০৫:২১ পি.এম
রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় পাঁচটি এয়ারলাইনসের ২৮টি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিস্থিতির কারণে ৪ হাজার ৮৫১ জন যাত্রী ভোগান্তির শিকার হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সূত্রে এই তথ্য প্রকাশিত হয়েছে।
,
তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চারটি এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের দুটি ফ্লাইট অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া, সৌদিয়া ও রিয়াদ এয়ারওয়েজের তিনটি করে ফ্লাইট এবং ট্রানজিটসহ ইন্ডিগো এয়ার লাইনসের ১৬টি ফ্লাইটও ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন: ইরানের হামলার শঙ্কায় বিভিন্ন দেশে ইন্টারনেট বিপর্যয়ের আশঙ্কা : কাতারের সতর্কতা
রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় এসব ফ্লাইটের যাত্রা ও সময়সূচিতে ব্যাপক বিঘ্ন ঘটেছে। এর ফলে বিপুলসংখ্যক যাত্রী নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন