০৪:০১ পি.এম
ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী মেঘলা মুক্তা গুরুতরভাবে আহত হয়েছেন একটি সড়ক দুর্ঘটনায়। বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে ভর্তি রয়েছেন।
উল্লেখ্য, তার অস্ত্রোপচার চলছে বলে জানা গেছে।
মঙ্গলবার (২৯ জুলাই) অভিনেত্রীর অফিসিয়াল অ্যাডমিনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। একই সঙ্গে, তাঁর দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া ও শুভকামনা কামনা করা হয়েছে।
আরও পড়ুন: ইসরাইল নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, সরকার গঠনে একক সংখ্যাগরিষ্ঠতা অধরাই
বিবৃতিতে জানানো হয়, মেঘলা মুক্তা বর্তমানে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন। এদিকে, বর্তমান পরিস্থিতিতে যাচাই-বাছাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য বা গুজব ছড়ানো থেকে সবাইকে অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি জানানো হয়, তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা অফিসিয়ালভাবে প্রকাশ করা হবে।
তবে দুর্ঘটনাটি কোথায় এবং কীভাবে ঘটেছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। একইভাবে, অভিনেত্রীর বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে হাসপাতাল বা পরিবারের পক্ষ থেকেও অতিরিক্ত কোনো তথ্য জানানো হয়নি।
মেঘলা মুক্তা ক্যারিয়ারের শুরুতে ভারতের তেলেগু ভাষার চলচ্চিত্র ‘সাকালা কালা ভাল্লাভুডু’-এর মাধ্যমে আলোচনায় আসেন। এরপর দেশের চলচ্চিত্র ও ওটিটি প্ল্যাটফর্মের বিভিন্ন প্রযোজনায় অভিনয় করে তিনি দর্শকদের কাছে পরিচিতি লাভ করেন।
আরও পড়ুন: ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে, লিকুদ পার্টি এগিয়ে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন