ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার


বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের হতাশ না হয়ে নতুন উদ্যমে ঘুরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন শিক্ষক এম.এ মুকিত (পান্নু) স্যার। শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি তাদের ব্যর্থতাকে ব্যক্তিগত ব্যর্থতা হিসেবে না দেখে শিক্ষা ব্যবস্থা ও জাতির সামগ্রিক ব্যর্থতার অংশ হিসেবে দেখার আহ্বান জানান। কোন প্রকার পারিশ্রমিক ছাড়াই শিক্ষার্থীদের পাশে থেকে গাইড করার ঘোষণাও দেন তিনি।
মুকিত স্যার বলেন, “আমার সন্তানতুল্য এসএসসি অকৃতকার্য শিক্ষার্থীরা, তোমরা দুঃখ করো না। তোমাদের এই ব্যর্থতা তোমাদের নয়, এটা জাতির ব্যর্থতা, শিক্ষা ব্যবস্থার ব্যর্থতা। বর্তমান পরিস্থিতিতে হতাশ না হয়ে আগামী দিনের জন্য প্রস্তুতি নিতে হবে। পাশাপাশি শিক্ষামন্ত্রীকে নিয়ে কোনো নেতিবাচক মন্তব্য না করারও অনুরোধ জানান তিনি। তাঁর ভাষায়, শিক্ষামন্ত্রী একজন জ্ঞানী ও একনিষ্ঠ ব্যক্তিত্ব; তাঁকে প্রয়োজনীয় সময় দিতে হবে।”
আগামী ২০২৭ সালের এসএসসি পরীক্ষাকে সামনে রেখে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তার আশ্বাসও দিয়েছেন মুকিত স্যার।
তিনি বলেন, “আমি তোমাদের ১০০ শতাংশ নিশ্চয়তা দিচ্ছি যে, ২০২৭ সালের এসএসসি পরীক্ষার এই অল্প সময়ে তোমাদেরকে (বিজ্ঞান গ্রুপ) এ-প্লাস পাইয়ে দেবো। তোমাদের কোনো পয়সা দিতে হবে না, কারণ আমি জাতির কাছে ঋণী।”
নিজের দীর্ঘদিনের শিক্ষকতার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, জীবনে অনেক শিক্ষার্থীকে শূন্য থেকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছেন তিনি। তাই এবারও অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থেকে তাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে সহযোগিতা করতে চান।
হতাশার পরিবর্তে আত্মবিশ্বাস, অধ্যবসায় ও নতুন করে ঘুরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। যোগাযোগের সময়: সকাল ১০টা থেকে দুপুর ১২টা। Facebook: M.A. Moquit, Facebook Page: M.A.Moquit, WhatsApp: 01754295949, YouTube Channel: M.A.Moquit

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোমস্তাপুরে ৭ লিটার চোলাইমদসহ নারী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহিন , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০২:৩০ পি.এম


গোমস্তাপুরে ৭ লিটার চোলাইমদসহ নারী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক অভিযানে ৭ লিটার চোলাইমদসহ এক নারী কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

আজ শনিবার (১৫ আগস্ট ২০২৬) সকাল ০৯:০০টা থেকে ০৯:৩০টা পর্যন্ত পরিচালিত অভিযানে গোমস্তাপুর থানাধীন পার্বতীপুর ইউনিয়নের লৈলাপুর গ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির নাম চংচো মনি (৬০)। তিনি লৈলাপুর গ্রামের বুদি কিসপট্টার স্ত্রী এবং মৃত বোদা উড়াও ও সবধ্বনির মেয়ে।

ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয়ের একটি অভিযানিক দল লৈলাপুর এলাকায় অভিযান চালায়। এ সময় আসামির কাছ থেকে অবৈধ ৭ (সাত) লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে গোমস্তাপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) চৌধুরী ইমরুল হাসান জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মঠবাড়িয়ায় যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের কঠোর হুঁশিয়ারি: ষড়যন্ত্র ও সহিংসতার বিরুদ্ধে রাজপথে প্রতিরোধ

আন্তর্জাতিক ডেস্ক

বিশেষ প্রতিনিধি, পিরোজপুর

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০২:৩১ পি.এম


মঠবাড়িয়ায় যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের কঠোর হুঁশিয়ারি: ষড়যন্ত্র ও সহিংসতার বিরুদ্ধে রাজপথে প্রতিরোধ

জুলাই গণহত্যা, দীর্ঘদিনের রাজনৈতিক নির্যাতন, গুম, খুন ও নিপীড়নের প্রতিবাদ এবং গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করার দাবিতে পিরোজপুরের মঠবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (১৫ আগস্ট) মঠবাড়িয়ায় আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে গণতন্ত্র রক্ষা এবং রাজনৈতিক সহিংসতা ও ষড়যন্ত্র প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজনৈতিক নিপীড়ন, মামলা-হামলা, গুম ও হত্যাসহ নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। মঠবাড়িয়ার বিএনপি নেতা আলহাজ রুহুল আমীন দুলালসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর ওপর হামলা ও নির্যাতনের ঘটনাগুলোও তারা স্মরণ করেন।

বক্তারা আরও বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণআন্দোলনের পরও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে তারা ঐক্যবদ্ধ। সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বক্তব্য ও বিভ্রান্তিকর প্রচারণার মাধ্যমে কেউ যাতে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারা।

সমাবেশে নেতারা বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস, সহিংসতা ও হত্যার রাজনীতির বিরুদ্ধে তারা অবস্থান করবেন। দেশের গণতান্ত্রিক পরিবেশ ও জনগণের অধিকার রক্ষায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকবে।

তারা আরও বলেন, কোনো ধরনের উসকানি বা সহিংসতা নয়—গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য। একই সঙ্গে অতীতের রাজনৈতিক সহিংসতার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা শেষে নেতাকর্মীরা গণতন্ত্র, আইনের শাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চরফ্যাশনে জুলাই গণঅভ্যুত্থান ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

এইচ এম নোমান চরফ্যাশন

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০২:৩৩ পি.এম


চরফ্যাশনে জুলাই গণঅভ্যুত্থান ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

তারুণ্যের শক্তি, ঐক্যের প্রাতিষ্ঠান,খেলাই আমাদের অঙ্গীকার”—এই প্রত্যয়কে সামনে রেখে যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে ভোলার চরফ্যাশনে জুলাই গণঅভ্যুত্থান ফুটবল টুর্নামেন্ট–২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার বিকেল ৪টা শশীভূষণ রহিমা ইসলাম কলেজ মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। চরফ্যাশন উপজেলার ১৬টি ইউনিয়ন নিয়ে আয়োজিত এ মেগা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মীর মো. শরিফ হোসাইন,আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মো. মহিবুল্লাহ জিহাদি, সভাপতি ঢাকা মহানগরী উত্তর, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ও কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক এবং অ্যাডভোকেট মো. এনামুল হক রায়হান, সহকারী সেক্রেটারি চরফ্যাশন উপজেলা জামায়াতে ইসলামী।
স্বাগত বক্তব্য দেন মাওলানা মো. জাহির, সভাপতি চরফ্যাশন উপজেলা যুব বিভাগ । পরে টুর্নামেন্টের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মো. ইব্রাহিম খলিল। অতিথিদের বক্তব্য শেষে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে চরকলমী একাদশ ও রসুলপুর একাদশ মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় রসুলপুর একাদশকে ১–০ গোলে হারিয়ে জয় পায় চরকলমী একাদশ।
দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হয় নজরুলনগর ইউনিয়ন একাদশ ও চরমনিকা ইউনিয়ন একাদশ। নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় ম্যাচের ফলাফল টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে ৩–০ গোলের ব্যবধানে নজরুলনগর ইউনিয়ন একাদশকে পরাজিত করে জয় লাভ করে চরমানিকা ইউনিয়ন একাদশ।
আয়োজকরা জানান, উপজেলার ১৬টি ইউনিয়নের তরুণদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা, জুলাইয়ে চেতনা উজ্জীবিত রাখা, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি এবং যুবসমাজকে মাদক, অপরাধ ও অন্যান্য নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখাই এ টুর্নামেন্টের অন্যতম উদ্দেশ্য।
খেলাধুলা যুবসমাজের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই চরফ্যাশনের তরুণদের মাঠমুখী করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকরা।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা যুব বিভাগ এ টুর্নামেন্টের আয়োজন করেছে। টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা আটকাল আদালত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০২:৩৭ পি.এম


ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা আটকাল আদালত

ফ্রান্সে ১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করতে গৃহীত একটি বিল দেশটির সর্বোচ্চ আদালত আটকে দিয়েছে।

আদালত মন্তব্য করেছে, এই বিল নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ণ করবে। এর পাশাপাশি, বিলটি ব্যক্তিজীবনের গোপনীয়তা সুরক্ষায় প্রয়োজনীয় আইনি নিশ্চয়তা প্রদানের ক্ষেত্রে ব্যর্থ হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, শুক্রবার ফ্রান্সের শীর্ষ আদালত কনস্টিটিউশনাল কাউন্সিল এই সিদ্ধান্ত দেওয়ার ফলে প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ রাজনৈতিকভাবে বড় ধাক্কা খেয়েছেন। তিনি সরকারের কাছে এই বিলটি নতুন করে তৈরির নির্দেশ দিয়েছিলেন। সংসদে পাস হওয়া বিলে আগামী ১ সেপ্টেম্বর থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অ্যাকাউন্ট খোলার ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ছিল।

যেকোনো খোলা অ্যাকাউন্টগুলোকে সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে চার মাসের মধ্যে বন্ধ করে দিতে হতো। একই সঙ্গে, ফ্রান্সের তথ্য সুরক্ষা নিয়ন্ত্রকের অনুমোদিত বয়স যাচাই ব্যবস্থার বাস্তবায়ন বাধ্যতামূলক ছিল। ফ্রান্সের সর্বোচ্চ আদালত বলেছে, এই বিলে বয়স প্রমাণের বাধ্যবাধকতা উল্লেখ করা হলেও, সে তথ্য জমা দেওয়ার শর্ত এবং সীমার বিষয়টি সুস্পষ্ট করা হয়নি।

“বিতর্কিত এই বিধানটি একদিকে মাত্রাতিরিক্তভাবে মতপ্রকাশ ও যোগাযোগের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করেছে, অন্যদিকে ব্যক্তিগত জীবনের অধিকার রক্ষায় প্রয়োজনীয় আইনি সুরক্ষাও নিশ্চিত করতে পারেনি।”

জুলাই মাসে ফরাসি আইনপ্রণেতারা বিলটি পাস করে, ইউরোপের প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়ার আদলে ১৫ বছরের কম বয়সিদের সোশাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছিল।

গত ডিসেম্বরে অস্ট্রেলিয়া ১৬ বছরের কম বয়সীদের জন্য ফেইসবুক, টিকটক ও ইউটিউব নিষিদ্ধ করে, তবে সেখানে মিশ্র ফলাফল আসায় কঠোর শাস্তির কথাও ভাবা হচ্ছে।

এছাড়া চীন, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কও সোশাল মিডিয়া ব্যবহারে বিধিনিষেধ আরোপ বা বাস্তবায়নের পরিকল্পনা করছে।

এর আগে, এপ্রিল মাসে প্রেসিডেন্ট মাক্রোঁ তরুণদের স্ক্রিন ছেড়ে বই পড়ে ভালো নাগরিক হওয়ার আহ্বান জানিয়ে ছিলেন।

ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় এলিসি প্রাসাদ জানিয়েছে, আগামী ২০২৭ সালের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের পূর্বে সোশাল মিডিয়া নিয়ন্ত্রণে সংশোধন আনতে দৃঢ়প্রতিজ্ঞ ইমানুয়েল মাক্রোঁ।

যদিও সংবিধান অনুযায়ী, তিনি নিজে আর তৃতীয় মেয়াদে লড়তে পারবেন না, এমনটাই জানিয়েছে রয়টার্স।

ঢালাও নিষেধাজ্ঞার বিরুদ্ধে সোশাল মিডিয়া কোম্পানিগুলো নিজেদের নিরাপত্তা ব্যবস্থার কথা বললেও, আদালতের এই রায়ের পর গুগল, মেটা, স্ন্যাপ বা টিকটক তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%