ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

চলন্ত কমিউটার ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু


চলন্ত কমিউটার ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

জামালপুরে চলন্ত কমিউটার ট্রেনের ছাদ থেকে পড়ে আব্দুল হাই (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (৩ আগস্ট) বেলা আনুমানিক ১১টা ৪৫ মিনিটে ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী একটি কমিউটার ট্রেন জামালপুর রেলওয়ে থানার নরুন্দি এলাকার জাকের মির্জাপুরে পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ট্রেনের ছাদে অবস্থানরত আব্দুল হাই অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত আব্দুল হাই জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকার বাসিন্দা।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

খবর পেয়ে জামালপুর রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং পরবর্তী আইনগত কার্যক্রম শুরু করে।

জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ কোরিয়ায় দাবদাহে প্রাণ গেল ১৬ জনের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০১:৪৪ পি.এম


দক্ষিণ কোরিয়ায় দাবদাহে প্রাণ গেল ১৬ জনের

দক্ষিণ কোরিয়ায় তীব্র দাবদাহে পুড়ছে দেশটি। প্রেসিডেন্ট লি জে মিয়ুং জানিয়েছেন, দেশে রেকর্ড দাবদাহের কারণে মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে পৌঁছেছে। তিনি সতর্ক করেছেন যে চরম আবহাওয়া আরও ঘন ঘন দেখা দিতে পারে।

এই দাবদাহে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সহায়তা জোরদার করার আহ্বান জানিয়েছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধিযেছে।

মঙ্গলবার মন্ত্রিসভার একটি বৈঠকে, লি জনগণের দৈনন্দিন জীবন সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য এবং শীতাতপ নিয়ন্ত্রণের চাহিদা বেড়ে যাওয়ার কারণে বিদ্যুৎ ব্যবস্থা পরীক্ষা করার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

লী বলেন, “যেহেতু এই চরম আবহওয়ার বিষয়টি স্বাভাবিক হয়ে উঠছে, তাই আমাদের জাতীয় সংকট মোকাবেলা ব্যবস্থার আমূল সংস্কারের জন্য আমাদের উদ্যোগ নেওয়া দরকার।”

দক্ষিণ কোরিয়ার আবহাওয়া সংস্থা জানায়, দক্ষিণপূর্বাঞ্চলীয় বুসানের নিকটবর্তী শহর ইয়াংসানে রোববার ৪২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই তাপমাত্রা ১২২ বছর ধরে চলা আবহাওয়া পর্যবেক্ষণের মধ্যে সবচেয়ে উচ্চ তাপমাত্রার রেকর্ড।

সংস্থাটি জানিয়েছে, সোমবার প্রথমবারের মতো রাজধানী সিউলের কিছু অংশ ও পার্শ্ববর্তী গিয়েওনগি শহরের জন্য দাবদাহের সতর্কতা জারি করা হয়েছিল, কিন্তু মঙ্গলবার এটি পুরো রাজধানী শহরের জন্য কার্যকর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আদালতের নির্দেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০১:৪৬ পি.এম


আদালতের নির্দেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বক্তব্য যদি আদালতের নির্দেশ অমান্য করে প্রচার করা হয়, তাহলে সরকার ব্যবস্থা গ্রহণ করবে।

মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত বক্তব্য উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ আগস্ট যদি বিদেশে বসে কোনো বক্তব্য প্রদান করেন এবং সেটি প্রচার করা হয়, তাহলে এটি আদালতের নির্দেশ অমান্য করার সমান হবে। এ ক্ষেত্রে আদালতের নির্দেশ অমান্য হলে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে। সরকারের কাজ হলো আদালতের রায় বাস্তবায়ন নিশ্চিত করা।

তিনি যোগ করেন, শেখ হাসিনাকে ফেরত আনতে ভারত সরকারকে চিঠি পাঠানো হয়েছে। দেশে ফিরে আসলে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হবে এবং সে ক্ষেত্রে তার ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পররাষ্ট্র ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০১:৪৮ পি.এম


পররাষ্ট্র ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

সৌদি আরবের বহুজাতিক সামুদ্রিক নিরাপত্তা জোট গঠনের উদ্যোগের মাঝেই ঢাকায় সফর করতে এসেছেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ বিন আব্দুল করিম আল-খুরাইজি। সকালে তিনি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বৈঠক করেছেন।

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলায় লোহিত সাগর, বাব আল-মান্দেব প্রণালি ও উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ নৌপথে নিরাপত্তা ঝুঁকি বেড়ে গেছে। আন্তর্জাতিক বাণিজ্য ও সৌদি আরবের জ্বালানি রফতানির প্রধান রুট নিরাপদ রাখতে, বহুজাতিক সামুদ্রিক নিরাপত্তা জোট গঠনের উদ্যোগ নিয়েছে রিয়াদ। বাংলাদেশের সরকারও সেই উদ্যোগে নীতিগতভাবে অংশ নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এরই পরিপ্রেক্ষিতে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ আবদুল করিম আল-খুরাইজি ঢাকায় দুই দিনের সফরে এসেছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তিনি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকটি প্রায় দেড় ঘণ্টা চলে, যেখানে দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হয়।

নিরাপত্তা সহযোগিতার পাশাপাশি শ্রমবাজার সম্প্রসারণ দুই দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমানে সৌদি আরবে প্রায় ৩০ লাখ বাংলাদেশি কর্মরত রয়েছেন। সৌদি আরব বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার হিসেবে রেমিট্যান্সের একটি প্রধান উৎস।

সৌদি আরবের সঙ্গে দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগ বৃদ্ধি, নতুন খাতে জনশক্তি রফতানি, প্রবাসীদের অধিকার ও কল্যাণ এবং শ্রম অভিবাসনকে আরও সহজ করার বিষয়গুলি নির্দিষ্ট আলোচনা করেছে। একই সাথে ঢাকা সৌদি বিনিয়োগ বাড়ানো এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।

এর আগে, সোমবার রাতে ঢাকায় পৌঁছালে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ূন কবির। এই সফরটি বাংলাদেশ-সৌদি আরবের কৌশলগত অংশীদারিত্বকে আরও বিস্তৃত করার নতুন ভিত্তি তৈরি করতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্যাস-বিদ্যুতের সংকট শিগগিরই কাটবে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০১:৫২ পি.এম


গ্যাস-বিদ্যুতের সংকট শিগগিরই কাটবে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

সমুদ্রে ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের ফলে গ্যাস সরবরাহে সংকট সৃষ্টি হওয়ায় দেশে বিদ্যুৎ উৎপাদনও ব্যাহত হচ্ছে। তবে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, খুব শিগগিরই এই পরিস্থিতির উন্নতি ঘটবে।

মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান মন্তব্য করেন, ভাসমান এলএনজি টার্মিনালে ঘটিত অগ্নি দুর্ঘটনার কারণে গ্যাস সংকট সৃষ্টির বদৌলতে বিদ্যুৎ উৎপাদনে ব্যাপক প্রভাব পড়েছে। তবে তিনি আশাবাদী যে, এই সংকট দীর্ঘস্থায়ী হবে না এবং খুব শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

তিনি আরো ব্যাখ্যা করে বলেন, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব বাংলাদেশেও কিছুটা অনুভূত হচ্ছে। তবে পরিস্থিতি বিবেচনা করে দেশবাসীকে আরও কিছুটা ধৈর্য ধারণ করতে হবে।

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা উল্লেখ করেন, যেসব গ্রাহকের বিদ্যুৎ বিল অস্বাভাবিক এসেছে, তারা সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসে অভিযোগ জানাতে পারেন। যদি সেখানে সমস্যার সমাধান না হয়, তাহলে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি তুলে ধরতেও বিন্দুমাত্র সমস্যা নেই।

এছাড়া সোমবার (৩ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অতিরিক্ত বিদ্যুৎ বিল সম্পর্কে যেসব অভিযোগ পাওয়া গেছে তা বিদ্যুৎ বিভাগ ও বিতরণ সংস্থা কর্তৃক সমাধান করা হয়েছে। তাই এ বিষয়টি নিয়ে কোনো প্রকার অপপ্রচার বা বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই। তবে যদি কোনো গ্রাহকের অতিরিক্ত বিদ্যুৎ বিল সম্পর্কিত অভিযোগ থাকে, তাহলে প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করলে সে বিষয়ে অবশ্যই কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%