০৬:৫২ পি.এম
নাটোরের গুরুদাসপুরে বিএনপি দলীয় এমপি আব্দুল আজিজের সমাবেশস্থল থেকে পুলিশ একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি উল্লেখ করেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে পাইলট স্কুল মাঠে একটি সমাবেশের আয়োজন করা হয়। রোববার (৮ নভেম্বর) বিকেল ৪ টার দিকে হঠাৎ মাঠের মাঝখানে কালো টেপ মোড়ানো গোলাকার বস্তুটি দেখে উপস্থিত লোকজনের মধ্যে সন্দেহ সৃষ্টি হয় এবং তারা পুলিশকে অবহিত করে।
পুলিশ পরে ওই বস্তুটি উদ্ধার করে একটি পানি ভর্তি বালতিতে রেখে থানায় নিয়ে যায়। ওসি জানান, পরীক্ষা নিরীক্ষার পর বস্তুটির প্রকৃতি সম্পর্কে জানা যাবে। কিছু সময়ের জন্য সমাবেশ বন্ধ থাকার পর আবারো তা শুরু হয়।
আরও পড়ুন: রাজশাহীতে ৫৫তম জাতীয় সমবায় দিবসের বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ছাত্রদল নেতা শাকিল হত্যায় এমপির ছেলে আটক হওয়া এবং পরবর্তী বিভিন্ন ঘটনার কারণে এমপি আব্দুল আজিজকে নিয়ে আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন