০৮:০৭ এম
আজ রবিবার সকাল থেকে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা জলাবদ্ধতার কারণে যানজট সৃষ্টি হয়েছে। ছবি : কালের কণ্ঠ
কয়েক দিন ধরেই দেশে বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে, যার ফলে কিছু স্থানে আকস্মিক বন্যার পরিস্থিতি তৈরি হয়ে উঠেছে।
আজ রবিবার (১২ জুলাই) সপ্তাহের প্রথম কার্যদিবসে রাজধানীবাসীর ঘুম ভেঙে পড়েছে বৃষ্টির শব্দে।
আরও পড়ুন: সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রুহুল কবির রিজভী
বৃষ্টির কারনে মিরপুর, মতিঝিল, নয়াপল্টনসহ নানা জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর ফলে কর্মস্থলে যাওয়া মানুষ, শিক্ষার্থী, পথচারী এবং যানবাহন চলাচলে চরম ভোগান্তির সম্মুখীন হয়েছে।
আজ ভোর ৫টা থেকেই ঢাকায় ঝুম বৃষ্টি শুরু হয়েছে।
থেমে থেমে এই বৃষ্টি চলছে। রাজধানীর অনেক এলাকায় রাস্তাগুলোর মধ্যে ইতোমধ্যেই পানি জমে গিয়েছে। কোথাও হাঁটু সমান পানি জমেছে, আবার কোথাও কোমরের সমান পানি জমা হয়েছে এসব রাস্তায়। এতে পথচারীদের দুর্ভোগের শেষ নেই।
বৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড় ধসে গত ছয় দিনে চট্টগ্রাম বিভাগে অন্তত ৪৩ জন মারা গেছেন। একই সময়ে প্রায় ৮ লাখ ৬৭ হাজার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। আর টানা বর্ষণের ফলে চট্টগ্রাম অঞ্চলের ২৪২ কিলোমিটার সড়ক পানির নিচে তলিয়ে গিয়েছে।
আরও পড়ুন: নেতানিয়াহু হেরে গিয়ে নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চান, দাবি বিরোধীদের
এদিকে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন