১১:০৫ পি.এম
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর সামরিক হামলা সাময়িকভাবে স্থগিত করেছেন, এমনটি জানিয়েছেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ। এই সিদ্ধান্তটি কূটনৈতিক উদ্যোগকে এগিয়ে নেওয়া এবং আলোচনার সুযোগ সৃষ্টি করার জন্য নেওয়া হয়েছে।
রবিবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ওয়াল্টজ বলেছেন, সংলাপ এবং কূটনৈতিক প্রচেষ্টার জন্য কিছুটা সময় এবং সুযোগ সৃষ্টি করতেই প্রেসিডেন্ট ট্রাম্প এই সিদ্ধান্ত নিয়েছেন।
তবে তিনি ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে চলমান সাম্প্রতিক আলোচনার ধরন কিংবা বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। তার বক্তব্য অনুযায়ী, কূটনৈতিক উদ্যোগের প্রেক্ষাপটে গত সপ্তাহের শেষের দিকে সংঘাতের তীব্রতায় সাময়িকভাবে কিছুটা ভাটা পড়েছে।
আরও পড়ুন: স্পেনে দ্রুতগামী দুই ট্রেনের সংঘর্ষে ১০ জন নিহত
বিমান হামলার কথা উল্লেখ করে, তিনি বলেন, টানা ১৩ দিন ধরে চলা ব্যাপক বিমান হামলার পর পেন্টাগন তাদের বোমাবর্ষণ অভিযান আপাতত স্থগিত রেখেছে। এই সময়ে, সপ্তাহান্তে মধ্যপ্রাচ্যে ইরানের প্রতিবেশী দেশগুলোতেও নতুন হামলার খবর পাওয়া যায়নি।
সূত্র : আল-জাজিরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন