ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বিএনপি নেতার গোয়ালঘরে উদ্ধার চুরি হওয়া গরু, শোকজ


বিএনপি নেতার গোয়ালঘরে উদ্ধার চুরি হওয়া গরু, শোকজ

লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি হতদরিদ্র নারীর চুরি হওয়া গরু উদ্ধার করা হয়েছে বিএনপি নেতার গোয়ালঘর থেকে। এই ঘটনায় বিএনপি নেতা সমালোচনার মুখে পড়েছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে তাকে দল থেকে শোকজ করা হয়েছে। তিন দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে।

শোকজপ্রাপ্ত বিএনপি নেতার নাম দেলোয়ার হোসেন দেলু। তিনি উপজেলার ভোলাকোট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

আরো পড়ুন

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

সরকারি চাকরিজীবীদের বিশেষ প্রণোদনা বাতিল হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভাটরা ইউনিয়নের নলছারা জোয়ার বাড়ির হতদরিদ্র হতি বেগমের দুটি গরু ১০ সেপ্টেম্বর দিবাগত রাতে চুরি হয়। এরপর থেকে গরু দুটির সন্ধানে স্বজন ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকে। মঙ্গলবার সকালে বিএনপি নেতা দেলোয়ারের গোয়ালঘরে চুরি যাওয়া একটি গরুর সন্ধান পাওয়া যায়।

এই খবর ছড়িয়ে পড়ার পর তার বাড়ির সামনে ও আশপাশে লোকজন জড়ো হতে থাকে। পরে রামগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে গরুটি উদ্ধার করে তাদের হেফাজতে নেয়।

নলছারা গ্রামের বাসিন্দা আব্দুল মন্নান জানান, সকালে দেলোয়ার তাকে ফোন করে গরুটি নিয়ে যেতে বলেন। দেলোয়ার তার কাছে জানান, নলছারা গ্রামের তাজুল ইসলাম (তাজু) ও আলাউদ্দিন কালা নামে দুই ব্যক্তি গরুটি তার গোয়ালঘরে রেখে গেছেন।

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

তবে চুরি হওয়া গরু কিভাবে ওই নেতার গোয়ালঘরে গেল—এ প্রশ্নকে ঘিরে এলাকায় চলছে নানা আলোচনা-সমালোচনা।

এ বিষয়ে বিএনপি নেতা দেলোয়ার হোসেন দেলু বলেন, "গরু চোররা গভীর রাতে আমার গোয়ালঘরে এনে গরু রেখে যায়। কালু মিয়া ও তাজু পরদিন ফোন দিয়ে গরুটি বিক্রির কথা বলেন। পরবর্তীতে আমি গরু ক্রয় বাবদ ৩০ হাজার টাকা বিকাশের মাধ্যমে পরিশোধ করি।"

ভোলাকোট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম মজুমদার বলেন, "ঘটনাটি দুঃখজনক। দলের সাংগঠনিক নিয়ম অনুযায়ী তাকে শোকজ করা হয়েছে। আগামী তিনদিনের মধ্যে শোকজের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।"

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, "ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। গরুটি কিভাবে ওই গোয়ালঘরে গেল এবং ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: শেরপুরে বাসের চাপায় সিএনজি যাত্রী নিহত, আহত ৪

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিষ্টি খাওয়ার টাকা জোগাতে গিয়ে নিখোঁজ আব্দুর রহমানের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৪১ পি.এম


মিষ্টি খাওয়ার টাকা জোগাতে গিয়ে নিখোঁজ আব্দুর রহমানের মরদেহ উদ্ধার

মিষ্টি খাওয়ার জন্য টাকা জোগাড়ের উদ্দেশ্যে বাবার অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল পঞ্চম শ্রেণির ছাত্র মো. আব্দুর রহমান (১১)। কিন্তু তার আর বাড়ি ফেরা হয়নি। পরবর্তী দিন বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের ভেলুরপাড়া-লোহাগাড়া (খাজারমোড়) সড়কের পাশ থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত আব্দুর রহমান বগুড়ার গাবতলী উপজেলার গোয়ালপাড়া গ্রামের মো. আমিরুল ইসলাম আম্বুর সন্তান। সে স্থানীয় একটি বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে মিষ্টি খাওয়ার জন্য কিছু টাকা উপার্জনের উদ্দেশ্যে আব্দুর রহমান বাবার অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

পরদিন বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের ভেলুরপাড়া-লোহাগাড়া (খাজারমোড়) সড়কের পাশে স্থানীয়রা আব্দুর রহমানের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশকে খবর দেন।

 

খবর পেয়ে সোনাতলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরিবারের সদস্যরা মরদেহটি আব্দুর রহমানের বলে শনাক্ত করেন।

স্থানীয়দের ধারণা, অটোভ্যানটি ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা আব্দুর রহমানকে হত্যা করে থাকতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবীর হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। পরিবারের সদস্যরা মরদেহের পরিচয় নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোভ্যানটি ছিনতাইয়ের জন্যই আব্দুর রহমানকে হত্যা করা হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘দর্শক নাওভির সঙ্গে আমাকে আরো বেশি দেখতে চান’: মাহমুদা মাহা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৪১ পি.এম


‘দর্শক নাওভির সঙ্গে আমাকে আরো বেশি দেখতে চান’: মাহমুদা মাহা

মঞ্চের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করলেও এক পর্যায়ে উপস্থাপনায় স্থায়ী হন মাহমুদা মাহা। টেলিভিশনের পাশাপাশি করপোরেট শোতেও তার ব্যস্ততা বৃদ্ধি পেতে থাকে। তবে সম্প্রতি অভিনয়ের প্রতি তার আগ্রহ বেড়েছে।

কিছুদিন আগে অন্তর্জালে মুক্তি পেয়েছে মাহা অভিনীত দুটি নাটক ‘শয়তানের নিঃশ্বাস’ ও ‘সে আমার প্রথম প্রেম’। এই দুটি নাটকেই তার অভিনয় প্রশংসা অর্জন করেছে বলে জানিয়েছেন মাহা। বিশেষ করে ‘সে আমার প্রথম প্রেম’ নাটকটি নিয়ে দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া তাকে উচ্ছ্বসিত করেছে।

নাটকটি দেখে এক দর্শক মন্তব্য করেছেন, ‘নাটকটির প্রেমে পরলাম। গল্প আর অভিনয়ের অনন্য প্যাকেজ। নাওভী ও মাহমুদা মাহার অভিনয়ের প্রেমে পড়তে হয়েছে নাটকটা দেখে। মাহার লুক, সাবলীল গেটআপ ছিল কনটেন্টটির অন্যতম আকর্ষণ।’

আরেক দর্শক বলেছেন, ‘‘বলছিলাম ‘সে আমার প্রথম প্রেম’ নাটকের কথা। নাওভি ও মাহমুদা মাহা অভিনয় করেছে নাটকে। তবে অপলক মাহাকেই দেখতে হয়েছে। নৌকায়, সরিষা ক্ষেতে, বিমর্ষ অবস্থায়—সবক্ষেত্রেই স্নিগ্ধ, সুন্দর। অভিনয়ে ছিল পরিপক্বতা।’'

দর্শকদের এমন প্রতিক্রিয়া মাহমুদা মাহাকে স্বাভাবিকভাবেই আনন্দিত করেছে। তিনি বলেন, ‘‘দুটি কাজ দুই ধরনের। দুটোকেই দর্শকরা পছন্দ করছেন। তবে ‘সে আমার প্রথম প্রেম’ নাটকটি নিয়ে অনেক বেশি ইতিবাচক সাড়া পাচ্ছি। সবাই আমার অনেক প্রশংসা করছেন। কেউ লুকের, কেউ আবার অভিনয়ের। দর্শকরা নাওভির সঙ্গে আমাকে আরো বেশি দেখতে চাইছেন। ভালো লাগছে তাদের এরকম প্রতিক্রিয়া দেখে।’'

উপস্থাপনায় নিয়মিত থাকলেও এখন অভিনয়ে আরো বেশি সময় দিতে চান মাহা। তার কথায়, ‘উপস্থাপনা তো করছি। তবে এখন অভিনয়ে বেশি সময় দিতে চাই। আরো অনেক বেশি কাজ করতে চাই।’

এদিকে চলতি মাসেই ঢাকায় আসছে পাকিস্তানি ব্যান্ড কাভিশ। এই ব্যান্ডের কনসার্ট উপস্থাপনা করা মাহার দীর্ঘদিনের স্বপ্ন। এবার সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। ‘ওয়েভ ফেস্ট : এঞ্জয় দ্য ফুল মুন’ শীর্ষক কনসার্টটি উপস্থাপনা করবেন তিনি।

উপস্থাপনার পাশাপাশি এর আগে একাধিক নাটকে অভিনয় করেছেন মাহমুদা মাহা। বড় পর্দাতেও দেখা গেছে তাকে। ‘মেঘ রোদ্দুর খেলা’ ও ‘দুঃসাহসী খোকা’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।

উপস্থাপনা থেকে অভিনয়—দুই মাধ্যমেই ধীরে ধীরে নিজের পরিসর তৈরি করছেন মাহমুদা মাহা। সামনে অভিনয়ে আরো নিয়মিত হওয়ার ইচ্ছার কথাই জানালেন এই তরুণী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইসিসি র‍্যাংকিংয়ে মিরাজ-শান্তরের বড় লাফ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৪২ পি.এম


আইসিসি র‍্যাংকিংয়ে মিরাজ-শান্তরের বড় লাফ

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ প্রকাশিত র‍্যাংকিংয়ে বাংলাদেশি ক্রিকেটারদের পক্ষ থেকে একটি উল্লেখযোগ্য চমক দেখা গেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক ডারউইন টেস্ট জয় এবং পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার ফলস্বরূপ আইসিসি তালিকায় পরিবর্তন এসেছে। ব্যক্তিগত র‍্যাংকিংয়ে মেহেদী হাসান মিরাজ ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর বিশাল উত্থানও লক্ষ্যণীয়।

টেস্ট অলরাউন্ডারদের তালিকায় বল ও ব্যাটে সমানভাবে পারফর্ম করে মেহেদী হাসান মিরাজ বড় লাফ দিয়েছেন। বর্তমানে তিনি বিশ্বের ৩ নম্বর টেস্ট অলরাউন্ডার হিসেবে স্থান পেয়েছেন, নামী-দামী সব তারকাদের পেছনে ফেলে। অলরাউন্ডার হিসেবে তার অবস্থান ছাড়াও, বোলারদের তালিকায় তিনি ২৩তম স্থানে রয়েছেন। অন্যদিকে, স্পিনার তাইজুল ১৫ নম্বরে অবস্থান করছেন।

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পাকিস্তানের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছেন। আইসিসি ব্যাটারদের তালিকায় তিনি ২০তম স্থানে রয়েছেন, যা তার জন্য একটি বড় লাফ। অভিজ্ঞ মুশফিকুর রহিম ১৭তম টেস্ট ব্যাটার হিসেবে তালিকায় স্থান পেয়েছেন।

বোলিং বিভাগে সবচেয়ে বড় চমক দেখিয়েছেন পেসার হাসান মাহমুদ। তিনি বিশাল লাফ দিয়ে বর্তমানে ৪৮ নম্বর টেস্ট বোলারে পরিণত হয়েছেন।

কেবল টেস্টে নয়, সীমিত ওভারের ক্রিকেটেও বাংলাদেশের প্রতিনিধিরা উন্নতি করেছে। তরুণ তুর্কি তাওহীদ হৃদয় ব্যাটিংয়ে উন্নতি করে ২৩ নম্বরে উঠে এসেছেন, যা বর্তমানে ওডিআইতে যেকোনো বাংলাদেশি ব্যাটারের মধ্যে সেরা অবস্থান। তাছাড়া, ওডিআই ব্যাটিংয়ে ২৫ নম্বরে উঠে এসেছেন তানজিদ হাসান। অধিনায়ক শান্ত ৩১ নম্বরে রয়েছেন।

টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে দারুণ পারফর্ম করে তানজিদ হাসান ও সাইফ হাসান ফল পেয়েছেন। ব্যাটিং র‌্যাকিংয়ে ২ ধাপ এগিয়ে ১৮ নম্বরে রয়েছেন তানজিদ এবং এক ধাপ এগিয়ে ২৭ নম্বরে সাইফ।

বোলারদের মধ্যে শেখ মেহেদী হাসান ১৯ নম্বরে এবং তানজিম হাসান সাকিব, তাসকিন, শরিফুল ইসলাম উন্নীত হয়েছেন। ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন, বিশ্ব ক্রিকেটের এই নতুন সমীকরণে বাংলাদেশের ক্রিকেটারদের ধারাবাহিক উন্নতি আগামী সিরিজগুলোতে দলকে আরো আত্মবিশ্বাসী করে তুলবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেকৃবির দ্বিতীয় সমাবর্তন ৬ ফেব্রুয়ারি ২০২৭

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৪২ পি.এম


শেকৃবির দ্বিতীয় সমাবর্তন ৬ ফেব্রুয়ারি ২০২৭

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) দ্বিতীয় সমাবর্তনের তারিখ দীর্ঘ প্রতীক্ষার পর ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টির দ্বিতীয় সমাবর্তন আগামী ৬ ফেব্রুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হবে।

এই তথ্য বুধবার (১৬ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল লতিফ জানান। তিনি পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

উপাচার্য উল্লেখ করেন, রাষ্ট্রপতি এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্বিতীয় সমাবর্তন আয়োজনের জন্য সম্মতি প্রদান করেছেন। তার সম্মতিক্রমেই আগামী ৬ ফেব্রুয়ারি এই সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

 

সমাবর্তন আয়োজনের সফলতা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং অ্যালামনাইসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন উপাচার্য।

উল্লেখ্য, ২০০১ সালে বিশ্ববিদ্যালয় হিসেবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর ২০১৫ সালে বিশ্ববিদ্যালয়টির প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ ১২ বছর পর দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণায় বিশ্ববিদ্যালয়ের বর্তমান এবং সাবেক গ্র্যাজুয়েটদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%