ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রূপসায় চেয়ারম্যান প্রার্থী মোল্লা রিয়াজুল ইসলামের উঠান বৈঠক


রূপসায় চেয়ারম্যান প্রার্থী মোল্লা রিয়াজুল ইসলামের উঠান বৈঠক

খুলনা জেলা বিএনপির সদস্য এবং সাবেক ছাত্রনেতা মোল্লা রিয়াজুল ইসলাম রূপসার ৩নং নৈহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী। তার নির্বাচনী উঠান বৈঠক শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়। এই বৈঠক অনুষ্ঠিত হয় এলাকার সর্বস্তরের জনগণের আয়োজনে, যা নৈহাটী ইউনিয়নের তালিমপুরস্থ বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

এই উঠান বৈঠকে সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা মো. রফিকুল ইসলাম বাবু।

অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাবেক ছাত্রনেতা শাহজামান প্রিন্স। বক্তৃতা করেন প্রফেসর ডা.

আরও পড়ুন: ত্রিশালে দুই বাসের সংঘর্ষ, ফিশারিতে উল্টে পড়ল ইমাম পরিবহন

জামান মুকুল, ইউপি সদস্য মাসুম সরদার, আলহাজ্ব আব্দুল জলিল শেখ, আমজাদ আলী শেখ, মাহবুবুর রহমান, মো. ওয়াহিদুজ্জামান গাজী, আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন, আলহাজ্ব ওমর আলী, শাহজাহান খান, হাফেজ যোবায়ের আহম্মেদ নাঈম, মহিউদ্দিন তানসেন, আবুল বাশার, আব্দুস সালাম, আবুল খায়ের, গাজী মুতাসিম বিল্লাহ, শহিদুল ইসলাম, আবুল হাসান, নাসির উদ্দীন, মোঃ ফরিদুজ্জামান, আলমগীর হোসেন মোল্যা, মনিরুজ্জামান খোকন, মনির খন্দকার, হারুন অর রশিদ রাঙ্গা, আনোয়ার হোসেন, মুক্তাদির বিল্লাহ, মেহেদী হাসান, নুরুল আমিন পাপ্পু, ওসমান গনী, সঞ্জীব রায়, এস এম দেলোয়ার হোসেন, শরিফুল ইসলাম নাসির, রাকিব, এমডি মো.

আসলাম খান, মো. মুকুল, মো.

আসাদুজ্জামান মিঠু, লুতফর রহমান, নাদিরা সুলতানা শিখা, কবির, মাহবুব, বাসার, সাগর ওয়েদসহ এলাকার স্থানীয় নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আরও পড়ুন: পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকীতে কুরআন খতম ও দোয়া মাহফিল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৫ পি.এম


রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২
 রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে নারীসহ ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকা থেকে ইয়াবা, ট্যাপেন্টাডল ও গাঁজা উদ্ধার করা হয়। তাএদর মধ্যে একজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিম কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, বৃহস্পতিবার দিনগত রাত পৌনে ২টার দিকে কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া আজিজুল মোড় এলাকা থেকে মোঃ অন্তর আলী (২০) নামে এক যুবককে তিনটি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। পরে মাদক সেবনের উদ্দেশ্যে ট্যাবলেট রাখার অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত তাঁকে চার মাসের কারাদণ্ড দেন।
একই রাতে রাজপাড়া থানা পুলিশ ও আরএমপির স্পেশাল টিম লক্ষ্মীপুর আইডি বাগানপাড়া এলাকা থেকে ৪৪পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, দুই গ্রাম গাঁজা ও মাদক বিক্রির দুই হাজার টাকা সহ বিশাল (২০) ও শাকিব (২১) নামে দুজনকে গ্রেফতার করে।
এ ছাড়া শাহমখদুম, চন্দ্রিমা, রাজপাড়া ও বোয়ালিয়া থানা পুলিশের পৃথক অভিযানে ১০৫পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, পাঁচপিস ইয়াবা ও ৩৫৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে নারীসহ আরও সাতজন গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
শুক্রবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।#

--

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুষ্টিয়া সীমান্তে ভারতীয় মদ, ইয়াবা, স্বর্ণের আংটিসহ আটক ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৫ পি.এম


কুষ্টিয়া সীমান্তে ভারতীয় মদ, ইয়াবা, স্বর্ণের আংটিসহ আটক ১

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ রংমহল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় মদ, ইয়াবা, স্বর্ণের আংটিসহ বিভিন্ন মালামাল উদ্ধার করেছে বিজিবি। সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযানটি পরিচালিত হয়।

খাসমহল নামক স্থানে একটি চৌকস বিজিবি টহল দল অভিযান চালানোর সময় মোঃ রুবেল হোসেনকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ভারতীয় ১ বোতল মদ, ১০ পিস ইয়াবা, ১টি স্বর্ণের আংটি, ১টি এয়ারপড, ২টি সিম কার্ড ও ১টি মোবাইল ফোন। আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য ৭৮,৪২০ (আটাত্তর হাজার চারশত বিশ) টাকা।

আটকৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকদ্রব্য পাচার ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে।

সীমান্ত নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করার পাশাপাশি বিজিবি সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে দৃঢ়ভাবে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, যাতে সীমান্ত সুরক্ষা বজায় রাখা এবং মাদক ও চোরাচালানমুক্ত সীমান্ত প্রতিষ্ঠার লক্ষ্যে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেহেরপুরের হরিরামপুর সীমান্ত ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে তারাগুনিয়া মোহামেডান চ্যাম্পিয়ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৬ পি.এম


মেহেরপুরের হরিরামপুর সীমান্ত ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে তারাগুনিয়া মোহামেডান চ্যাম্পিয়ন

মেহেরপুরের হরিরামপুর সীমান্ত ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের ২০২৬ সিজন ১ এর ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে দৌলতপুরের তারাগুনিয়া মোহামেডান ক্লাব। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় কামদেবপুর ফুটবল একাদশের বিরুদ্ধে তারাগুনিয়া মোহামেডান ক্লাব ২-১ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল খেলাটি উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা, যিনি বৃহত্তর কুষ্টিয়ার ৭৫- কুষ্টিয়া - ১- দৌলতপুর আসন থেকে নির্বাচিত বিএনপি দলীয় সংসদ সদস্য এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য। তিনি কুষ্টিয়া মেডিকেল কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্বও পালন করছেন।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সেক্রেটারি অ্যাডভোকেট কামরুল হাসান, বুরিপোতা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নাসির উদ্দিন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসেন, দৌলতপুর উপজেলা বিএনপির অন্যতম নেতা প্রকৌশলী মোঃ হারুন আর রশিদ (হারুন), বিশিষ্ট ক্রীড়া সংগঠক অধ্যাপক ফরজ উল্লাহ, তারাগুনিয়া মোহামেডান ক্লাবের সেক্রেটারী বিশিষ্ট সাংবাদিক আহমেদ রাজু, যুবদল নেতা মোঃ মাহবুবুর রহমান এবং সমাজ সেবক সবুর মোল্লা।

এছাড়া বিএনপি নেতা মোঃ শফিকুল ইসলামও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উক্ত খেলায় বিপুল পরিমাণ দর্শকের সমাগম ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মণিরামপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৬ পি.এম


মণিরামপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরের মণিরামপুরে যুব সমাবেশের আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে মণিরামপুর উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে মণিরামপুর জেলা পরিষদ অডিটোরিয়াম মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সংগঠনের উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মণিরামপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা। সভাটি যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল হুসাইন ও সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর পৌর বিএনপির সাবেক সভাপতি খাইরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই, যশোর জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ আমিনুর রহমান মধু, মোঃ নাজমুল হোসেন বাবুল, মোঃ আরিফুল ইসলাম আরিফ।

এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, উপজেলা যুবদলের সদস্য সচিব সাইদুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক আইয়ুব আলী, মাসুদ পারভেজ রুবেল, পৌর যুবদলের সদস্য সচিব বিল্লাল হোসাইন, যুগ্ম-আহ্বায়ক কাজী ইমরানসহ উপজেলা যুবদলের সদস্য এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই সমাবেশে বক্তারা সাংগঠনিক ঐক্য, শৃঙ্খলা ও দায়িত্বশীল রাজনৈতিক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি আয়োজন করা হয়। র‌্যালিটি জেলা পরিষদ অডিটোরিয়াম মাঠ থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%