ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

কাউখালীতে সরকারি তহবিলের ৭ লাখ ২০ হাজার টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন ইউএনও


কাউখালীতে সরকারি তহবিলের ৭ লাখ ২০ হাজার টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন ইউএনও

পিরোজপুরের কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি সরকারি উন্নয়ন প্রকল্পের বরাদ্দের অর্থের সঠিক ব্যবহার, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে। ৭ লাখ ২০ হাজার টাকা, যা বরাদ্দের উদ্বৃত্ত ও অব্যবহৃত অর্থ, সফলভাবে সম্পন্ন হওয়া একটি খাল পুনঃখনন প্রকল্পের পর তিনি সরকারি কোষাগারে ফেরত দিয়েছেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) আওতায় ২০২৫-২৬ অর্থবছরে কৃষি উৎপাদন বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে এ প্রকল্প গ্রহণ করা হয়েছিল। প্রকল্পের আওতায় উপজেলার সদর ইউনিয়নের দাসেরকাঠি দরগাবাড়ি খালের মেজার আলী শেখের বাড়ি থেকে মোদাচ্ছের মিয়ার বাড়ি পর্যন্ত প্রায় তিন কিলোমিটার খাল পুনঃখনন করা হয়। নির্ধারিত কাজ সম্পূর্ণ হওয়ার পরেও বাজেটের বিপুল পরিমাণ অর্থ উদ্বৃত্ত থাকে, যা পরবর্তীতে বিধি মোতাবেক সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। কাউখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান প্রকল্পের অর্থ ফেরতের বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, উন্নয়ন প্রকল্পের টাকা যথাযথভাবে ব্যয় করার পর এভাবে অবশিষ্ট অর্থ ফেরত দেওয়া স্বচ্ছতা ও জবাবদিহিতার উদাহরণ। খাল পুনঃখননের ফলে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন হবে এবং স্থানীয় কৃষকরা আশা করেছেন হাজার হাজার একর ফসলি জমিতে পানি সেচ ও নিষ্কাশন সুবিধা সৃষ্টি হবে। কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আসাদুজ্জামান প্রকল্পের অব্যবহৃত অর্থ ফেরত এবং কাজের মান নিশ্চিত করার বিষয়ে জানান, "সরকারি প্রতিটি টাকা জনগণের আমানত। আমাদের মূল লক্ষ্য ছিল প্রকল্পের গুণগত মান বজায় রেখে খালটি সঠিকভাবে পুনঃখনন করা, যাতে কৃষকরা এর সুফল পান। নির্ধারিত কাজ শতভাগ নিখুঁতভাবে শেষ করার পর যখন দেখা গেল বরাদ্দের কিছু টাকা অব্যবহৃত রয়ে গেছে, তখন আমরা দেরি না করে তা সরকারি কোষাগারে ফেরত জমা দিয়েছি। উন্নয়ন কাজে স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতা বজায় রাখা আমাদের প্রশাসনিক দায়িত্ব। আশা করি, খালটি পুনঃখননের ফলে এলাকার কৃষি উৎপাদনে ইতিবাচক পরিবর্তন আসবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন ফার্মা গ্রেড ওয়্যারহাউস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন স্বাস্থ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৩৭ পি.এম


নতুন ফার্মা গ্রেড ওয়্যারহাউস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন স্বাস্থ্যমন্ত্রীর

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৬ : দেশের স্বাস্থ্যপণ্য সরবরাহ ব্যবস্থা আরো শক্তিশালী করার লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন নতুন ফার্মা গ্রেড ওয়্যারহাউস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।

আজ তেজগাঁওয়ে কেন্দ্রীয় ওষুধাগার (সিএমএসডি) প্রাঙ্গণে তিনি নতুন ফার্মা গ্রেড ওয়্যারহাউস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

২০২৬ সালের ১৮ আগস্টের এই অনুষ্ঠানে কেন্দ্রীয় ওষুধাগার তথা সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপো (সিএমএসডি), জাতিসংঘ প্রকল্প সেবা কার্যালয় (ইউএনওপিএস) এবং গ্লোবাল ফান্ডের অংশীদারিত্বে নতুন ফার্মা গ্রেড ওয়্যারহাউস নির্মাণ করা হবে।

নতুন এই স্থাপনাটি স্বাস্থ্যসামগ্রী এবং প্রয়োজনীয় ওষুধ নিরাপদ, দক্ষ ও মানসম্মতভাবে সংরক্ষণের জন্য আধুনিক এবং মানসম্মত অবকাঠামো প্রদান করবে। এর ফলে বাংলাদেশের স্বাস্থ্য পণ্য সরবরাহ ব্যবস্থার সক্ষমতা আরো জোরদার হবে।

প্রকল্পটি প্রয়োজনীয় ওষুধ ও স্বাস্থ্যসামগ্রী সংরক্ষণের ক্ষেত্রে বিদ্যমান একটি গুরুত্বপূর্ণ অবকাঠামোগত ঘাটতি পূরণে ভূমিকা রাখবে। প্রস্তাবিত ওয়্যারহাউসটির আয়তন হবে প্রায় ১৪,০০০ বর্গফুট এবং এতে প্রায় ১,০০,০০০ ঘনফুট সংরক্ষণ সক্ষমতা থাকবে।

স্থাপনাটিতে আধুনিক বৈদ্যুতিক ব্যবস্থা, এইচভিএসি এবং অগ্নিনিরাপত্তা ব্যবস্থা সংযুক্ত থাকবে। এটি ফার্মাসিউটিক্যাল পণ্য সংরক্ষণের প্রয়োজনীয় মানদণ্ড, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে নির্মিত হবে।

গ্লোবাল ফান্ডের সহায়তায় বাস্তবায়িত হচ্ছে এই উদ্যোগটি বাংলাদেশ সরকার এবং ইউএনওপিএস-এর সমন্বিত সহযোগিতার মাধ্যমে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বাংলাদেশের স্বাস্থ্য অবকাঠামো শক্তিশালী করা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রী সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য নির্ভরযোগ্য ব্যবস্থা গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, "এই আধুনিক ফার্মা গ্রেড ওয়্যারহাউস নির্মাণ বাংলাদেশের স্বাস্থ্য পণ্য সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নিরাপদ, মানসম্মত ও দক্ষ সংরক্ষণ অবকাঠামোয় বিনিয়োগের মাধ্যমে আমরা এমন একটি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছি, যা আমাদের জনগণের জন্য প্রয়োজনীয় ওষুধ ও স্বাস্থ্যসামগ্রীর নিরবচ্ছিন্ন প্রাপ্যতা নিশ্চিত করতে সহায়তা করবে।"

তিনি আরো বলেন, "এই প্রকল্প বাংলাদেশের জাতীয় স্বাস্থ্য কর্মসূচিগুলোর জন্য প্রয়োজনীয় অবকাঠামো আরও শক্তিশালী করার বৃহত্তর উদ্যোগের অংশ। সংরক্ষণ সক্ষমতা, পরিচালন দক্ষতা, নিরাপত্তা এবং মানদণ্ড অনুসরণ আরও উন্নত করার মাধ্যমে নতুন ওয়্যারহাউসটি প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রীর আরও কার্যকর ব্যবস্থাপনায় অবদান রাখবে এবং বাংলাদেশের স্বাস্থ্য পণ্য সরবরাহ ব্যবস্থাকে আরও স্থিতিস্থাপক করে তুলতে সহায়তা করবে।"

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, গ্লোবাল ফান্ডের সিনিয়র ফান্ড পোর্টফোলিও ম্যানেজার কিউ কুই, ইউএনএফপিএ প্রোগ্রাম ম্যানেজার নামিরা বসনজাক সহ অন্যানরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকেরগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও নানা অনিয়ম এর বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

মোঃসানি

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৩৭ পি.এম


বাকেরগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও নানা অনিয়ম এর বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

বোর্ড নির্ধারিত ফি দিয়ে ফরম পূরণের পর অ্যাডমিট কার্ড, ব্যবহারিক পরীক্ষা, মার্কশিট এবং সনদের নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নের ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিছুর রহমান হাওলাদারের বিরুদ্ধে শিক্ষার্থীরা প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীরা একত্রিত হয়ে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ করার পাশাপাশি প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতার বিষয়টির সুষ্ঠু তদন্তের দাবি জানায়। পরে তারা বিদ্যালয়ের সামনে সড়কে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করে।

শিক্ষার্থীদের অভিযোগ, বোর্ডের নির্ধারিত ফি অনুযায়ী ফরম পূরণের টাকা পরিশোধ করা সত্ত্বেও, অ্যাডমিট কার্ড, ব্যবহারিক পরীক্ষা, মার্কশিট ও সনদ দেওয়ার কথা বলে প্রধান শিক্ষক আনিসুর রহমান হাওলাদার দীর্ঘদিন ধরে অতিরিক্ত অর্থ আদায় করে আসছেন। প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

খোঁজ খবর নিয়ে জানা যায়, চরাদি ইউনিয়নের ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনিচুর রহমান হাওলাদার এবং সহকারী শিক্ষক মোঃ নসরুল আমীন গাজী বিদ্যালয়ের মার্কেট বরাদ্দ, ভর্তি ও ফরম পূরণ ফি, জমি-পুকুর ইজারা এবং সরকারি উন্নয়ন ফান্ড থেকে কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ করার অভিযোগে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ মনিরুজ্জামান বাদী হয়ে ২০২৫ সালে বরিশালের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন (সি.আর. মামলা নং- ৭৭৯)।

এমপিও নীতিমালায় সাময়িক বরখাস্তের কারণে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষককে গত ১৭ ফেব্রুয়ারি উপজেলা প্রশাসন ও তৎকালীন সভাপতি (উপজেলা নির্বাহী অফিসার) বরখাস্ত করেন।

পরবর্তীতে বরখাস্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হলে গত ২৩ জুন ২০২৬ তারিখে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ বরখাস্তের নোটিশের ওপর ৩ মাসের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ প্রদান করেন। পরবর্তীতে প্রধান শিক্ষক আনিসুর রহমান হাওলাদার বিদ্যালয়ে পুনরায় যোগদানের পর থেকেই নানান রকম অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়েন। আজ শিক্ষার্থীরা তার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন।

শিক্ষার্থীদের দাবি, শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ করতে হবে এবং এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ নিশ্চিত করতে হবে। না হলে, আগামী এক সপ্তাহ পরে তারা কঠোর আন্দোলনে যাবেন, এ ধরনের হুঁশিয়ারি প্রদান করেন।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান হাওলাদার বলেন, তার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাৎ সম্পর্কিত মিথ্যে অভিযোগ তোলা হয়েছে।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম বলেন, চরাদি ইউনিয়নের ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করার বিষয়টি তদন্ত করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, জনগণের পাশে থেকে সেবা করবো : মির্জা ফখরুল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৩৮ পি.এম


রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, জনগণের পাশে থেকে সেবা করবো : মির্জা ফখরুল

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৬ : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি কখনো ভাবিনি যে রাষ্ট্রপতি হবো। এটা দলের এবং মহান আল্লাহর অশেষ মেহেরবানি। তিনি বলেন, রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, আমি জনগণের পাশে থেকে সেবা করতে চাইবো।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর হেয়ার রোডে, মির্জা ফখরুলের সরকারি বাসভবনে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার নেতৃবৃন্দের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও উল্লেখ করেন, যতই ব্যস্ত থাকি না কেন, আমি সবসময় জনগণের জন্য এবং এলাকার উন্নয়নে পাশে থাকবো।

সাক্ষাৎকালে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার নেতারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে অভিনন্দন জানান। এ সময় মির্জা ফখরুল আবেগাপ্লুত হন এবং রাষ্ট্রপতি হিসেবে তাকে মনোনয়ন দেওয়ায় মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন। তিনি তখন প্রত্যেকের খোঁজ-খবর নেন এবং বিভিন্ন পরামর্শ দেন।

সৌজন্য সাক্ষাৎকালে সংগঠনের সভাপতি বাংলাদেশ প্রতিদিনের মানিক মুনতাসির, সাধারণ সম্পাদক সমকালের দেলোয়ার হোসেন, বাসসের প্রধান বার্তা সম্পাদক মানিকুল আজাদ, সহ-সভাপতি স্টার টিভির মাহবুব আলম রাজ, যুগ্ম সাধারণ সম্পাদক কালবেলার শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক বাসসের জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক ৭১ টেলিভিশনের আব্দুল লতিফ, প্রচার সম্পাদক জিটিভির সাজ্জাদ হোসেন ও নারী বিষয়ক সম্পাদক নিউজ টোয়েন্টি ফোর’র মোছা. শিউলী বেগম নাহিদ, কার্যনির্বাহী সদস্য ৭১ টেলিভিশনের নূর তাজমিন নীর, স্টার টিভির ফরহাদ বিন নূর, কালের কণ্ঠের মো. নবাব শরীয়তুল্লাহ (সৌম্য সরকার), সাম্প্রতিক দেশকালের নাসরিন আখতার, যুগান্তরের ইমরান খান, চ্যানেল আইয়ের তাফহিমুল ইসলাম ও নিউজ এজেন্সি এবিপির বিশেষ প্রতিনিধি আবু সাঈদ উপস্থিত ছিলেন।

এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক মশিউর রহমান, প্রথম আলোর তুহিন সাইফুল্লাহ এবং বাসসের জ্যেষ্ঠ সহ-সম্পাদক মাহাবুর আলম সোহাগ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৪৩ পি.এম


মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৬ : ত্রয়োদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকের সভাপতি মো. মনিরুল হক চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এবং জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের প্রধানগণ তাদের নিজ নিজ কার্যক্রম প্রেজেন্টেশন মাধ্যমে উপস্থাপন করেন।

বৈঠকের সমাপ্তিলগ্নে জুলাই গণঅভ্যুত্থানে নিহত জুলাইযোদ্ধাদের স্মরণে এবং তাদের রুহের মাগফিরাত কামনায় কমিটির সভাপতি মো. মনিরুল হক চৌধুরী মুনাজাত পরিচালনা করেন।

বৈঠকে কমিটির সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, মো. ফজলুর রহমান, মো. আবদুল হান্নান, আমীর এজাজ খান এবং রোকেয়া বেগম অংশগ্রহণ করেন।

এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর, অধিদপ্তর ও সংস্থাসমূহের প্রধানগণ, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%