ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ইইউ’র বিমান নিরাপত্তা কালো তালিকা থেকে বাদ পড়ছে কিরগিজস্তান


ইইউ’র বিমান নিরাপত্তা কালো তালিকা থেকে বাদ পড়ছে কিরগিজস্তান

দুই দশক পর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিমান নিরাপত্তা সংক্রান্ত কালো তালিকা থেকে কিরগিজস্তানের নাম বাদ দেওয়া হচ্ছে। দেশটির রাজধানী বিশকেক এ তথ্য জানিয়েছে।

কিরগিজ বিমান সংস্থাগুলোর জন্য এটি একটি বিশেষ সুযোগ এনে দিবে, কারণ ২৭ সদস্যের ইইউভুক্ত দেশগুলোতে সরাসরি ফ্লাইট পরিচালনার সুযোগ তৈরি হতে পারে।

বিমান নিরাপত্তা মানদণ্ড নিয়ে উদ্বেগের কারণে ২০০৬ সালে ইইউ যে কালো তালিকা তৈরি করেছিল, সেই সময় থেকেই কিরগিজস্তান এতে অন্তর্ভুক্ত ছিল। সাবেক সোভিয়েত ইউনিয়নের এই দেশটির বিমান সংস্থাগুলোর নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে ব্রাসেলসের আপত্তির কারণেই এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

আরও পড়ুন: ২ বছরের বেতনবৃদ্ধি স্থগিত, ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ১৭টি প্রমাণিত

সংবাদটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে এসেছে।

কিরগিজ প্রেসিডেন্টের কার্যালয় সোমবার রাতে এক বিবৃতিতে জানায়, দেশটির বিমান পরিবহন সংস্থাগুলোকে আর ইউরোপীয় ইউনিয়নে ফ্লাইট পরিচালনায় নিষিদ্ধ তালিকায় রাখা হচ্ছে না।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, ‘মে মাসের মাঝামাঝি অনুষ্ঠিত এক বৈঠকের পর ইইউ’র পরিবহন কর্তৃপক্ষ তাদের এ সিদ্ধান্তের বিষয়ে অবহিত করেছে।’

এএফপিকে দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি এই সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে বলেছে, এটি একটি বড় অর্জন, যা আন্তর্জাতিক বিমান যোগাযোগের ক্ষেত্রে নতুন সুযোগের দ্বার খুলে দেবে।

আরও পড়ুন: রিজভী: গ্যারান্টি ক্লজের অভাবে তিস্তার পানি পায়নি বাংলাদেশ

তবে, লক্ষ্যণীয় যে, সিদ্ধান্তটি কার্যকর হওয়ার আগে ইউরোপীয় কমিশনের চূড়ান্ত অনুমোদন প্রয়োজন হবে।

স্থলবেষ্টিত ও অপেক্ষাকৃত দরিদ্র মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তান অর্থনৈতিক উন্নয়নে পর্যটন খাতকে অন্যতম চালিকাশক্তি হিসেবে বিবেচনা করছে। এই লক্ষ্য অর্জনে দেশটি ইতোমধ্যেই ভিসা প্রক্রিয়া সহজ করেছে ও অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ বাড়িয়েছে।

বিশাল প্রাকৃতিক সংরক্ষণ এলাকা, মনোরম পাহাড়ি ভূদৃশ্য ও অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের কারণে দেশটি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন: ঝালকাঠিতে মা ইলিশ সংরক্ষণে ৭৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অচলাবস্থার জন্য ‘মাদক-সন্ত্রাসীদের’ দায়ী করলেন বলিভিয়ার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৪:২২ পি.এম


অচলাবস্থার জন্য ‘মাদক-সন্ত্রাসীদের’ দায়ী করলেন বলিভিয়ার প্রেসিডেন্ট

কয়েক সপ্তাহ ধরে চলমান বিক্ষোভের ফলে প্রায় অচল হয়ে পড়া বলিভিয়ার পরিস্থিতি নিয়ে কঠোর অবস্থান নিচ্ছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো পাজ। তিনি সোমবার বলেছেন, চলমান অস্থিরতার পেছনে রয়েছে ‘মাদক-সন্ত্রাসীরা।’ একই সঙ্গে তিনি জরুরি অবস্থা জারির প্রস্তুতি নিচ্ছেন, যা কার্যকর হলে সেনাবাহিনী মোতায়েনের সুযোগ তৈরি হবে। পাজ সতর্ক করে বলেছেন, তাদের দিন ফুরিয়ে আসছে। বিক্ষোভকারীরা কয়েক সপ্তাহ ধরে মিছিল ও সড়ক অবরোধ চালিয়ে যাচ্ছে। এর ফলে দেশটি প্রায় স্থবির হয়ে পড়েছে। খাদ্য ও জ্বালানির দাম বেড়ে গিয়ে দেখা দিয়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট। লা পাজ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। অবরোধ সরাতে দাঙ্গা পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে, কিন্তু গুলিবর্ষণের মুখে তাদেরকে পিছু হটতে হয়েছে। এতে কয়েকজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। বিক্ষোভকারীরা পাথর নিক্ষেপ ও টায়ারে আগুন দিয়েছে। দেশটির মানবাধিকার বিষয়ক দপ্তর জানিয়েছে, অন্তত ১৪ জন বেসামরিক নাগরিকও এতে আহত হয়েছেন। বিক্ষোভকারীদের একটি অংশ যুক্তরাষ্ট্র-সমর্থিত রক্ষণশীল প্রেসিডেন্ট রদ্রিগো পাজের নবীন সরকারের কাছে গভীর অর্থনৈতিক সংকট সমাধানের দাবি জানিয়েছে। অন্যান্য বিক্ষোভকারীরা তার পদত্যাগও দাবি করছে। রবিবার দেশটির আইনসভা একটি নতুন আইন পাস করেছে, যার মাধ্যমে পাজ জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন। এতে আন্দোলন দমন ও সড়ক অবরোধ দমনে সেনাবাহিনী মোতায়েনের অনুমোদন মিলবে। পাজ দাবি করেছেন, সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেস ও তার কোকা চাষি সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে বিক্ষোভকে উসকে দিচ্ছেন। দুই দশকের মধ্যে বলিভিয়ার প্রথম রক্ষণশীল সরকার হলো পাজ প্রশাসন। জরুরি অবস্থা বিষয়ক নতুন আইনে স্বাক্ষর অনুষ্ঠানে পাজ বলেন, ‘যখন মাদক-সন্ত্রাসবাদ ও কিছু পক্ষের অগ্রাধিকার আমাদের গণতন্ত্র ও সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে না, তখন আমাদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ে।’ তিনি আরও বলেছেন, ‘তারা বলিভিয়ার সমাজের স্বার্থের চেয়ে নিজেদের স্বার্থকে বেশি গুরুত্ব দিচ্ছে।’ সোমাবার শত শত বলিভিয়ান সাদা পতাকা হাতে নিয়ে এবং ‘লা পাজে শান্তি চাই’— এই স্লোগান দিয়ে শহরের কেন্দ্রস্থলে মিছিল করেছে। তারা সড়ক অবরোধের অবসান দাবি করেছেন। বাজারের দোকান ছেড়ে মিছিলে যোগ দেওয়া বিক্রেতা নিনোস্কা দিয়াজ এএফপিকে জানিয়েছেন, ‘আমরা আর মানুষের ক্ষুধা সহ্য করতে পারছি না। তাদের খাদ্যের ঝুড়ি খালি হয়ে গেছে।’ রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ প্রদত্ত এক বার্তায় পাজ লিখেছেন, রাজধানী লা পাজ ও দ্বিতীয় বৃহত্তম শহর এল আল্টো এখনো কঠিন সময় পার করছে। তবে জ্বালানি সরবরাহসহ কয়েকটি ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি শুরু হয়েছে। ব্যবসাবান্ধব পাজ গত নভেম্বরে ক্ষমতায় আসেন এবং তিনি কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তার অজনপ্রিয় অর্থনৈতিক সংস্কার ও সামাজিক দাবির প্রতি যথাযথ সাড়া দিতে ব্যর্থতার ফলে জনঅসন্তোষ বৃদ্ধি পেয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খাগড়াছড়িতে বোরো ধান সংগ্রহ শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৪:২৪ পি.এম


খাগড়াছড়িতে বোরো ধান সংগ্রহ শুরু

খাগড়াছড়িতে কৃষকদের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে বোরো ধান সংগ্রহ শুরু হয়েছে। 

মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি সদর খাদ্য গুদামে জেলা প্রশাসক আনোয়ার শাদাত আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা খাদ্য নিয়ন্ত্রক জ্ঞান প্রিয় চাকমা, সদর উপজেলা ইউএনও ফারিয়া সুলতানা, সদর উপজেলা কৃষি অফিসার মুক্তা চাকমা, সদর খাদ্য গুদাম কর্মকর্তা মনি শংকর চাকমাসহ অন্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার গুদামে ১৩৯ মেট্রিক টন ধান নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রথম দিন কেনা হয়েছে ৯ মেট্রিক টন ধান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদকবিরোধী সমাবেশের জেরে ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৪:২৫ পি.এম


মাদকবিরোধী সমাবেশের জেরে ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

নোয়াখালীর সদর উপজেলায় মাদকবিরোধী সমাবেশ আয়োজনকে কেন্দ্র করে এক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় এক যুবদল নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। তাদের দাবি, অভিযুক্তরা মাদক কারবারের সঙ্গে জড়িত।

সোমবার (৮ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের অলিপুর গ্রামের বড় বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ফখরুল ইসলাম (৩২) সদর উপজেলা ছাত্রদলের সহসভাপতি এবং অশ্বদিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি।

ছাত্রদল নেতা ফখরুল অভিযোগ করে বলেন, গত শনিবার উপজেলার ডাক্তারহাট ও বেল্লা কোটরা এলাকায় তার নেতৃত্বে একটি মাদকবিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে তিনি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে তাদের সংশোধনের আহ্বান জানান। অন্যথায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার হুঁশিয়ারি দেন। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয় মাদক কারবারিরা।

তিনি আরও জানান, সোমবার বিকেলে তার দুবাই প্রবাসী মামা মো. ইয়াসিন সোহেল ডাক্তারহাট বাজার এলাকা থেকে মাটি কিনে বাড়ি ভরাটের কাজ করছিলেন। এ সময় মাদকবিরোধী সমাবেশের জেরে কয়েকজন সেখানে বাধা দেয়। বিষয়টি জানতে গিয়ে তিনি হামলার শিকার হন বলে দাবি করেন। তার ভাষ্য, মাদক কারবারি শরীফ উল্যাহ সুমনের নেতৃত্বে কয়েকজন তাকে অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদা দাবি করে।

ফখরুল অভিযোগ করে আরও বলেন, রাত সাড়ে ১১টার দিকে শরীফ উল্যাহ সুমনের নেতৃত্বে রবিউল হোসেন রুবেল (৩৩), মো. জুয়েল (৩৫), মো. কালা (৩২), দুলাল ও মো. নাছিরসহ কয়েকজন তার বাড়িতে হামলা চালায়। এ সময় তার বৃদ্ধ মা-বাবাকে মারধর করা হয়। বসতঘরের জানালার থাই গ্লাস ভাঙচুর করা হয় এবং ঘরের বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

ফখরুল ইসলামের মা মমতাজ বেগম অভিযোগ করে বলেন, হামলাকারীরা ঘরে ঢুকে তাকে ও তার স্বামীকে মারধর করে এবং ঘরের জানালার সব থাই গ্লাস ভেঙে ফেলে। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আমার ছেলে রাজনীতি করা কি অপরাধ হয়ে গেছে? আওয়ামী লীগের আমলেও নির্যাতিত হয়েছি, এখন বিএনপির আমলেও নির্যাতনের শিকার হচ্ছি।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অশ্বদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি শরীফ উল্যাহ সুমন। তিনি বলেন, ফখরুল ও রুবেলের সঙ্গে আমি যৌথভাবে মাটির ব্যবসা করি। ফখরুল আমাদের না জানিয়ে তার মামার কাছে মাটি বিক্রি করে। এ নিয়ে বাধা দিলে আমার সাথে তার মারামারি হয়। পরে ফখরুল লোকজন নিয়ে প্রথমে আমার প্রজেক্টে হামলা ও ভাঙচুর চালায়। রাতে আমি তার বাড়িতে গেলে সঙ্গে থাকা কয়েকজন ছোট ছেলে ইট ছুড়ে জানালার থাই গ্লাস ভেঙে দেয়। তবে তার মা-বাবাকে মারধরের কোনো ঘটনা ঘটেনি।

এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, হামলার বিষয়টি শুনেছি। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রবাসীর স্ত্রী-কন্যাকে ডাকাতি করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৪:২৮ পি.এম


প্রবাসীর স্ত্রী-কন্যাকে ডাকাতি করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরি উপজেলায় ডাকাতি করার উদ্দেশ্যে গিয়ে এক প্রবাসীর স্ত্রী ও তার দশম শ্রেণিতে অধ্যয়নরত মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে। সোমবার (৮ জুন) রাত আড়াইটার সময় উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নের সিকদারপাড়া ডলনিরঘোনা এলাকায় এই ঘটনা ঘটে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে। চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশসহ থানার একাধিক টিম ঘটনাস্থলে পৌছে অধিকতর তদন্তে মাঠে রয়েছে।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র ডাকাতদল বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। তারা নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এক পর্যায়ে বর্তমানে ওই বাড়িতে অবস্থানরত প্রবাসীর স্ত্রী ও তার মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ করে পালিয়ে যায়।

মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গুরুতর আহত মা ও মেয়েকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।

ভুক্তভোগী স্কুলছাত্রীর মামা মারুফ জানান, তার বোন ও তার স্কুল পড়ুয়া মেয়েকে পাশবিক অত্যাচার করেছে ডাকাতদল। বর্তমানে তাঁর ভাগ্নির অবস্থা আশঙ্কাজনক। তাদের প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে হস্তান্তর করা হয়েছে। চিকিৎসকরা অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাদের নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) চিকিৎসা দিচ্ছেন।

এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনতা ও আইনশৃঙ্খলা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলেছে। মঙ্গলবার ভোর থেকে সকাল পর্যন্ত অভিযানে ৬ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আটক হওয়া ব্যক্তিরা হলেন- রেজাউল, মেহেদী, বাবু, কেফায়েত ও তানজিদ। তারা পূর্ব বড়ভেওলা ইউনিয়নের বাসিন্দা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%