০২:২৩ পি.এম
সিলেটের বিশ্বনাথ উপজেলার হাঁস রক্ষা করতে গিয়ে খামার মালিকের পাতা লোহার খাঁচার ফাঁদে আটকা পড়েছে একটি মেছো বাঘ। ১৪ আগস্ট শুক্রবার উপজেলার লামাকাজী ইউনিয়নের দুর্লভপুর গ্রামে এ ঘটনার অবতারণা ঘটে।
স্থানীয় সূত্রের মাধ্যমে জানা যায়, দুর্লভপুর গ্রামের সাহিদ আলী দীর্ঘ সময় ধরে একটি হাঁসের খামার পরিচালনা করে আসছেন। বেশ কিছুদিন আগে থেকে খামার থেকে মাঝেমধ্যেই হাঁস নিখোঁজ হয়ে যাচ্ছিল। মেছো বাঘের আক্রমণের কারণে হাঁসগুলো গায়েব হচ্ছে বুঝতে পেরে খামার রক্ষায় তিনি খামার ঘরের পেছনে একটি লোহার খাঁচার ফাঁদ পেতেন। বৃহস্পতিবার রাতে নিয়মিতভাবে পাতা সেই ফাঁদে শিকারের খোঁজে এসে শুক্রবার সকালে বাঘটি আটকা পড়ে।
সকালে বাঘ আটকের খবরটি পরিবেশিত হলে সাহিদ আলীর খামারে কৌতূহলী লোকজনের উপচে পড়া ভিড় জমে।
আরও পড়ুন: মদনে বিদ্যালয় রক্ষার কাজে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠন
খামার মালিক সাহিদ আলী জানান, 'মেছো বাঘের কারণে আমার বেশ কয়েকটি হাঁস খোয়া গেছে, যা আমার জন্য বড় অঙ্কের আর্থিক ক্ষতি বয়ে এনেছে। বাধ্য হয়েই খাঁচার ফাঁদ পেতেছিলাম। অবশেষে সেটি আটক হয়েছে। বন বিভাগ বা সরকারের কোনো প্রতিনিধি চাইলে আমি বাঘটি তাঁদের কাছে হস্তান্তর করতে প্রস্তুত আছি।'
এদিকে বাঘ উদ্ধার করার বিষয়টি উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় এবং সিলেট বিভাগীয় বন বিভাগকে অবহিত করেছেন স্থানীয়রা। বন বিভাগের প্রতিনিধি এসে প্রাণীটিকে উদ্ধার করে বনে অবমুক্ত করবেন বলে আশা করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন