ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

গ্রীনম্যান অ্যাওয়ার্ড পেলেন তিন প্রতিষ্ঠান ও চার বিশিষ্ট নাগরিক


গ্রীনম্যান অ্যাওয়ার্ড পেলেন তিন প্রতিষ্ঠান ও চার বিশিষ্ট নাগরিক

ঢাকা, ৩১ আগস্ট, ২০২৬ : প্রতিবছরের ন্যায় পরিবেশ রক্ষায় অবদান রাখায় ‘পরিবেশ পদক গ্রিনম্যান অ্যাওয়ার্ড‘ পেতে যাচ্ছেন তিন প্রতিষ্ঠান এবং চার বিশিষ্ট নাগরিক। পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন এ অ্যাওয়ার্ড ঘোষণা করেছে।

আগামীকাল মঙ্গলবার অষ্টম বর্ষ শেষ করে নবম বর্ষে পদার্পণ করতে যাচ্ছে ‘সবুজ আন্দোলন’। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামী বুধবার সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন মিলনায়তনে আলোচনা সভা ও সংবর্ধনা প্রোগ্রামের আয়োজন করেছে এ সংস্থা।

দীর্ঘদিন নবায়নযোগ্য জ্বালানি নিয়ে গবেষণা এবং উদ্যোক্তাদের পরামর্শক হিসেবে কাজ করায় জাস্ট এনার্জি ট্রানজিশন (অ্যাকশন এইড বাংলাদেশ) প্রতিষ্ঠানের পক্ষে ম্যানেজার মো. আবুল কালাম আজাদ, সারা দেশব্যাপী সবুজায়ান বৃদ্ধি করতে বিশেষ ভূমিকা রাখায় মিশন গ্রীন বাংলাদেশ এর নির্বাহী প্রধান আহসান রনি, টেকসই নগরায়ন এবং সবুজায়ান বৃদ্ধিতে ভূমিকা রাখায় সাসটেইনেবল রিসার্চ এন্ড টেকনোলজি লিমিটেড এর পক্ষে সম্মাননা গ্রহণ করবেন ব্যবস্থাপনা পরিচালক নগর পরিকল্পনাবিদ আবু জুবায়ের।

আরও পড়ুন: রাজনীতিকে সঠিক পথে পরিচালনায় সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সড়ক পরিবহণমন্ত্রীর মন্তব্য

এছাড়াও ব্যক্তি পর্যায়ে নগর পরিকল্পনায় গবেষক হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. ফরহাদুর রেজা, গণমাধ্যম কর্মী হিসেবে জনসচেতনতা তৈরিতে বিশেষ ভূমিকা রাখায় গাজী টেলিভিশনের বার্তা সম্পাদক এবং মেরিন জার্নালিস্ট নেটওয়ার্কের সাবেক সভাপতি মো. মাহমুদুর রহমান (মাহমুদ সোহেল), বৈশাখী টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক ফাহিম মোনায়েম এবং নিউজ২৪ এর বান্দরবান জেলা প্রতিনিধি রতন কুমার দে কে এ অ্যাওয়ার্ড প্রধান করা হবে।

এদিকে ‘বিদ্যুৎ ঘাটতি নিরসনে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করতে করণীয়‘ শীর্ষক আলোচনা সভা ও গ্রিনম্যান অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. কামরুল আহসান। বিশেষজ্ঞ আলোচক হিসেবে বিশিষ্ট অর্থনীতিবিদ ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম, পরিবেশবিদ ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার, অর্থনীতিবিদ ড. মাহফুজ কবির, নগর পরিকল্পনাবিদ মেহেদী আহসান, ড. আদিল মুহাম্মদ খান ও ড. ফরহাদুর রেজা উপস্থিত থাকবেন। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর কবির।

সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার ও মহাসচিব মহসিন সিকদার পাভেল প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও দেশের বাহিরে অবস্থিত সংগঠনের সকল সদস্যকে অভিনন্দন জানানোর পাশাপাশি নিজ নিজ এলাকায় আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন: রটারডাম কনভেনশনে যুক্ত হচ্ছে বাংলাদেশ, বিপজ্জনক রাসায়নিক ব্যবস্থাপনায় সহযোগিতা পাবেন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘তরুণদের মাঠে ফেরালে অপরাধ প্রবণতা কমবে’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

১১:৫৭ পি.এম


‘তরুণদের মাঠে ফেরালে অপরাধ প্রবণতা কমবে’

লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল মন্তব্য করেছেন, তরুণদের খেলাধুলার মাঠে ফিরিয়ে আনতে পারলে অপরাধ প্রবণতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। তিনি জানান, তরুণদের খেলাধুলা এবং সংগীত চর্চায় উৎসাহিত করতে প্রতিটি ইউনিয়নে একটি করে ক্রীড়া ও সংগীত একাডেমি প্রতিষ্ঠা করা হবে, পাশাপাশি মিনি স্টেডিয়ামও নির্মাণ করা হবে।

সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় সরকারি আদিতমারী উচ্চ বিদ্যালয় মাঠে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন শেষে ঐতিহ্যবাহী হাডুডু খেলার উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।

সংসদ সদস্য আরও বলেন, হাডুডু আমাদের জাতীয় খেলা হলেও বর্তমান প্রজন্মের মধ্যে এটি প্রায় ভুলে যেতে বসেছে। নতুন প্রজন্মের কাছে আমাদের এই ঐতিহ্যগুলো তুলে ধরার প্রয়োজন রয়েছে। গ্রামীণ ঐতিহ্য পুনরুদ্ধারের লক্ষ্যে আজকের এই আয়োজন ধাপে ধাপে পুরো আসনের প্রতিটি এলাকায় ছড়িয়ে দেওয়া হবে।

আদিতমারী উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই মেলায় হাডুডুর পাশাপাশি গ্রামবাংলার ঐতিহ্যবাহী পালাগানের আসরও স্থাপন করা হয়। এমপি রোকন উদ্দিন বাবুল গ্যালারিতে বসে খেলা ও সংগীতের পরিবেশন উপভোগ করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গুঞ্জন বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) আজিজা বেগমসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ এবং বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ধন্যবাদ অধিনায়ক’, মেসির বিদায়ে আবেগে ভাসলেন দি মারিয়া

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:০৭ এম


‘ধন্যবাদ অধিনায়ক’, মেসির বিদায়ে আবেগে ভাসলেন দি মারিয়া

জাতীয় দলের হয়ে নিজের বুটজোড়া আগেই তুলে রেখেছিলেন দি মারিয়া। এবার সেই পথেই হাঁটলেন লিওনেল মেসি, যিনি আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর পাশাপাশি দুবার ফাইনালে নিয়ে যাওয়ার মূল কারিগর। বন্ধুর বিদায়ে একসঙ্গে কাটানো অসংখ্য স্মৃতি, সুখ-দুঃখের সেই অলিখিত ডায়েরির পাতায় যেন হারিয়ে গেলেন ফিদেও। তাই তো ছোট্ট একটি বার্তায় নিজের হাজারো অভিব্যক্তির প্রকাশ ঘটালেন এই উইঙ্গার।

দি মারিয়া তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মেসির অবসরের বিবৃতিটি শেয়ার করে তার ওপর লিখেছেন, ‘ধন্যবাদ, চিরকালের অধিনায়ক।’

মেসির সঙ্গে ২০২২ বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরেছিলেন দি মারিয়া। এর আগে, তারা ২০২১ সালে কোপা আমেরিকা এবং পরবর্তীতে ২০২৪ সালেও আরও একটি কোপা আমেরিকা শিরোপা জয় করেছিলেন। ২০২৪ সালের সেই কোপা আমেরিকা জয়ের পরেই নিজে জাতীয় দল থেকে বিদায় নিয়েছিলেন দি মারিয়া।

এর আগে ইনস্টাগ্রামে অফিশিয়াল বিবৃতিতে নিজের অবসর নিয়ে মেসি লিখেছেন, ফাইনাল (বিশ্বকাপ) ম্যাচের পর থেকে এত দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পর এবং অনেক ভেবেচিন্তে, আমি সবাইকে জানাতে চাই যে আমি জাতীয় দল থেকে খেলা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

মেসি আরও যোগ করেন, এটি একটি বেদনাদায়ক সিদ্ধান্ত ছিল এবং আজও এটি আমার অন্তরে গভীরভাবে আঘাত করে, তবে আমি বুঝতে পেরেছি যে সময় এসে গেছে। আমি আপনাদের কাছে শপথ করে বলছি, আমি সব সময় আমার সর্বস্ব উজাড় করে দিয়েছি। এই জার্সির জন্য আমি সব সময় লড়াই করেছি এবং আমার সবটুকু দিয়েছি, যাতে ফুটবলের মাধ্যমে আপনাদের আনন্দ দিতে পারি এবং একজন আর্জেন্টাইন হিসেবে আপনাদের বুক ফুলিয়ে গর্ব করার সুযোগ করে দিতে পারি।

জাতীয় দলের জার্সিতে ২০৭ ম্যাচ খেলার পর আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মেসি। এর মাধ্যমে আকাশি-সাদা জার্সিতে দীর্ঘ ২১ বছরের পথচলা শেষ হলো এই আলবেসিলেস্তে মহাতারকার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নির্বাহী প্রকৌশলী থেকে প্রকল্প পরিচালক: শহিদুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:০৯ এম


নির্বাহী প্রকৌশলী থেকে প্রকল্প পরিচালক: শহিদুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ঝালকাঠি জেলার সাবেক নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, উন্নয়নকাজে অনিয়ম, অবৈধ অর্থ লেনদেন এবং বিপুল সম্পদ অর্জনসহ বিভিন্ন গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, ঝালকাঠিতে নির্বাহী প্রকৌশলী হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালনকালে তিনি রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে ঠিকাদারি ও উন্নয়নকাজে প্রভাব বিস্তার করতেন।

অভিযোগ রয়েছে, তৎকালীন আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর সঙ্গে ঘনিষ্ঠতার সূত্র ধরে ঝালকাঠিতে দায়িত্ব পালনকালে শহিদুল ইসলাম প্রভাবশালী অবস্থান তৈরি করেছিলেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে স্বাধীনভাবে কোনো বক্তব্য বা নথি পাওয়া যায়নি।

অভিযোগকারীদের আরও দাবি, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর শহিদুল ইসলাম স্থানীয় বিএনপির বিভিন্ন নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ বাড়িয়ে নতুন রাজনৈতিক বলয়ের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করেন। রাজনৈতিক পরিচয় ও প্রভাব ব্যবহার করে সরকারি উন্নয়নকাজে প্রভাব বিস্তারের অভিযোগও করেছেন কেউ কেউ।

ঠিকাদারদের কাছ থেকে কথিত কমিশনের অভিযোগ

নাম প্রকাশে অনিচ্ছুক এক ঠিকাদারের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে ঝালকাঠি জেলায় বিভিন্ন উন্নয়নকাজের বিপরীতে শহিদুল ইসলামের কাছে কথিতভাবে ৫ শতাংশ হারে অর্থ দিতে হতো। তাঁর দাবি, ৫ আগস্টের পর রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই হার বেড়ে ৭ শতাংশ হয়েছে।

তবে ওই ঠিকাদারের করা এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। অভিযোগের পক্ষে কোনো নির্ভরযোগ্য নথি বা আর্থিক লেনদেনের প্রমাণও প্রতিবেদকের হাতে আসেনি।

প্রকল্প পরিচালক হওয়ার পরও অভিযোগ

পরবর্তীতে শহিদুল ইসলাম ‘বরিশাল বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্ত ও শক্তিশালীকরণ প্রকল্পের’ প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। অভিযোগকারীদের দাবি, প্রকল্প পরিচালকের দায়িত্ব পাওয়ার পর বিভিন্ন উন্নয়নকাজের অনুমোদন, বাস্তবায়ন ও ঠিকাদারি কার্যক্রমকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে নতুন করে অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগ উঠতে থাকে।

কয়েকজন অভিযোগকারীর ভাষ্য, নির্বাহী প্রকৌশলী থাকাকালে বিভিন্ন কাজের ক্ষেত্রে কথিত কমিশনের হার প্রায় ১০ শতাংশ পর্যন্ত ছিল। প্রকল্প পরিচালক হওয়ার পর সেই হার আরও বেড়েছে বলেও তাঁরা দাবি করেন। তাঁদের অভিযোগ, যারা তুলনামূলক বেশি অর্থ দিতে সম্মত হন, তাঁদের কাজ অগ্রাধিকার পাওয়ার সুযোগ তৈরি হয়।

তবে এসব অভিযোগেরও স্বাধীন ও নথিভিত্তিক যাচাই এই প্রতিবেদনে সম্ভব হয়নি।

ঠিকাদারি সিন্ডিকেটের অভিযোগ

অভিযোগকারীদের আরও দাবি, দেশের বিভিন্ন জেলার কয়েকজন নির্বাহী প্রকৌশলীর সঙ্গে শহিদুল ইসলামের দীর্ঘদিনের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। এই যোগাযোগকে কাজে লাগিয়ে একটি প্রভাবশালী ঠিকাদারি গোষ্ঠী বা সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন উন্নয়নকাজে প্রভাব বিস্তারের অভিযোগও উঠেছে।

তাঁদের ভাষ্য, অতীতে গড়ে ওঠা কথিত প্রভাববলয় রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পরও সক্রিয় রয়েছে। তবে এ দাবির পক্ষে সংশ্লিষ্ট কোনো সরকারি নথি বা তদন্ত প্রতিবেদন পাওয়া যায়নি।

নামে-বেনামে সম্পদ ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ

শহিদুল ইসলাম এবং তাঁর ঘনিষ্ঠ ব্যক্তিদের নামে দেশের বিভিন্ন স্থানে জমি, ফ্ল্যাটসহ বিপুল সম্পদ অর্জনের অভিযোগও করেছেন কয়েকজন অভিযোগকারী। এমনকি বিদেশে অর্থ পাচারের অভিযোগও রয়েছে বলে তাঁরা দাবি করেছেন।

তবে এসব অভিযোগের পক্ষে কোনো নির্ভরযোগ্য দলিল, ব্যাংক লেনদেনের তথ্য, সম্পদ বিবরণী কিংবা সরকারি তদন্তের নথি এই প্রতিবেদকের হাতে পাওয়া যায়নি। ফলে অভিযোগগুলো সত্য কি না, তা নিরপেক্ষ তদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

বক্তব্য জানতে ফোন, সাড়া মেলেনি

উত্থাপিত অভিযোগের বিষয়ে মো. শহিদুল ইসলামের বক্তব্য জানতে তাঁর ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। ফোনে রিং হলেও তিনি কল রিসিভ করেননি। ফলে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

তবে তাঁর বক্তব্য পাওয়া গেলে তা যথাযথভাবে প্রতিবেদনে যুক্ত করা হবে।

তদন্তের দাবি

সংশ্লিষ্টদের দাবি, শহিদুল ইসলামের দায়িত্ব পালনকালের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অনুমোদন, দরপত্র, কার্যাদেশ, বিল পরিশোধ, ঠিকাদারি প্রতিষ্ঠানের তালিকা এবং আর্থিক লেনদেনের নথি পর্যালোচনা করা হলে অভিযোগগুলোর সত্যতা যাচাই করা সম্ভব হতে পারে।

তাঁরা অভিযোগগুলোর বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলেন, তদন্তে অনিয়ম বা দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট আইন ও সরকারি বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত।

তবে প্রতিবেদনে উল্লিখিত অভিযোগগুলো অভিযোগকারী ও সংশ্লিষ্ট সূত্রের বক্তব্যের ভিত্তিতে তুলে ধরা হয়েছে। তদন্ত বা আদালতের সিদ্ধান্ত ছাড়া এসব অভিযোগকে প্রমাণিত ঘটনা হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নকলায় উপজেলা এনজিও সমন্বয় কমিটির সভা

আন্তর্জাতিক ডেস্ক

নকলা (শেরপুর) প্রতিনিধি

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:১৪ এম


নকলায় উপজেলা এনজিও সমন্বয় কমিটির সভা

শেরপুরের নকলায় উপজেলা এনজিও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে আগষ্ট মাসের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রোমান হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, নকলা অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্রাম হোসেন, আব্দুল করিম সরকার হেলথ সেন্টারের ব্যবস্থাপক শরিফুল ইসলাম, ডা. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল কর্তৃক পরিচালিত নকলা প্রাথমিক চক্ষু চিকিৎসা ও পরিচর্যা কেন্দ্রের ইনচার্জ মো. নাজমুস সাকিব, স্বাবলম্বী উন্নয়ন সমিতির নকলা উপজেলা শাখার সমন্বয়কারী নার্গিস আক্তার প্রমুখ।

বক্তারা দেশ ও জাতির উন্নয়নে বিভিন্ন এনজিও এবং স্বেচ্ছাসেবী সংগঠন ও সংস্থার সদস্যদের নিজ নিজ জায়গা থেকে করণীয় বিষয়ে আলোচনা করেন। বিশেষ করে সরকারের সকল উন্নয়ন কর্মকান্ডে পারস্পরিক সহযোগিতা করা, সরকার কর্তৃক ঘোষিত বৃক্ষ রোপন কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন করা, মাদক ও বাল্য বিবাহসহ বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবেলায় করণীয়, সামর্থ্য মোতাবেক প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো ও অসহায়দের সহায়তা প্রদানসহ বিভিন্ন বিষয়ে মতামত উপস্থাপন করেন তারা।

এসময় মাটি’র এরিয়া কো-অর্ডিনেটর মাহবুব রহমান, আসপাডা’র শাখা ব্যবস্থাপক তৌফিকুল হক মীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোহাম্মদ আশরাফুল আলম এবং ভূরদী খন্দকারপাড়া কৃষিপণ্য উৎপাদক কল্যাণ সংস্থা ও সেকেন্ডারী ইয়ং টিচার্স এ্যাসোসিয়েশন-এর প্রতিনিধিগনসহ উপজেলার সরকার কর্তৃক নিবন্ধিত বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সমিতি বা সংস্থা, বিভিন্ন এনজিও’র প্রতিনিধিগ এবং উপজেলা এনজিও সমন্বয় কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%