০৮:৩৭ পি.এম
বাংলাদেশের কোচ টমাস ডুলি শুরুর একাদশ সাজাতে ভুটানকে হারানোর পরও সমস্যায় পড়েছেন। খেলোয়াড়দের চোট নিয়ে উদ্বেগ রয়েছে।
বাংলাদেশের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী প্রথম ম্যাচে ছিলেন না। ফারহান আলী ওয়াহিদও ওই ম্যাচে অনুপস্থিত ছিলেন। তবে বাংলাদেশ দলের ম্যানেজার আমিরুল ইসলাম আজ ফুটবলপ্রেমীদের জন্য একটি সুখবর দিয়েছেন। তিনি জানিয়েছেন, ইংল্যান্ডে বসবাসকারী হামজা ও ফারহান আগামী সোমবার (৯ নভেম্বর) ঢাকায় আসবেন সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে।
আজ শনিবার বিকেলে বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ দলের অনুশীলন অনুষ্ঠিত হয়েছে। এর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের ম্যানেজার আমিরুল ইসলাম।
আরও পড়ুন: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল শ্রীলঙ্কাকে হারিয়ে ঘুরে দাঁড়াল
এক প্রশ্নের জবাবে আমিরুল ইসলাম বলেন, “ফিফা উইন্ডো বা অন্যান্য কারণে স্কোয়াডের যেসব খেলোয়াড় এখনও দলের সঙ্গে যোগ দিতে পারেননি, তাদের মধ্যে হামজা চৌধুরী এবং ফারহান আলী আগামী ৯ নভেম্বর ঢাকায় এসে পৌঁছাবেন এবং সেদিনই তাদের অনুশীলনে দেখা যাবে বলে আমরা আশাবাদী।”
ভুটানের বিরুদ্ধে অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণকে শুরুর একাদশে রাখা হলেও ম্যাচ শুরুর আগে তিনি চোটে পড়ে মাঠের বাইরে চলে যান। তপুর বর্তমান অবস্থা সম্পর্কে আমিরুল বলেন, “বিদেশি ফিটনেস ট্রেনারের নিবিড় পর্যবেক্ষণে তপু বর্মণ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। আগামী ১১ তারিখে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে কোচ যদি প্রয়োজন মনে করেন, তাকে খেলাতে পারেন।”
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন