ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ডিএমপির ১,৪৬৮ মামলা


ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ডিএমপির ১,৪৬৮ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারী যাত্রীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ ১ হাজার ৪৬৮টি মামলা করেছে। এ সময় ৬১৮টি যানবাহনকে ডাম্পিং করা হয়েছে এবং ৩২০টি যানবাহনকে রেকার করা হয়েছে।

সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়েছিল।

ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, ট্রাফিক–রমনা বিভাগে ১০১টি, ট্রাফিক–লালবাগ বিভাগে ১০৫টি, ট্রাফিক–মতিঝিল বিভাগে ২৩০টি, ট্রাফিক–ওয়ারী বিভাগে ১২৭টি, ট্রাফিক–তেজগাঁও বিভাগে ২৩৬টি, ট্রাফিক–মিরপুর বিভাগে ২৯৬টি, ট্রাফিক–উত্তরা বিভাগে ২৩০টি এবং ট্রাফিক–গুলশান বিভাগে ১৪৩টি মামলা করা হয়েছে।

আরও পড়ুন: অরেগনের স্কুলে গুলিতে নিহত ৪, আহত ২; শোকে স্তব্ধ শহর

মামলাগুলির মধ্যে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন প্রকার যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ডিএমপি জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০১:০০ পি.এম


যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রে ভ্রমণের ইচ্ছা পোষণকারী বাংলাদেশিদের জন্য ঢাকার মার্কিন দূতাবাস একটি নতুন সতর্কবার্তা প্রকাশ করেছে। এই সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে যে, যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে চাইলে চিকিৎসাজনিত জরুরি অবস্থার খরচসহ প্রয়োজনীয় পর্যাপ্ত আর্থিক সামর্থ্য নিশ্চিত করার ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার দূতাবাসের ফেসবুক পেইজে প্রকাশিত এই বার্তায় বলা হয়েছে যে, যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করার সময় নিশ্চিত করুন যে, ভ্রমণের সময় যদি কোনো ধরনের বিঘ্ন ঘটে অথবা চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতির খরচ আপনার দ্বারা বহন করার মতো পর্যাপ্ত আর্থিক সামর্থ্য আপনার রয়েছে।

এছাড়াও, এতে আরও বলা হয়েছে যে, যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থ দিয়ে পরিচালিত সুবিধার অপব্যবহার করলে তা 'স্থায়ী পরিণতির' কারণ হতে পারে। এই কারণে ভবিষ্যতে আপনাকে যুক্তরাষ্ট্রে ভ্রমণ, পড়াশোনা কিংবা কাজ করার ক্ষেত্রে অযোগ্য হিসেবে বিবেচনা করা হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রদলের ধাওয়া-পাল্টা ধাওয়া

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০১:০১ পি.এম


বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রদলের ধাওয়া-পাল্টা ধাওয়া

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদল এবং ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার একটি ঘটনা ঘটেছে। এই ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের অ্যাম্বুলেন্সযোগে হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় দিনব্যাপী আয়োজিত শাখা ছাত্রশিবিরের 'জুলুমের বিরুদ্ধে জুলাই' শীর্ষক প্রদর্শনীতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হওয়া নেতৃবৃন্দের ছবি অপসারণের দাবিতে আপত্তি জানিয়ে ছাত্রদল বাধা দেয়। এই সময় দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।

একপর্যায়ে ছাত্রদলের পক্ষ থেকে চেয়ার ও ইটপাটকেল নিক্ষেপ করা হলে লাঠিসোঁটা নিয়ে পাল্টা ধাওয়া দেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা। দফায় দফায় চলে আক্রমণ-পাল্টা আক্রমণ। এ সময় বেরোবি শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি সোহেল রানা, বর্তমান সেক্রেটারি ইমরান খান সৌরভ, শিবির-সমর্থিত প্যানেলের ব্রাকসুর জিএস পদপ্রার্থী মেহেদী হাসান, বাইতুল মাল সম্পাদক বাইজিদ শিকদার ও মুরসালিন আহত হন। এছাড়া ছাত্রদল নেতা আশিকসহ উভয় পক্ষের আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে।

এ বিষয়ে বেরোবি ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রাকিব মুরাদ বলেন, প্রশাসনের অনুমতি নিয়ে আমরা একটি কর্মসূচির আয়োজন করেছি। ছাত্রদল একটি ব্যানার নিয়ে আপত্তি তোলে। তারা প্রশাসনকে না জানিয়ে কর্মসূচি পণ্ড করতে আসে এবং আমাদের ওপর হামলা চালায়। আমরা সবকিছু সমাধানের চেষ্টা করছি। তবে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, তার দায় ছাত্রদলকে নিতে হবে।

বেরোবি শাখা ছাত্রদলের সভাপতি মো. ইয়ামিন ইসলাম বলেন, ছাত্রশিবিরের কর্মসূচিতে যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত জামায়াত নেতাদের ছবি-সংবলিত একটি ব্যানার টাঙানো হয়। ছাত্রদলের নেতাকর্মীরা সেই ব্যানার সরানোর দাবি জানালে শিবিরের পক্ষ থেকে তাদের ওপর হামলা করা হয়।

এ বিষয়ে বেরোবি প্রক্টর অধ্যাপক ড. ফেরদৌস রহমান বলেন, ছাত্রশিবিরের কর্মসূচিতে একটি ব্যানার নিয়ে ছাত্রদল আপত্তি তোলে। এ ঘটনাকে কেন্দ্র করেই মূলত বাকবিতণ্ডা হয়। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উসকানিতে এ ধরনের ঘটনা ঘটছে বলে আশঙ্কা করছি। আমরা উভয় পক্ষের সঙ্গে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।

বেরোবির উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, আজকের ঘটনায় আমরা দুঃখ প্রকাশ করছি। বিশেষ করে যারা আহত হয়েছেন, তাদের প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ বিভিন্নভাবে তৎপরতা চালাচ্ছে। এ ধরনের কোনো অশুভ শক্তি ক্যাম্পাসে প্রবেশ করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে পারে। তাই সবাইকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি। আমরা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করব এবং তারা যে-ই হোক না কেন, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বদলগাছীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অফিসে ভাঙচুর-অগ্নিসংযোগ

আন্তর্জাতিক ডেস্ক

বুলবুল আহম্মেদ বুলু বদলগাছী নওগাঁ প্রতিনিধি

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০১:০৩ পি.এম


বদলগাছীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অফিসে ভাঙচুর-অগ্নিসংযোগ
 

 

 

নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের আলফা কিন্ডার গার্ডেন স্কুলের প্রধান শিক্ষক শফিউল আলম দিপুর বিরুদ্ধে একাধিক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ অভিযোগের জেরে মঙ্গলবার (৪ আগষ্ট) সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয়ের অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

 
স্থানীয়দের দাবি, প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগ ওঠার পর ক্ষুব্ধ এলাকাবাসী বিদ্যালয়ে গিয়ে অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
 
খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
 
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক শফিউল আলম দিপুর বক্তব্য পাওয়া যায়নি।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হতে যাচ্ছে ৫ আগস্ট

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০১:০৪ পি.এম


‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হতে যাচ্ছে ৫ আগস্ট

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হতে যাচ্ছে, যা জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, শহীদ ও যোদ্ধাদের স্মৃতি সংরক্ষণ করবে। আগামীকাল বুধবার (০৫ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান এই জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

ক-মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এ তথ্য জানিয়ে বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা স্মৃতিচারণ করবেন। একইসঙ্গে, জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ, গণমানুষের অংশগ্রহণ এবং বিজয়ের ইতিহাস নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে।

জুলাই জাদুঘর প্রকল্পে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, সুনির্দিষ্ট কারও বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এসময় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, উদ্বোধনের পরদিন, অর্থাৎ ৬ আগস্ট থেকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%