেফতার
ঢাকা-নড়াইল-বেনাপোল জাতীয় মহাসড়কের মালিবাগ মোড়ে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে আট হাজার পিস ইয়াবাসহ বাসের দুই হেলপারকে গ্রেফতার করা হয়েছে।  যার বাজারমূল্য ২৪ লাখ টাকা।  ঢাকা থেকে যাত্রীবাহী বাসে নড়াইলের উদ্দেশ্যে এ মাদক নিয়ে আসা হচ্ছিল।  যা খুচরা পর্যায়ে বিক্রি করা হতো।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয়ের উপপরিচালক গোলক মজুমদার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন-নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের দিঘলিয়া গ্রামের গণি সরদারের ছেলে ইয়াকুব সরদার (৪০) এবং কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের আফছু মোল্যার ছেলে সুজন মোল্যা (৩০)। এরা দু’জন ঢাকাগামী বাসে হেলপারের আড়ালে দীর্ঘ আট বছর ধরে মাদকের চালান আনা-নেওয়ার কাজ করছেন।
 
ডিএনসির কর্মকর্তা গোলক মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-নড়াইল-বেনাপোল জাতীয় মহাসড়কের মালিবাগ মোড়ে শনিবার দুপুরে যাত্রীবাহী ‘নড়াইল এক্সপ্রেস’ পরিবহনে (ঢাকা মেট্টো ব-১১৯৬৫৮) অভিযান চালানো হয়। এ সময় বাসের সামনের সিটে বসা ইয়াকুব সরদারের হাতে থাকা ব্যাগ তল্লাশি করে আট হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সময় ইয়াকুবের সহযোগী সুজন মোল্যাকেও আটক করা হয়। তারা দু’জন যাত্রীবাহী বাসে হেলপারের আড়ালে দীর্ঘদিন ধরে মাদকের চালান বহন করে আসছেন।
 
এ ঘটনায় নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দু’জনের নামে মামলা দায়ের হয়েছে। এর আগে ২০১৮ সালে ইয়াকুবের নামে সদর থানায় মাদকের মামলা দায়ের হয়।  
 
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজায় ‘যুদ্ধবিরতি’ চলাকালীন নিহতের সংখ্যা ৭৪ হাজারের কাছাকাছি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:২০ পি.এম


গাজায় ‘যুদ্ধবিরতি’ চলাকালীন নিহতের সংখ্যা ৭৪ হাজারের কাছাকাছি

প্রায় এক বছর হতে চলেছে কথিত ‘যুদ্ধবিরতি’ কার্যকর হওয়ার পরও ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর গণহত্যা এবং প্রাণঘাতী হামলা অব্যাহত রয়েছে। ফলে নিহতের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলমান এই হামলায় নিহতের সংখ্যা ৭৩,৯১০ জনে পৌঁছেছে।

শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, ইসরায়েলি আগ্রাসনের ফলে আহত মানুষের সংখ্যা বর্তমানে ১,৭৪,৯১৪ জন। এছাড়া বিমান হামলা এবং গোলাবর্ষণের ফলে ধসে পড়া ধ্বংসস্তূপের নিচে এখনও হাজার হাজার ফিলিস্তিনি চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।

গাজায় ইসরায়েলের এই ধারাবাহিক হামলার কারণে গবেষকরা উদ্বেগ প্রকাশ করছেন যে, উদ্ধারকাজ এবং পূর্ণাঙ্গ হিসাব সম্পন্ন হলে মোট নিহতের সংখ্যা ১ লাখের বেশি হয়ে যাবে।

জার্মানিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান 'ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর ডেমোগ্রাফিক রিসার্চ'-এর প্রকাশিত একটি গবেষণায় উল্লেখ করা হয়েছে, আগ্রাসনের প্রথম দুই বছরে গাজায় আনুমানিক ১ লাখ মানুষের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েল অবরোধ এবং ভয়াবহ সামরিক অভিযান শুরু করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%