ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

ঢাবিতে ‘শয়তানের ধোঁকায়’ দুই অতিথি, ঘটনার নেপথ্যে যা জানা গেল


ঢাবিতে ‘শয়তানের ধোঁকায়’ দুই অতিথি, ঘটনার নেপথ্যে যা জানা গেল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হল সংসদের সহসাধারণ সম্পাদক (এজিএস) ইব্রাহীম খলিলের কক্ষে দুই অতিথির বিরুদ্ধে সমকামিতায় জড়ানোর অভিযোগে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ঘটনায়, এক অতিথি জানান, ‘শয়তানের ধোঁকা’য় তারা খারাপ কাজে জড়িয়ে পড়তে যাচ্ছিলেন, তবে পুরোপুরি তাতে লিপ্ত হওয়ার আগেই ইব্রাহীম খলিলের রুমমেট তাদের দেখে ফেলেন।

এর আগে, শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে বলা হচ্ছে, ২৭ জুলাই এজিএস ইব্রাহীম খলিলের কক্ষে দুই তরুণ সমকামী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার বিষয়ে স্বীকারোক্তি দিচ্ছেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হবে জানালে তারা ক্ষমা প্রার্থনা করেন।

উদ্ভূত পরিস্থিতিতে ইব্রাহীম খলিলের সিট সাময়িকভাবে বাতিল করা হয়েছে এবং তদন্ত করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণের উল্লেখ করেছে হল প্রশাসন।

আরও পড়ুন: উত্তরায় কিশোর গ্যাংয়ের মূলহোতা পিচ্চি সানি গ্রেপ্তার

এজিএস ইব্রাহীম খলিলের রুমমেট ও হলের আবাসিক শিক্ষার্থী অনয় চৌধুরী এক ফেসবুক পোস্টে দাবি করেন, ২৭ জুলাই ইব্রাহীম খলিলের কক্ষে তার দুই অতিথিকে অন্তরঙ্গ অবস্থায় পাওয়া গিয়েছিল। পরে তাদের বক্তব্য ও স্বীকারোক্তি নেওয়া হয়। তিনি পোস্টে লেখেন, ঘটনাসংশ্লিষ্ট কিছু সংবেদনশীল ভিডিও প্রকাশযোগ্য নয় এবং প্রত্যক্ষদর্শীদের নিরাপত্তার স্বার্থে তাদের পরিচয় প্রকাশ সম্ভব নয়।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করে ইব্রাহীম খলিল ফেসবুকে লিখেছেন, ঘটনাটি তার কক্ষে ঘটলেও, এ বিষয়ে আগে থেকে তার কোনো ধারণা বা সম্পৃক্ততা ছিল না। অতিথিরা চিকিৎসার জন্য এসেছিলেন এবং তিনি তাদের থাকার অনুমতি দিয়েছিলেন। ঘটনার সময়ে তিনি কক্ষে ছিলেন না এবং পরে কেউ তাকে বিষয়টি জানাননি। বিষয়টি জানার পর তিনি এর নিন্দা জানিয়েছেন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সহযোগিতা করবেন বলে উল্লেখ করেছেন।

ফেসবুকে উত্থাপিত দাবির সত্যতা যাচাই করার প্রশ্নের জবাবে ইব্রাহীম খলিলের পাঠানো কল রেকর্ডে শোনা যায়, তার এক অতিথি বলছেন, ‘শয়তানের ধোঁকা’য় তারা খারাপ কাজে জড়াতে যাচ্ছিলেন, তবে পুরোপুরি তা লিপ্ত হওয়ার আগেই ইব্রাহীম খলিলের রুমমেট তাদের দেখে ফেলেন। একই রেকর্ডে ইব্রাহীম খলিলকে বলতে শোনা যায়, তিনি বিষয়টি নিয়ে ওই অতিথির পরিবারের সঙ্গে কথা বলতে তাদের বাড়িতে যাচ্ছেন।

এবারের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ইব্রাহীম খলিল ২০২৫ সালে ছাত্রশিবিরের সমর্থনে শহীদুল্লাহ হলের সহসাধারণ সম্পাদক (এজিএস) নির্বাচিত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মুহা. মহিউদ্দিন খান জানান যে, ইব্রাহীম খলিল ইসলামী ছাত্রশিবিরের কর্মী।

আরও পড়ুন: চিকিৎসকের অপেক্ষায় দেড় ঘণ্টা, জরুরি বিভাগেই প্রাণ গেল শিশুর

এ বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে জানতে চাইলে শহীদুল্লাহ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আমিনুল ইসলাম ভূইয়া জানিয়েছেন, ইব্রাহীম খলিলের সিট সাময়িকভাবে বাতিল করা হয়েছে। ঘটনার তদন্ত করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

হল সংসদের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে শহীদুল্লাহ হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) তৌকির হাসান বলেন, তারা ইব্রাহীম খলিলের কাছে ঘটনার বিস্তারিত জানতে চেয়েছেন। এজিএস এবং তার রুমমেটের বক্তব্য শোনার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাত সোয়া ১০টার দিকে শহীদুল্লাহ হলের একদল শিক্ষার্থী বিক্ষোভ মিছিল করেন। তারা হলের পুকুরপাড়ে জড়ো হয়ে নানা স্লোগান দিয়ে এ ঘটনার প্রতিবাদ জানান।

আরও পড়ুন: ইউপি নির্বাচনে তৃণমূল নেতাদের প্রাধান্য দেবেন এমপি সরোয়ার আলমগীর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিকেএসপির কারাতে শিক্ষার্থীর মৃত্যুতে মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

১২:৫৮ পি.এম


বিকেএসপির কারাতে শিক্ষার্থীর মৃত্যুতে মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন

ঢাকার সাভারে অবস্থিত বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) দশম শ্রেণীর কারাতে বিভাগের ক্যাডেট ইয়াসীন আরাফাত জীমের (ইয়াসার আহমেদ জীম) আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর ঘটনায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এই ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ীদের চিহ্নিত করার লক্ষ্যে, মন্ত্রণালয়ের নির্দেশক্রমে ৫ সদস্য বিশিষ্ট একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ক্রীড়া-২ অনুবিভাগ) জনাব মো. মাহফুজুল আলম খানকে এই তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যগণ হলেন বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মো. গোলাম মাবুদ হাসান, পিএসসি, জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) জনাব এ, বি, এম এহছানুল মামুন, এবং সরকারি শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ জনাব মো. মমিনুল হাসান। এছাড়া, মন্ত্রণালয়ের ক্রীড়া-১ অধিশাখার উপসচিব জনাব মোঃ মিজানুর রহমান এই কমিটির সদস্য-সচিবের দায়িত্ব পালন করবেন।

বিকেএসপি কর্তৃপক্ষের প্রাথমিক তথ্যানুযায়ী, গত ২৮ জুলাই দিবাগত রাত আনুমানিক ১১টা থেকে ১:৩০ টার মধ্যে একটি সময় অনুশীলন শেষে ফেরার পথে ক্যাম্পাসের একটি দেয়াল টপকাতে গিয়ে ইয়াসীন বিদ্যুৎস্পৃষ্ট হন। তবে বিকেএসপির মতো একটি নিশ্ছিদ্র ও সংরক্ষিত সরকারি ক্যাম্পাসের ভেতরে কীভাবে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটল, তা নিয়ে অনেক প্রশ্ন এবং রহস্যের উদ্ভব হয়েছে। ঘটনার পর ইয়াসীনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত ইয়াসীন কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের মেহেরিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখতার আহমেদের ছেলে। ছোটবেলা থেকে কারাতে নিয়ে স্বপ্ন দেখা এই মেধাবী শিক্ষার্থী বাবার হাত ধরে বিকেএসপিতে ভর্তি হয়েছিলেন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। তার আকস্মিক ও মর্মান্তিক প্রয়াণের কারণে নিহতের পরিবারসহ ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর রহস্যের জট খুলতে নবগঠিত তদন্ত কমিটিকে বিস্তারিত তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। একই সাথে ভবিষ্যতে এই ধরণের দুর্ঘটনা এড়ানোর জন্য সুনির্দিষ্ট সুপারিশমালা প্রণয়ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে দাখিল করার সময়সীমা দেওয়া হয়েছে এবং তদন্তের স্বার্থে প্রয়োজনে যেকোনো সদস্যকে কমিটি কো-অপ্ট করার ক্ষমতা রাখে বলে জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত সব আরোহী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

১২:৫৯ পি.এম


পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত সব আরোহী

পেরুতে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ইউরোপের চার দেশের ১১ জন পর্যটক এবং দুইজন ক্রু সদস্য রয়েছেন।

স্থানীয় সময় শনিবার (১ আগস্ট) বেলা ১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। পেরুর বিখ্যাত নাজকা লাইনস প্রত্নতাত্ত্বিক স্থান পরিদর্শনে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

পেরুর পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে ১৮ থেকে ৫৪ বছর বয়সি সাতজন ইতালির নাগরিক, ৫২ বছর বয়সি দুইজন স্প্যানিশ এবং ৭৭ ও ৭৮ বছর বয়সি দুইজন জার্মান নাগরিক রয়েছেন। এ ছাড়া নিহত হয়েছেন পাইলট আমেরিকো সালাজার এবং সহ-পাইলট ইরেঙ্কা গুয়ানিলো দেল কার্পিও।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। বিমানটি ইকা বিভাগের পিসকো শহর থেকে উড্ডয়ন করেছিল।

বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পেরুর প্রেসিডেন্ট কেইকো ফুজিমোরি। তিনি বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ রাখার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

পেরুর কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

তথ্যসূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মস্কোর রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণ, নিহত ৩, আহত ২১

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০১:০৩ পি.এম


মস্কোর রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণ, নিহত ৩, আহত ২১

ঢাকা, ২ আগস্ট, ২০২৬ : রাশিয়ার রাজধানী মস্কোর একটি রেস্তোরাঁয় শনিবার অনুষ্ঠিত বিস্ফোরণে তিনজন নিহত এবং ২১ জন আহত হয়েছেন। এটির সঙ্গে যুক্ত একটি বোমা হামলা ছিল, যা রাশিয়ার জাতীয় সন্ত্রাসবিরোধী কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস এই তথ্য প্রকাশ করেছে।

এমনকি এই নিরাপত্তাহীনতার খবর বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে পাওয়া যায়। জাতীয় সন্ত্রাসবিরোধী কমিটি আরও জানায়, ‘মস্কোর কুদ্রিনস্কায়া স্কয়ারের একটি রেস্তোরাঁয় একটি হাতে তৈরি বিস্ফোরক যন্ত্র বিস্ফোরিত হয়। এতে তিনজন নিহত হয়েছেন।’

কমিটি দ্বারা জানানো হয় যে, নিহত তিনজনের মধ্যে একজন নারী রয়েছেন, যিনি বিস্ফোরক যন্ত্রটি বহন করছিলেন, এবং তাকে থামানোর জন্য এগিয়ে আসা একজন নিরাপত্তাকর্মীও রয়েছেন, এছাড়া রেস্তোরাঁর একজন গ্রাহকও এই ঘটনায় নিহত হন।

সন্ত্রাসবিরোধী কমিটি উল্লিখিত করেছে, আহত ২১ জনের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর এবং এই অবস্থার কারণে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

এর পূর্বে রুশ সংবাদ সংস্থা রিয়া নভোস্তিকে এক বিবৃতিতে মস্কো পুলিশ জানিয়েছে, তদন্তকারী কর্মকর্তা এবং ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

রাশিয়ার টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত ছবিতে দেখা যায়, ভবনটির বাইরে দমকলের গাড়ি ও অ্যাম্বুলেন্স অবস্থান করছে। রাশিয়া অতীতে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার শিকার হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোহিঙ্গা প্রত্যাবাসনে যাচাই-বাছাই চলছে: মিয়ানমারের রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০১:০৬ পি.এম


রোহিঙ্গা প্রত্যাবাসনে যাচাই-বাছাই চলছে: মিয়ানমারের রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও সোয়ে মোয়ে জানিয়েছেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য প্রাপ্ত তালিকার যাচাই-বাছাই প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও জানান, পরিস্থিতি অনুকূলে এলে রোহিঙ্গাদের প্রত্যাবাসন কার্যক্রম এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

রবিবার (২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে মিয়ানমারের রাষ্ট্রদূত এই তথ্য দেন। বৈঠকের সময় বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদ, স্বেচ্ছামূলক, টেকসই এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়টি আলোচনা হয়।

এছাড়া, বাংলাদেশের পক্ষ দ্রুত প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ সৃষ্টি ও এ বিষয়ে কার্যকর এবং দৃশ্যমান অগ্রগতির ওপর গুরুত্বারোপ করে বাণিজ্যমন্ত্রী। উভয় পক্ষ সম্মত হয় যে দুই দেশের মধ্যে নিয়মিত প্রাতিষ্ঠানিক আলোচনা এবং যৌথ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

এ বৈঠকে পরবর্তী যৌথ বৈঠক আয়োজনের প্রস্তাব নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, পণ্য আমদানি-রপ্তানি বৃদ্ধি, নৌপরিবহন যোগাযোগ জোরদার, এলএনজি আমদানি এবং পারস্পরিক বিনিয়োগের সুযোগ সম্প্রসারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়টিও গুরুত্ব পায়।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, "প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পারস্পরিক সম্মান, আস্থা ও অর্থনৈতিক সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক আরো শক্তিশালী করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।" বাণিজ্য, পরিবহন, বিনিয়োগ ও সীমান্ত যোগাযোগের বিষয়গুলো অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে সম্পৃক্ত থাকলে সেগুলো আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের মাধ্যমে পর্যালোচনা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%