ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ইরানের বন্দরগুলোতে আবারো অবরোধ দিচ্ছে যুক্তরাষ্ট্র


ইরানের বন্দরগুলোতে আবারো অবরোধ দিচ্ছে যুক্তরাষ্ট্র

মার্কিন সেনাবাহিনী আজ মঙ্গলবার (১৪ জুলাই) ইরানের বিরুদ্ধে সমুদ্রপথে নৌ অবরোধ কার্যকর করবে। এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নেতৃত্বাধীন জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টার (জেএমআইস)। খবর জিও নিউজের।

জেএমআইসির একটি সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার গ্রিনিচ মান সময় রাত ৮টা থেকে ইরানের সব সমুদ্রবন্দর, তেল টার্মিনাল এবং উপকূলীয় এলাকায় এ নৌ অবরোধ কার্যকর হবে। বিশ্বের যেকোনো দেশের পতাকাবাহী জাহাজের ক্ষেত্রে এই নির্দেশনা প্রযোজ্য হবে।

এছাড়াও, বিবৃতিতে বলা হয়েছে, অনুমতি ছাড়া অবরুদ্ধ এলাকায় প্রবেশ বা সেখান থেকে বের হওয়ার চেষ্টা করা কোনো জাহাজকে আটকে দেওয়া, গতিপথ পরিবর্তনে বাধ্য করা অথবা জব্দ করা হতে পারে। নির্দেশনা না মানলে প্রয়োজনবোধে বলপ্রয়োগও করা হবে। তবে, জেএমআইসি জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে ইরান ব্যতীত অন্য কোনো দেশের গন্তব্যে যাওয়া বা সেখান থেকে আসা জাহাজের স্বাভাবিক চলাচলে বাধা দেওয়া হবে না।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যৌন নিপীড়নের মামলা, ক্যারলকে ৫৬ লাখ ডলার জরিমানা দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৪:৪৮ এম


যৌন নিপীড়নের মামলা, ক্যারলকে ৫৬ লাখ ডলার জরিমানা দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আদালতের নির্দেশনা অনুযায়ী লেখক ও সাংবাদিক ই. জিন ক্যারলকে ৫৬ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ পরিশোধ করেছেন। ফেডারেল আদালতের নথি অনুযায়ী, ২০২৩ সালে জুরি বোর্ডের দেওয়া রায়ের বিরুদ্ধে ট্রাম্পের সব ধরনের আপিল শেষ হওয়ার পর গত সপ্তাহে এসক্রো অ্যাকাউন্টে রাখা অর্থ ক্যারলের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে একটি ফেডারেল জুরি ট্রাম্পকে ১৯৯০-এর দশকে নিউইয়র্কের ম্যানহাটনের একটি ডিপার্টমেন্ট স্টোরে ই. জিন ক্যারলকে যৌন নিপীড়নের জন্য এবং পরে তাকে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগে দায়ী বলে রায় দেয়।

সর্বশেষ যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের আপিল গ্রহণে অস্বীকৃতি জানায়। এরপর মামলার দায়িত্বে থাকা বিচারক ক্ষতিপূরণের অর্থ অবমুক্ত করার নির্দেশ দেন। আদালতের অনলাইন ডকেটের মঙ্গলবারের হালনাগাদ তথ্যে এ অর্থ পরিশোধের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ই. জিন ক্যারলের আইনজীবী রবার্টা ক্যাপলান এক বিবৃতিতে বলেন, জুরির রায় অনুযায়ী নির্ধারিত ক্ষতিপূরণের অর্থ ই. জিন ক্যারল পেয়েছেন এ তথ্য জানাতে আমরা আনন্দিত।

এদিকে, এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে হোয়াইট হাউসের প্রেস অফিস বিষয়টি ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবীদের কাছে পাঠিয়ে দেয়। তবে ট্রাম্পের পক্ষে মামলাটি পরিচালনাকারী আইনজীবী অ্যারন হারিসন তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।

সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহরুখের ১৮ কোটির বাড়ি যেভাবে হলো ৩০০ কোটি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৪:৫০ এম


শাহরুখের ১৮ কোটির বাড়ি যেভাবে হলো ৩০০ কোটি

বলিউডের সুপারস্টার শাহরুখ খানের আইকনিক বাসভবন ‘মান্নাত’ আবার আলোচনায় এসেছে। মুম্বাইয়ের বান্দ্রা ব্যান্ড স্ট্যান্ডে অবস্থিত ছয়তলা এই ঐতিহ্যবাহী ভবনে ভারতের সুপ্রিম কোর্টের অনুমোদনের পর আরও দুটি তলা যুক্ত করার পথ এখন পুরোপুরি উন্মুক্ত হয়েছে। আইনি চ্যালেঞ্জ খারিজ হওয়ায় বহুদিনের পরিকল্পিত সম্প্রসারণকাজ এগিয়ে নিতে পারবেন শাহরুখ ও তার পরিবার।

সংস্কারকাজ শুরুর আগে ২০২৫ সালের এপ্রিলে শাহরুখ খান পরিবারসহ সাময়িকভাবে বান্দ্রার পালি হিল এলাকার বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ‘পূজা কাসা’-তে স্থানান্তরিত হওয়ার পরিকল্পনা করছেন।

শাহরুখ খানের ‘মান্নাত’ কেনার স্বপ্নের শুরু ১৯৯৭ সালে। ‘ইয়েস বস’ ছবির ‘চাঁদ তারে’ গানের শুটنگের সময় তৎকালীন ‘ভিলা ভিয়েনা’ নামে পরিচিত সমুদ্রমুখী বাংলোটি তার নজর কেড়েছিল। সেবার নিরাপত্তাকর্মীরা তাকে সেখান থেকে সরিয়ে দিলেও তিনি রসিকতা করে সহকর্মীদের বলেছিলেন, একদিন এই বাড়ির মালিক তিনিই হবেন।

চার বছর পর, ২০০১ সালে সেই স্বপ্ন তার জন্য সত্যি হয়। গুজরাটি ব্যবসায়ী নারিম্যান দুবাশের কাছ থেকে ঐতিহ্যবাহী সমুদ্রতীরবর্তী বাড়িটি কিনে নেন শাহরুখ। আগে বাড়িটি ‘বাই খোরশেদ ভানু সঞ্জানা ট্রাস্ট’-এর মালিকানায় ছিল। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ১৮ কোটি রুপিতে কেনা এই বাড়ির বর্তমান বাজারমূল্য প্রায় ৩০০ কোটি রুপি।

শুরুর দিকে বাড়িটির নাম রাখা হয়েছিল ‘জান্নাত’। তবে পরপর কয়েকটি বড় সাফল্যের পর শাহরুখ নাম পরিবর্তন করে রাখেন ‘মান্নাত’, যার অর্থ পূরণ হওয়া ইচ্ছা বা প্রার্থনা।

এক সাক্ষাৎকারে শাহরুখ খান জানিয়েছিলেন, ‘মান্নাত’ কেনা ছিল তার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর একটি। বাড়িটি কেনার জন্য তাকে ঋণ নিতে হয়েছে, অসংখ্য বিজ্ঞাপন, স্টেজ শো ও বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে হয়েছে। এমনকি পাঁচ-ছয় বছর ধরে অগ্রিম পারিশ্রমিক নিয়ে তুলনামূলক কম পারিশ্রমিকে কাজও করতে হয়েছে।

তার ভাষ্যে, নিজের ও সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করতে এবং একটি স্থায়ী ঠিকানা গড়ে তুলতেই এতটা সংগ্রাম করেছিলেন তিনি।

‘মান্নাত’ কেনার আগে শাহরুখ ও গৌরী খান কার্টার রোডের একটি তিন বেডরুমের ফ্ল্যাটে থাকতেন। ২০০১ সালে নতুন বাড়িতে ওঠার পর সীমিত বাজেটের মধ্যেই গৌরী নিজ হাতে বাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জার দায়িত্ব নেন। সেই অভিজ্ঞতাই পরবর্তীতে তাকে সফল ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে প্রতিষ্ঠিত করে।

ইতালীয় নকশা ও নিও-ক্লাসিক ধাঁচের সমন্বয়ে গৌরী ‘মান্নাত’-এর অভ্যন্তরকে উষ্ণ ও আভিজাত্যপূর্ণ রূপ দেন। মিলান, প্যারিস ও লন্ডনের বিভিন্ন ডিজাইন প্রদর্শনী ও বুটিক থেকে সংগ্রহ করা আসবাব ও শৌখিন সামগ্রী দিয়ে সাজানো হয় বাড়িটি।

বর্তমানে ‘মান্নাত’-এ রয়েছে বিশাল ব্যক্তিগত লাইব্রেরি, আধুনিক জিম, ৪২ আসনের ব্যক্তিগত প্রেক্ষাগৃহ, ইতালীয় মার্বেলের ফ্লোরিং, মুরানো গ্লাসের ঝাড়বাতি এবং বিলাসবহুল নানা সুবিধা। সময়ের সঙ্গে এর ইন্টেরিয়রেও এসেছে একাধিক পরিবর্তন।

দুই দশকের বেশি সময়ে ‘মান্নাত’ শুধু শাহরুখ খানের বাসভবন নয়, তার সাফল্য ও জনপ্রিয়তার প্রতীক হয়ে উঠেছে। ঈদ, জন্মদিন কিংবা বিশেষ উপলক্ষে হাজারো ভক্ত ‘মান্নাত’-এর সামনে জড়ো হয়ে প্রিয় তারকার এক ঝলক দেখার অপেক্ষায় থাকেন।

নতুন দুই তলা যুক্ত হওয়ার অনুমতি পাওয়ার পর আবারও আলোচনার কেন্দ্রে এসেছে ‘মান্নাত’। ১৮ কোটি রুপিতে কেনা এই বাড়ি আজ শুধু একটি বিলাসবহুল বাসভবন নয়, বরং শাহরুখ খানের দীর্ঘ সংগ্রাম, সাফল্য ও স্বপ্নপূরণের এক অনন্য প্রতীক।

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাঝমাঠের ভুলেই ফ্রান্সের হাতছাড়া হলো ম্যাচ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৪:৫৫ এম


মাঝমাঠের ভুলেই ফ্রান্সের হাতছাড়া হলো ম্যাচ

ডালাসের হাই-ভোল্টেজ সেমিফাইনালে ফ্রান্সের বিদায়ের ময়নাতদন্ত করতে গিয়ে ফুটবল বিশ্লেষকদের আঙুল বর্তমানে কোচ দিদিয়ের দেশম এবং ফরাসি মাঝমাঠের দিকে। পুরো টুর্নামেন্টের মাধ্যামেই যে ডিফেন্স আর মিডফিল্ডের ওপর ভর করে ফ্রান্স এতদূর এসেছিল, আজ স্পেনের নিখুঁত পাসিং জাদুর সামনে তা তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। মাঝমাঠের একের পর এক ভুল সিদ্ধান্ত এবং বলের দখল ধরে রাখতে না পারার চরম খেসারত দিয়েই ২-০ গোলে ম্যাচ হাতছাড়া করেছে ফরাসিরা।

ম্যাচের প্রথমার্ধ থেকেই স্পেনের রদ্রি ও ফ্যাবিয়ান রুইজের কাছে ফ্রান্স মাঝমাঠের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। তবে বড় বিপর্যয়টি আসে দ্বিতীয়ার্ধের শুরুর দিকে কোচের এক অদ্ভুত সিদ্ধান্তের মাধ্যমে। কার্ডের ঝুঁকিতে থাকা অভিজ্ঞ মিডফিল্ডার আদ্রিয়েন রাবিওকে তুলে নিয়ে মানু কোনেকে মাঠে নামান দেশম। এই পরিবর্তনের পর ফরাসি মাঝমাঠের যে পরিমাণ প্রতিরোধ ছিল, তা পুরোপুরি ভেঙে পড়ে। যার সুযোগ নিয়ে ৫৪ মিনিটে পেড্রো পোরো দুর্দান্ত গোল করে স্পেনের ব্যবধান দ্বিগুণ করেন। রদ্রি যখন একাই মাঠের সর্বত্র রাজত্ব করছিলেন, ফরাসি মিডফিল্ড তখন কিলিয়ান এমবাপ্পে ও ওসমানে ডেম্বেলেদের পাসিং লাইনগুলো তৈরিতে পুরোপুরি ব্যর্থ হয়ে পড়ে।

ম্যাচের শেষ আধঘণ্টায় ফ্রান্সের ঘুরে দাঁড়ানোর সব পথ বন্ধ করে দিতে স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তের ট্যাকটিক্যাল মাস্টারক্লাস প্রদর্শন করে। তিনি একে একে পেদ্রি, মিকেল মেরিনোদের মাঠে নিয়ে আসেন এবং স্পেনের প্রায় ৮ জন মিডফিল্ডারকে পিচে জড়ো করেন। স্প্যানিশদের এই ‘ডেথ বাই আ থাউজেন্ড কাটস’ বা হাজার পাসের বুহ্যের সামনে ফরাসি খেলোয়াড়রা বলের পজিশনই পাচ্ছিলেন না। গ্যালারিতে যখন স্প্যানিশ সমর্থকরা প্রতিটি পাসে ‘ওলে’ ধ্বনি তুলছিল, ফ্রান্সের মাঝমাঠ তখন কেবলই বলের পেছনে ছুটে ক্লান্ত হয়ে পড়েছে। মাঝমাঠের এই নজিরবিহীন ভরাডুবির কারণে আসলে কোনো প্রতিরোধ ছাড়াই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো গত আসরের রানার্সআপদের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের আরও কঠোর হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৪:৫৭ এম


ইরানের আরও কঠোর হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে আরও কঠোর হামলা চালানোর হুঁশিয়ারি প্রদান করেছেন। তিনি বলেছেন, আলোচনার সুযোগ এখনো রয়েছে। ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র নিচ্ছে।

স্থানীয় সময় সোমবার (১৩ জুলাই) রেডিও উপস্থাপক হিউ হিউইটকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, 'ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতা স্মারক (এমওইউ) মানেনি।' তার মতে, যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের কারণে ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারেনি, অন্যথায় ইসরাইলের অস্তিত্ব হুমকির মুখে পড়তে পারত।

ট্রাম্প মন্তব্য করেন, 'আজ রাতে আমরা তাদের ওপর খুব কঠোরভাবে হামলা চালাব। আগামীকালও একইভাবে হামলা হবে। তারা এর বিরুদ্ধে কিছুই করতে পারবে না।'

এছাড়া তিনি বলেন, 'তাদের হাতে কার্যত কিছুই নেই। বড় বড় কথা বলা ছাড়া তাদের আর কিছু করার নেই।'

সাক্ষাৎকারের কিছুক্ষণ পরেই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, প্রেসিডেন্টের নির্দেশে টানা তৃতীয় রাতের মতো ইরানে নতুন করে হামলা শুরু করেছে মার্কিন বাহিনী।

সাক্ষাৎকারে ট্রাম্প ইরানের ভূগর্ভস্থ একটি পারমাণবিক স্থাপনা 'পিকঅ্যাক্স মাউন্টেন'-এ হামলার ইঙ্গিতও দেন। এটি নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের কাছাকাছি অবস্থিত। ট্রাম্প বলেন, 'পিকঅ্যাক্স বড় ধরনের হামলার সম্ভাব্য লক্ষ্য হতে পারে।'

তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ওই স্থাপনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সেখানে বর্তমানে উল্লেখযোগ্য কোনো তৎপরতা দেখা যাচ্ছে না।

ট্রাম্পের ভাষায়, 'তাদের পারমাণবিক কর্মসূচির অবস্থা ভালো নয়। যখনই আমরা এর কোনো খবর পাই, তখনই সেটি ধ্বংস করে দিই। তাই তারা এখন এ বিষয়ে কথা বলতে চায় না। খুব শিগগিরই আমরা পিকঅ্যাক্সেও হামলা চালাতে পারি।'

তিনি আরও বলেন, 'আমরা পিকঅ্যাক্স মাউন্টেন ধ্বংস করব। ইরানকে প্রস্তুত থাকতে বলুন।' পিকঅ্যাক্স মাউন্টেন নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্র থেকে প্রায় এক মাইল দক্ষিণে অবস্থিত। সেখানে গভীর ভূগর্ভে দুটি সুড়ঙ্গ ব্যবস্থা রয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, স্থাপনাগুলো এতটাই সুরক্ষিত যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী বাঙ্কার-ভেদী বোমাও সেগুলো সম্পূর্ণ ধ্বংস করতে নাও সক্ষম হতে পারে।

তথ্যসূত্র: সামা টিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%