০৬:৪৩ পি.এম
ঢাকা, ৪ অক্টোবর, ২০২৬ : যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে।
আজ রোববার, ঢাকায় সচিবালয়ের মন্ত্রীর নিজ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে, মন্ত্রী ও প্রতিনিধিদলের সদস্যরা দুই দেশের স্বাস্থ্যখাতের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। বাংলাদেশের স্বাস্থ্যখাতের অগ্রগতি, চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।
আরও পড়ুন: ঢামেকে ভুয়া চিকিৎসক মো. রাকিব আটক, থানায় হস্তান্তর
সরদার মো. সাখাওয়াত হোসেন প্রতিনিধিদলকে দেশে হাম ও ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি এবং এসব রোগ মোকাবিলায় সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন। তিনি দেশের স্বাস্থ্যখাতের উন্নয়ন কর্মকাণ্ড ও স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকারের নানা উদ্যোগের বিষয়েও কথা বলেন।
বৈঠকে মন্ত্রী উল্লেখ করেন, চলতি বছরে দেশের ইতিহাসে স্বাস্থ্যখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগ জনগণের জন্য মানসম্মত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
এ সময় যুক্তরাজ্যের সংসদ সদস্য মনিকা হার্ডিং, সংসদ সদস্য অ্যালান গাম্মেল এবং সংসদ সদস্য আরটি ডেভিড মুন্ডেলসহ অন্যান্য সদস্যরা প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: প্রাথমিক শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত করার তিন দাবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন