০৪:২৭ পি.এম
কুমিল্লা সীমান্তে পৃথক অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রায় ৪৯ লাখ টাকা মূল্যের বিভিন্ন পণ্য জব্দ করেছে, যার মধ্যে রয়েছে বাসমতি চাল, ফুচকা, গাঁজা ও যানবাহন।
অভিযানের ফলস্বরূপ একটি পিকআপ, একটি প্রাইভেটকার, ২৪ কেজি গাঁজা এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ সময় দুজনকে আটক করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য প্রকাশ করে।
আরও পড়ুন: আলফাডাঙ্গায় প্রবাসী আকাশ মিয়ার বিরুদ্ধে বানোয়াট কুৎসা রটানোর প্রতিবাদ করায় একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম
বিজিবি সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে কুমিল্লা জেলার কোতোয়ালি থানার আওতাধীন কটকবাজার পোস্টের একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।
এই অভিযানে সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পালপাড়া কাজীবাড়ি এলাকায় একটি পিকআপসহ বিপুল পরিমাণ বাসমতি চাল ও ফুচকা জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের মূল্য প্রায় ২৭ লাখ ৯৫ হাজার টাকা। পরে এসব মালামাল থানায় জমা দেয়া হয়।
অন্যদিকে, সকাল ৮টার দিকে ১০ বিজিবির অধীন শিবেরবাজার বিওপির একটি টহলদল সীমান্ত থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবেরবাজার এলাকায় অভিযান চালায়। এ সময় একটি প্রাইভেটকার তল্লাশি করে গাড়িতে থাকা দুজনের কাছ থেকে ২৪ কেজি গাঁজা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ২১ লাখ ১ হাজার ৯৮৯ টাকা।
পরে আটক করা দুজন ও জব্দ করা মাদকদ্রব্য চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: বাকেরগঞ্জে পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বি-ক্ষোভ মিছিল ও সমাবেশ
দুই অভিযানে জব্দ করা মালামালের মোট আনুমানিক মূল্য ৪৮ লাখ ৯৬ হাজার ৯৮৯ টাকা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন