ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

অর্থঋণ আদালত আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে: গভর্নর


অর্থঋণ আদালত আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে: গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেছেন, ‘খেলাপি ঋণ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে অর্থঋণ আদালত আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি আদায়-অযোগ্য ঋণ ব্যবস্থাপনার জন্য ‘ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আইন’ প্রণয়নের কাজ চলছে।

সোমবার (৮ জুন) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্পাদক পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

সাক্ষাতে সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ সম্পাদক নূরুল কবির, সাধারণ সম্পাদক ও বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক শামসুল হক জাহিদ, মানবজমিন editor মতিউর রহমান চৌধুরী, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, সমকাল সম্পাদক শাহেদ মোহাম্মদ আলী এবং দৈনিক আগামীর সময় সম্পাদক মোস্তফা মামুন উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নররাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: যেসব এলাকায় আজ সকাল ৮টা থেকে সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

তিনি বলেন, ‘ব্যাংকিং খাতে চলমান সংস্কার, সুশাসন প্রতিষ্ঠা, দুর্বল ব্যাংকের ব্যবস্থাপনা উন্নয়ন এবং আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন।

গভর্নর বলেন, ‘দুর্বল ব্যাংকগুলোর একীভূতকরণ প্রক্রিয়ায় ইতোমধ্যে কিছু প্রশাসনিক ও ব্যবস্থাপনা পরিবর্তন আনা হয়েছে। ব্যাংকগুলোর কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) উন্নয়ন ও সমন্বয় সম্পন্ন হলে পুনর্গঠন কার্যক্রম আরও গতি পাবে।’

তিনি বলেন, ‘বিদেশে পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার কার্যক্রমের অংশ হিসেবে যুক্তরাজ্যে প্রায় ২৫ মিলিয়ন মার্কিন ডলারের সম্পদ জব্দ করা হয়েছে, যা দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।’

গভর্নর জানালেন, কয়েকটি বড় ব্যাংক, বিশেষ করে ইসলামী ব্যাংকসহ কয়েকটি প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, ব্যবস্থাপনা পরিবর্তন এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।

আরও পড়ুন: বাগদাদে বায়ুদূষণ শীর্ষে, ঢাকার অবস্থান ১৩তম

সাক্ষাৎকালে সম্পাদক পরিষদের সদস্যরা ব্যাংকিং ও আর্থিক খাত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন। উভয় পক্ষ দেশের ব্যাংকিং খাতের উন্নয়ন ও স্থিতিশীলতার স্বার্থে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তৃণমূল ভাঙার স্রোতে এবার কোয়েল মল্লিক?

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

১১:২৭ এম


তৃণমূল ভাঙার স্রোতে এবার কোয়েল মল্লিক?

 

ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্যপদ থেকে সরে যেতে পারেন প্রখ্যাত টলিউড অভিনেত্রী ও অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাংসদ কোয়েল মল্লিক। আনন্দবাজারের সূত্রে জানা গেছে, পদত্যাগের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তিনি ইতিমধ্যে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন।

চলতি বছরের এপ্রিল মাসে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী হিসেবে রাজ্যসভার সাংসদ পদে শপথ নিয়েছিলেন কোয়েল মল্লিক। রাজনৈতিক অঙ্গনে তার পূর্ব অভিজ্ঞতা কিংবা আগ্রহ না থাকার কারণে, সে সময় তার এই পদপ্রাপ্যতা রাজনৈতিক মহলসহ ঘনিষ্ঠদের জন্য বেশ বিস্ময়ের সৃষ্টি করেছিল। কিন্তু দায়িত্ব নেওয়ার মাত্র দুই মাসের মাথায় তার এই পদত্যাগের সম্ভাব্য সিদ্ধান্ত নতুন করে গুঞ্জনের জন্ম দিয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পাঞ্জাবি পরিবারে বৈবাহিকসূত্রে আবদ্ধ কোয়েল মল্লিককে সংসদীয় প্রতিনিধি হিসেবে কলকাতার ভবানীপুর এলাকার পাঞ্জাবি ভোটারদের আকৃষ্ট করতে চেয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে সাম্প্রতিক নির্বাচনের ফলাফল পর্যালোচনায় দেখা গেছে, এই ভোটব্যাংক সমীকরণটি রাজনৈতিকভাবে খুব একটা কার্যকর প্রমাণিত হয়নি। দলের অভ্যন্তরে এ নিয়ে ভিন্ন সুর তৈরি হয়েছিল। তৃণমূলের অভ্যন্তরে গুঞ্জন রয়েছে যে, কোয়েল মল্লিকের স্বামীর রিয়্যাল এস্টেট ও প্রযোজনা ব্যবসার স্বার্থেই তৎকালীন সরকার প্রধানের এই প্রস্তাব গ্রহণে অভিনেত্রীর ওপর এক ধরনের প্রচ্ছন্ন তাগিদ ছিল। তবে এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অনৈতিক বলে প্রত্যাখ্যান করেছেন কোয়েল-ঘনিষ্ঠ এক টলিউড অভিনেতা। তার দাবি, ব্যক্তিগত নৈতিকতা ও স্বচ্ছ ভাবমূর্তি বিসর্জন দিয়ে কোনো পদ আঁকড়ে থাকার মানুষ কোয়েল মল্লিক নন।

উল্লেখ্য, কোয়েলের রাজনীতিতে সক্রিয় হওয়ার বিষয়ে তার পিতা ও বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিক পূর্বে জানিয়েছিলেন, কোয়েল একজন বুদ্ধিমান ও বুঝদার নারী। বাবার হিসেবে তিনি সর্বদা তার কন্যাকে সৎ পথে থেকে কাজ করার পরামর্শ দিয়ে এসেছেন।

পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে শাসক দল তৃণমূলে একটি অভ্যন্তরীণ ভাঙন ও পালাবদল পরিলক্ষিত হচ্ছে। তবে দলটির ঘনিষ্ঠ সূত্রগুলো নিশ্চিত করেছে যে, তৃণমূলের কোনো 'বিদ্রোহী' গোষ্ঠী বা অন্য কোনো রাজনৈতিক শিবিরে কোয়েল মল্লিক যোগদান করবেন না। বরং তিনি আত্মসম্মান বজায় রেখে সক্রিয় রাজনীতি থেকে পুরোপুরি দূরত্ব বজায় রাখতেই এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

এই সম্ভাব্য পদত্যাগের বিষয়ে বক্তব্য জানতে সোমবার (৮ জুন) সকাল থেকে কোয়েল মল্লিকের সঙ্গে একাধিক উপায়ে যোগাযোগের চেষ্টা করা হলেও, তার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক সাড়া বা মন্তব্য পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাঙ্গামাটিতে পুলিশের সাঁড়াশি অভিযান, ছাত্রলীগ-যুবলীগ নেতাসহ ৫ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ সোহেল রানা, রাঙ্গামাটি প্রতিনিধি

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

১১:২৯ এম


রাঙ্গামাটিতে পুলিশের সাঁড়াশি অভিযান, ছাত্রলীগ-যুবলীগ নেতাসহ ৫ জন আটক

রাঙ্গামাটি শহরের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ডেভিল, মাদক কারবারি, ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৫ জনকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নেতৃত্বে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীনের তত্ত্বাবধানে পুলিশের একটি আভিযানিক দল রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় আটক হওয়া ব্যক্তিরা হলেন— এইচ.এম. আলাউদ্দিন (৩৬), মোঃ আরাফাত হোসেন (৩০), সাইফুল ইসলাম পারভেজ (২৭), শাহাদাত হোসেন জীবন (৩৫) এবং আলী আহম্মদ (৬৫)। তাদের মধ্যে কয়েকজন বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড, মাদক সংশ্লিষ্টতা ও আদালতের ওয়ারেন্টভুক্ত মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ আরও জানায়, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ এবং পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবারের এই অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে কোতয়ালী থানা পুলিশ জানিয়েছে।

রাঙ্গামাটি জেলা পুলিশ জানায়, অপরাধ দমন, মাদক নির্মূল এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

থানা থেকে ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে ৯ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

১১:৩৫ এম


থানা থেকে ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে ৯ জন আটক

 

মাদারীপুর সদর থানায় গ্রেপ্তার হওয়া হত্যা মামলার আসামি আরিফ ও সবুজ নামে দুজনকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৮ জুনা) রাতে শহরের পুরাতন বিসিক শিল্পনগরী এলাকা থেকে দুজনকে আটকের পর এই ঘটনা ঘটে।

পরবর্তী সময়ে আসামিপক্ষের কিছু লোকজন থানাকে ঘেরাও করার এবং অবরুদ্ধ করার চেষ্টা করলে পুলিশ আরো সাতজনকে আটক করে।

পুলিশের সূত্রে জানা যায়, শহরের বাদামতলা এলাকার সবুজকে একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে আটক করা হয়েছে। সেই সাথে নতুন মাদারীপুর এলাকার আরিফ চৌকিদারকেও আটক করা হয়েছে। তাদের আটকের সময় স্থানীয় কিছু ব্যক্তি আরিফের বিরুদ্ধে থাকা ওয়ারেন্টটি দেখতে চান।

এতে পুলিশ ও স্থানীয়দের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, এবং পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। একপর্যায়ে পুলিশ আটক দুজনকে সদর থানায় নিয়ে আসে। পরে পুলিশের দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে আরো সাতজনকে থানার সামনে থেকে গ্রেপ্তার করা হয়।

মাদারীপুর সদর সার্কেল কর্মকর্তা ফারিয়া রফিক ভাবনা জানিয়েছেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আরিফ ও সবুজ নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে আরো সাতজনকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁর ডিবির অভিযানে নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইন সহ একজনকে গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

১১:৩৭ এম


নওগাঁর ডিবির অভিযানে নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইন সহ একজনকে গ্রেফতার

নওগাঁর ডিবি অভিযান পরিচালনা করেছে। ২০২৬ সালের ৮ জুন ইংরেজিতে, ১৫.১০ ঘটিকার সময় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে নওগাঁ জেলার নিয়ামতপুর থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখা মাদক বিরোধী অভিযান চালায়। অভিয়ানের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানিক টীম জানতে পারে যে, নিয়ামতপুর থানাধীন আহার কান্দর গ্রামে জনৈক মোঃ এমরান আলী এর আমবাগানের দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর একজন ব্যক্তি মাদক বিক্রির জন্য অবস্থান করছে।

এই সংবাদের ভিত্তিতে অভিযানিক টীম ঘটনাস্থলে গিয়ে আসামী মোঃ সাগর আলী খন্দকার (২২), পিতা-মোঃ আলতাবুর রহমান, সাং-চৌপুকুরিয়া, থানা-নাচোল, জেলা-চাঁপাইনবাবগঞ্জ এর দেহ তল্লাশী করে ২০ (বিশ) গ্রাম হেরোইন উদ্ধার করে। হেরোইনটি উপস্থিত লোকজনের সামনে জব্দ করা হয়। আসামির বিরুদ্ধে নিয়ামতপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%