ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

মাদকমুক্ত বাংলাদেশ গঠনে মায়ের ভূমিকার বিকল্প নেই: সাচিং প্রু


মাদকমুক্ত বাংলাদেশ গঠনে মায়ের ভূমিকার বিকল্প নেই: সাচিং প্রু

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন, যাতে শিশু-কিশোর ও তরুণদের মরণনেশার হাত থেকে রক্ষা করা যায় এবং তাদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব হয়।

মন্ত্রী বলেন, "মাদকমুক্ত ও আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ায় শিশুদের প্রথম শিক্ষক মা এবং সুরক্ষার অন্যতম বড় হাতিয়ার হলো খেলাধুলা।"

রবিবার জাতীয় প্রেস ক্লাবের জহুরুল হক ভিআইপি কনফারেন্স হলে ‘বিশ্ব শিশু দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি। সেভ দ্য ইয়ুথ ফোরাম ও সাকুরাজাকা জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল সেন্টার যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

আরও পড়ুন: সরকার বৈষম্যহীন ও সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

সাচিং প্রু উল্লেখ করেন, "শিশু, কিশোর ও যুব সমাজই আমাদের মূল সম্পদ। আমাদের সন্তানরা সবচেয়ে বড় শিক্ষা পায় তাদের মায়ের কাছ থেকে। পারিবারিক শৃঙ্খলা ও ইতিবাচক অভ্যাস গঠনে মায়েদের ভূমিকা অনস্বীকার্য। তাই পরিবার ও সমাজে মায়েদের সর্বদা শ্রদ্ধার আসনে রাখতে হবে।"

মন্ত্রী তার শৈশব ও কৈশোরের স্মৃতি স্মরণ করে বলেন, "আমার শৈশবে খেলাধুলাই আমাকে সব ধরনের বাজে নেশা ও অপসংস্কৃতি থেকে দূরে রেখেছিল। খেলাধুলার ব্যস্ততা আমাকে কখনো কোনো মন্দ কাজে পা বাড়াতে দেয়নি।" তবে তিনি উদ্বেগ প্রকাশ করেন যে, বর্তমান সময়ে তরুণ ও যুব সমাজ মাদকের দিকে ঝুঁকে পড়ছে।

সীমান্তবর্তী ও দূরবর্তী অঞ্চলগুলোর বাস্তব চিত্র তুলে ধরে তিনি বলেন, "কক্সবাজার ও বান্দরবানসহ সীমান্ত সংলগ্ন কিছু এলাকার উদীয়মান তরুণরা মাদকের কারণে ধ্বংসের পথে ধাবিত হচ্ছে। তাদের এই মরণনেশা থেকে ফিরিয়ে আনতে সামাজিক উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।" তিনি আরও জানান, "এর আগে কক্সবাজার ও আমার নির্বাচনী এলাকাসহ বিভিন্ন স্থানে মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ঘোষণা দেওয়া হয়েছে, যা এখন বাস্তবায়নের পথে।"

মাদকের অপব্যবহার রোধে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে সাচিং প্রু বলেন, "আমাদের ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন সংবাদমাধ্যমগুলোতে মাদকের কুফল সম্পর্কে ব্যাপক সচেতনতামূলক প্রচার-প্রচারণা চালানো প্রয়োজন।" তিনি উল্লেখ করেন, "যারা এরই মধ্যেই মাদকে আসক্ত হয়ে পড়েছে, সামাজিক প্রতিরোধের মাধ্যমে তাদের সুস্থ সুন্দর জীবনে ফিরিয়ে আনতে হবে।"

আরও পড়ুন: কম্বোডিয়ার বন্দিদশা থেকে মুক্ত ৩০ বাংলাদেশি দেশে ফিরেছে

জাপানি তরুণদের সুশৃঙ্খল জীবনযাত্রার উদাহরণ দিয়ে মন্ত্রী সাচিং প্রু বলেন, "জাপানের শিশুরা অত্যন্ত সুসংবদ্ধ এবং তাদের প্রতিটি পদক্ষেপে শিক্ষার প্রতিফলন দেখা যায়।" তিনি বলেন, "আমাদের শিশুদেরও ভালো কিছু শেখার ও জানার মানসিকতা গড়ে তুলতে হবে, যেন তারা প্রকৃত মানুষ হতে পারে।" তিনি সরকারের উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, "আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশনায় কোটি শিশু-কিশোরের অংশগ্রহণে সরকার স্পোর্টস ইভেন্টের যে আয়োজন করেছে, তার মূল লক্ষ্যই হলো আমাদের সন্তানদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও মাদকমুক্ত রাখা।"

মন্ত্রী বলেন, "অনাগত শিশুদের জন্য আগামী দিনের বাংলাদেশকে একটি নিরাপদ ও বাসযোগ্য আবাসভূমি হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।"

সভায় সভাপতিত্ব করেন সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, সংসদ সদস্য সেলিনা সুলতানা নিশীতা এবং রূপগঞ্জ ইউথ ফ্রন্টের সভাপতি ও বিশিষ্ট যুব সংগঠক নুরন্নবী ভূঁইয়া। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন সেভ দ্য ইয়ূথ ফোরামের চেয়ারম্যান ও বাংলাদেশ শিশু সংগঠন ফেডারেশনের সহসভাপতি হাজী লায়ন এ সরকার বাবু।

মন্ত্রী আয়োজকদের অনুপ্রাণিত করেন, যাতে সার্বিক শিশু কল্যাণে এ ধরনের গঠনমূলক আয়োজন নিয়মিত অব্যাহত রাখা হয়।

আরও পড়ুন: ঢাকা-১৩ আসনের পূজামণ্ডপ পরিদর্শন, গ্যাস সংকটে আশ্বাস ববি হাজ্জাজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় এনসিপির নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১২:১১ পি.এম


রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় এনসিপির নিন্দা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রদলের দ্বারা সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় এনসিপি প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে।

রোববার (৯ অক্টোবর) রাতে মিডিয়া সেলের পক্ষ থেকে দলের একটি বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, হামলাকারী ছাত্রদল নেতা-কর্মীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি নিশ্চিত করা আবশ্যক।

এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাতের পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, ‘ফেসবুক পোস্টের একটি মন্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ছাত্রদলের নেতা-কর্মীরা রামদা, চাপাতি, হকিস্টিক, পাইপ ও বেসবল ব্যাটসহ দেশীয় অস্ত্র নিয়ে শহীদ জিয়াউর রহমান হলের সামনে অবস্থান নেন। সংবাদ সংগ্রহ করতে গেলে ছাত্রদলের সন্ত্রাসীরা সাংবাদিকদের ওপর হামলা করে। হামলায় সমকালের মাঈনুল ইসলাম রাজু, ডেইলি স্টারের নূর আহসান মৃদুল, বিডিনিউজ টোয়েন্টিফোরের আরিফ উজ্জামান কোরবান, আগামীর সময়ের জাহিদুল ইসলাম আহত হয়েছেন। জাহিদুল ইসলাম মাথায় গুরুতর আঘাত পেয়েছেন।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, হামলাকারীরা সাংবাদিকদের ‘পুঁতে ফেলার’ হুমকিও দেয়। এই হামলায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি আহসান হাবীব, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, সহসভাপতি শরিফুল ইসলাম এবং সহ-দপ্তর সম্পাদক শাহরিয়ার আলমসহ অন্তত ১০ জন নেতা-কর্মী সরাসরি অংশগ্রহণ করেন।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের মতো মুক্তবুদ্ধি ও জ্ঞানচর্চার কেন্দ্রে রাজনৈতিক দলের নেতা-কর্মীদের এ ধরনের সশস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গণমাধ্যমের স্বাধীনতা ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ প্রশাসনও এর দায় এড়াতে পারে না। ক্যাম্পাসগুলোতে সাধারণ শিক্ষার্থী এবং সংবাদকর্মীদের পূর্ণ নিরাপত্তা ও নির্বিঘ্নে মতপ্রকাশের পরিবেশ অবিলম্বে ফিরিয়ে আনতে হবে। ক্যাম্পাসে সব ধরনের সন্ত্রাস ও চাঁদাবাজির রাজনীতি শক্ত হাতে প্রতিহত করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০৩০ সাল থেকে আসছে এশিয়ান নেশনস লিগ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১২:১২ পি.এম


২০৩০ সাল থেকে আসছে এশিয়ান নেশনস লিগ

এএফসি ২০৩০ সাল থেকে দুই বছর পরপর তিন বিভাগে নেশনস লিগ আয়োজনের পরিকল্পনা করছে। নতুন কাঠামোয় বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপ্রক্রিয়াতেও আসবে বড় পরিবর্তন।

এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এশিয়ার জাতীয় দলগুলোর ফুটবলে বড় পরিবর্তনের উদ্যোগ গ্রহণ করেছে। ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩০ সাল থেকে ইউরোপের আদলে নিজেদের নেশনস লিগ চালু করার সম্ভাবনা রয়েছে এএফসির। পাশাপাশি, বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই প্রক্রিয়ায় ব্যাপক সংস্কারের পরিকল্পনা রয়েছে।

নতুন পরিকল্পিত টুর্নামেন্টটি হবে দুই বছর পরপর এবং এতে তিনটি বিভাগ থাকবে। প্রথম দুই বিভাগে ১৮টি করে দল থাকবে, তৃতীয় বিভাগে থাকবে ১১টি দল। ইউরোপিয়ান নেশনস লিগের আদলে বিভাগগুলোর মধ্যে প্রমোশন ও রেলিগেশন ব্যবস্থা থাকবে।

বিশ্বকাপ বাছাইয়ে নতুন ব্যবস্থার সবচেয়ে বড় প্রভাব পড়বে। বিশ্বকাপের সঙ্গে সংশ্লিষ্ট চক্রে প্রথম বিভাগের শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপে জায়গা পাবে। ৭ম থেকে ১০ম স্থানে থাকা চার দল অতিরিক্ত প্লে-অফে অংশগ্রহণ করবে; সেখান থেকে আরও দুই দল বিশ্বকাপের টিকিট পাবে। আরেকটি দল বিশ্বকাপের আন্তঃমহাদেশীয় প্লে-অফের মাধ্যমে সুযোগ পাবে।

এছাড়া, ২০৩০ সাল থেকে নেশনস লিগকে এশিয়ান কাপের প্রধান বাছাইপথ হিসেবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। নতুন কাঠামোয় প্রথম বিশ্বকাপ বাছাইপর্ব ২০৩২/৩৩ মৌসুমে অনুষ্ঠিত হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে ১ হাজার একর বনাঞ্চল পুড়েছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১২:১২ পি.এম


ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে ১ হাজার একর বনাঞ্চল পুড়েছে

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহের মধ্যে ভয়াবহ দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে। এই দাবানলের নাম ‘বুকে’, যা অ্যাঞ্জেলেস জাতীয় বনাঞ্চলের (Angeles National Forest) ১ হাজার ৪৮ একর এলাকা পুড়িয়ে ফেলেছে।

রোববার (৪ অক্টোবর) বিকেল পর্যন্ত আগুনের ৪০ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

ক্যাল ফায়ারের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শনিবার (৩ অক্টোবর) বেলা ৩টা ১৯ মিনিটের দিকে সান্তা ক্লারিটার উত্তর-পূর্বে বুকে ক্যানিয়ন সড়ক ও কোয়ারি সড়কের কাছে আগুনের সূত্রপাত ঘটে। দুর্গম পাহাড়ি এলাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং কয়েক ঘণ্টার মধ্যে প্রায় ১ হাজার একর এলাকা পুড়ে যায়।

আগুনের কারণে আশপাশের কয়েকটি এলাকায় বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আকাশ ও স্থলপথে বিপুলসংখ্যক দমকলকর্মী কাজ করছেন।

লস অ্যাঞ্জেলেস কাউন্টির জরুরি ব্যবস্থাপনা কর্মকর্তারা শনিবার (৩ অক্টোবর) বুকে ক্যানিয়ন সড়কের আশপাশের কয়েকটি এলাকায় বাধ্যতামূলকভাবে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। পরদিনও আরও কয়েকটি এলাকায় সরিয়ে নেওয়ার সতর্কতা বহাল ছিল।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম ৩ অক্টোবর এক বিবৃতিতে বলেন, "বুকে দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকায় থাকা বাসিন্দাদের স্থানীয় কর্তৃপক্ষের সরিয়ে নেওয়ার নির্দেশ ও জরুরি নির্দেশনা মেনে চলতে হবে।"

লস অ্যাঞ্জেলেস কাউন্টির জরুরি ব্যবস্থাপনা কার্যালয় জানিয়েছে, সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সরিয়ে নেওয়ার নির্দেশ বহাল রয়েছে। সেখানে অবস্থান করলে মানুষের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।

বাস্তুচ্যুত বাসিন্দাদের জন্য উত্তর লস অ্যাঞ্জেলেস কাউন্টির ক্যাস্টেইক এলাকার ক্যাস্টেইক ক্রীড়া কমপ্লেক্সে একটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) পর্যন্ত দাবানলের আশপাশের তিনটি এলাকায় বাধ্যতামূলকভাবে সরিয়ে নেওয়ার নির্দেশ ছিল। আরও আটটি এলাকায় সরিয়ে নেওয়ার সতর্কতা জারি ছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, যাদের সরিয়ে যেতে বেশি সময় লাগে এবং যাদের পোষা প্রাণী বা গবাদিপশু রয়েছে, তাদের এখনই নিরাপদ স্থানে চলে যাওয়া উচিত।

বুকে ক্যানিয়ন সড়কের স্পাঙ্কি ক্যানিয়ন সড়ক থেকে ভাসকেজ ক্যানিয়ন সড়ক পর্যন্ত অংশ বন্ধ রয়েছে। রোয়ার ফ্ল্যাট ও ড্রিংকওয়াটার এলাকায় যানবাহন নিয়ে বিনোদনের স্থানও সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

দাবানলটি অপেক্ষাকৃত দুর্গম এলাকায় হওয়ায় তাৎক্ষণিকভাবে খুব বেশি স্থাপনা হুমকির মুখে পড়েনি। তবে আগুন নিয়ন্ত্রণের রেখা আরও শক্তিশালী করা এবং আশপাশের জনবসতি রক্ষায় দমকলকর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, দিনের তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে আগুনের তীব্রতাও বাড়তে পারে। কারণ তাপমাত্রা বৃদ্ধির ফলে আশপাশের শুকনো গাছপালা ও জ্বালানি আরও উত্তপ্ত ও শুষ্ক হয়ে উঠছে।

আগুনের কারণ এখনো তদন্তাধীন।

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের মধ্যেই এই দাবানলের সূত্রপাত হয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, অন্তত ৮ অক্টোবর পর্যন্ত এই তাপপ্রবাহ চলতে পারে।

লস অ্যাঞ্জেলেস কার্যালয় লস অ্যাঞ্জেলেস, ভেনচুরা ও সান্তা বারবারা কাউন্টির বিস্তীর্ণ এলাকায় চরম তাপমাত্রার সতর্কতা ও তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এসব এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৯২ থেকে ১০৫ ডিগ্রি ফারেনহাইট বা তারও বেশি হতে পারে। উপত্যকা ও পাহাড়ি এলাকায় বড় আকারের দ্রুতগতির দাবানলের ঝুঁকিও বেড়েছে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদেরা।

জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাতের তাপমাত্রাও তুলনামূলক বেশি থাকবে। দীর্ঘস্থায়ী গরমের কারণে তাপজনিত অসুস্থতার ঝুঁকি বাড়ার পাশাপাশি দাবানল দ্রুত ছড়িয়ে পড়ার অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে।

রোববার (৪ অক্টোবর) বাসিন্দাদের পর্যাপ্ত পানি পান করা, বাইরে কম সময় কাটানো এবং অতিরিক্ত গরমে অসুস্থতার লক্ষণ দেখা দিলে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

দক্ষিণ ক্যালিফোর্নিয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের বড় একটি অংশও স্বাভাবিকের তুলনায় বেশি গরম ও শুষ্ক রয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডে-কে এর আগে আবহাওয়াবিদেরা জানিয়েছিলেন, পশ্চিম যুক্তরাষ্ট্রের ওপর উচ্চচাপ বলয় অক্টোবরজুড়ে গরম ও শুষ্ক আবহাওয়া ধরে রাখতে পারে। এতে অঞ্চলটির বিভিন্ন অংশে দাবানলের ঝুঁকি আরও বাড়তে পারে।

সূত্র: ইউএসএ টুডে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাখি সাওয়ান্ত কোমলকে ‘স্বামী চোর’ বলে কটাক্ষ করেছেন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১২:১৩ পি.এম


রাখি সাওয়ান্ত কোমলকে ‘স্বামী চোর’ বলে কটাক্ষ করেছেন

বলিউডের পরিচিত মুখ গোবিন্দ এবং তার সহ-অভিনেত্রী কোমল রানী স্বর্ণকারকে নিয়ে চলমান বিতর্ক থামার নাম নিচ্ছে না। সম্প্রতি মুম্বাইয়ের একটি স্থানে তাদের একত্রে দেখা যাওয়ার পর থেকে প্রেমের গুঞ্জন তীব্র হয়ে উঠেছে। তবে, এবার গোবিন্দের স্ত্রী সুনিতা আহুজার পক্ষে মন্তব্য করে আগুনে ঘি ঢাললেন অভিনেত্রী রাখি সাওয়ান্ত।

একটি সাক্ষাৎকারে রাখি প্রকাশ করেন, তিনি গোবিন্দের প্রতি অত্যন্ত ক্ষুব্ধ। তিনি এমনকি ছোটবেলা থেকে দেখা গোবিন্দের সিনেমার টিকিটের টাকা ফেরত চাওয়ার কথা বলেন, "গোবিন্দজি, আমার ৬৫,৯৯৯ টাকা ফেরত দিন! আপনি সুনিতা জির সাথে যা করছেন তা চরম অন্যায়।" রাখি আরও বলেন, ৪০ বছর ধরে সুনিতার পাশে থাকা স্বামীকে এভাবে ছেড়ে দেওয়া পুরো দেশ মেনে নিতে পারছে না।

কোমলকে ‘স্বামী চোর’ আখ্যা দিয়ে রাখি চ্যালেঞ্জ ছুড়ে দেন, "আমার সাথে লাগতে এসো না, আমি তোমাকে ছিঁড়ে ফেলব। নিজের সিনেমা নিয়ে শান্তিতে থাকো। অন্য কারো দাম্পত্য জীবন নষ্ট করে পরপুরুষকে ছিনিয়ে নেওয়ার এই চেষ্টা বন্ধ করো।" তিনি প্রশ্ন তোলেন, গোবিন্দ যে আজ পর্যন্ত সুনিতার প্রতি বিশ্বস্ত হতে পারেননি, তিনি কিভাবে অন্য কারো প্রতি বিশ্বস্ত থাকবেন।

এদিকে, গোবিন্দ এবং কোমলের বিয়ের পরিকল্পনা নিয়ে ইতিমধ্যেই সুনিতার সাথে রাখির আলোচনা হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে, রাখির পাশাপাশি কাশ্মেরা শাহ এবং দিব্যা খোসলার মতো অন্যান্য তারকারাও এই বিবাহবহির্ভূত সম্পর্কের বিরুদ্ধে মন্তব্য করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%