ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

রাজশাহীর শান্তি বিনষ্টের চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি রিটনের


রাজশাহীর শান্তি বিনষ্টের চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি রিটনের

রাজশাহী মহানগরীর শান্তি-শৃঙ্খলা বিনষ্টের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন।
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বুধবার বিকেলে নগরীর বাটার মোড়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। রাজশাহী মহানগর বিএনপি এ সমাবেশের আয়োজন করে।
মাহফুজুর রহমান রিটন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। তাঁর দাবি, দেশ এগিয়ে যাওয়ার এ সময়ে বিভিন্ন পক্ষ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। রাজশাহী শিক্ষানগরী ও শান্তির নগরী উল্লেখ করে তিনি বলেন, নগরীর শান্তি বিনষ্টের যেকোনো চেষ্টা প্রতিহত করা হবে।
ছাত্রশিবিরের এক নেতার বক্তব্যের প্রসঙ্গ তুলে তিনি ছাত্রদল নিয়ে কুরুচিপূর্ণ ও শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি বলেন, ছাত্রদল বিএনপির আবেগের জায়গা।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ। সভাপতিত্ব করেন সিনিয়র সহসভাপতি নজরুল হুদা। এতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এর আগে নগরীর ৩০টি ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিষেধাজ্ঞার থোড়াই কেয়ার, ইরানি বিমান চীনে অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৪৮ পি.এম


নিষেধাজ্ঞার থোড়াই কেয়ার, ইরানি বিমান চীনে অবতরণ

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার হুমকির প্রেক্ষাপটে চীনে অবতরণ করেছে ইরানের মাহান এয়ারের একটি যাত্রীবাহী বিমান। বুধবার (২৩ সেপ্টেম্বর) ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটরাডার২৪-এর তথ্যের ভিত্তিতে এএফপি এই খবর প্রকাশ করেছে।

প্রতিবেদন অনুযায়ী, তেহরান থেকে উড্ডয়ন করা মাহান এয়ারের একটি ফ্লাইট চীনের গুয়াংজুতে অবতরণ করেছে। তবে গুয়াংজু বাইয়ুন আন্তর্জাতিক বিমানবন্দরের অফিসিয়াল ওয়েবসাইটে ওই ফ্লাইটের অবতরণের তথ্য পাওয়া যায়নি।

এই সময় বিমানটি চীনে অবতরণ করার খবর প্রকাশিত হলো, যখন যুক্তরাষ্ট্র ইরানের বিমান পরিবহন খাতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট চলতি সপ্তাহে সতর্ক করে বলেছেন, যেসব দেশ ইরানি বিমানকে ‘ল্যান্ডিং সার্ভিস’ বা অবতরণ-সংক্রান্ত সুবিধা প্রদান করবে, তাদের ‘ডলার ব্যবস্থার বাইরে ছুড়ে দেওয়া হবে’। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

এদিকে, ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার থেকে তেহরান থেকে বাগদাদ, মাসকাট ও আঙ্কারাগামী ফ্লাইট বাতিল করা হবে।

মাহান এয়ার এর আগেও মার্কিন নিষেধাজ্ঞার আওতায় পড়েছে। ফলে যুক্তরাষ্ট্রের নতুন হুঁশিয়ারির মধ্যে চীনে ইরানি বিমানটির অবতরণ দুই দেশের মধ্যে বিমান চলাচল ও নিষেধাজ্ঞা বাস্তবায়ন নিয়ে নতুন আলোচনা শুরু করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাদের মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৫৪ পি.এম


কাদের মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা

কাযক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই ও বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই অভিযোগে তার স্ত্রী আকতার জাহান বকুল ও ছেলে মির্জা মাসরুর কাদের তাশিকের বিরুদ্ধেও পৃথক মামলা অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে নোয়াখালী দুদকের উপপরিচালক মো. ফারুক আহমেদ বলেন, ‘তাদের বিরুদ্ধে মামলা অনুমোদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ঢাকায় পাঠানো হয়েছিল। আজ নিউজে দেখেছি, তাদের বিরুদ্ধে ঢাকা থেকে মামলার অনুমোদন দেওয়া হয়েছে। তবে অনুমোদনের কাগজপত্র এখনো আমাদের হাতে এসে পৌঁছায়নি।

দুদক সূত্র জানায়, আবদুল কাদের মির্জার বিরুদ্ধে ১ কোটি ১৯ লাখ ৯৬ হাজার ৯৫০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগে দুদক আইনের ২৭(১) ধারায় মামলা অনুমোদন করা হয়েছে। তার স্ত্রী আকতার জাহান বকুলের বিরুদ্ধে ১ কোটি ৫০ লাখ ৮৩ হাজার ৪০০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনে স্বামীকে সহায়তাকারী হিসেবে উল্লেখ করে দুদক আইনের ২৭(১) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা অনুমোদন করা হয়েছে।

এ ছাড়া ছেলে মির্জা মাসরুর কাদের তাশিকের বিরুদ্ধে বাবার সহায়তায় ৮১ লাখ ৭৩ হাজার ৭৪৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগে একই ধারায় মামলা অনুমোদন দেওয়া হয়েছে।

নোয়াখালী দুদকের উপপরিচালক মো. ফারুক আহমেদ আরও বলেন, মামলার অনুমোদনের কাগজপত্র আমাদের হাতে এসে পৌঁছালে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব।  

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অনুমোদনহীনভাবে সার বিক্রি, পূর্বধলায় দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ উজ্জ্বল মিয়া, নেত্রকোনা জেলা প্রতিনিধি

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:০৩ পি.এম


অনুমোদনহীনভাবে সার বিক্রি, পূর্বধলায় দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় অনুমোদনহীনভাবে সার বিক্রির অভিযোগে একটি দোকানে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দোকানটি থেকে বিভিন্ন ধরনের ৫৩ বস্তা সার জব্দ করা হয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার ধলামুলগাঁও ইউনিয়নের জামধলা বাজারে মেসার্স মন্ডল ট্রেডার্সে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অনুমোদনহীনভাবে সার বিক্রির অভিযোগে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২(৩) ধারায় দোকানটির প্রোপ্রাইটর আরিফুল ইসলামকে (৪৫) ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দোকান থেকে ৫৩ বস্তা সার জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. জোবায়ের হোসেন, পূর্বধলা থানার উপপরিদর্শক (এসআই) হাবিবসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
জব্দ করা সারের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
ইউএনও শফিকুল ইসলাম বলেন, কৃষি উপকরণ বিক্রির ক্ষেত্রে সংশ্লিষ্টদের অনুমোদন নিয়ে এবং প্রচলিত আইন মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। অনুমোদন ছাড়া সার বিক্রি বা মজুতের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কৃষকদের স্বার্থে সারের বাজারে শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সড়ক, রেল ও নৌপথের নিরাপত্তায় নিসচার ১৫ দফা প্রস্তাবনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:০৪ পি.এম


সড়ক, রেল ও নৌপথের নিরাপত্তায় নিসচার ১৫ দফা প্রস্তাবনা

সড়ক দুর্ঘটনা কমানোর উদ্দেশ্যে এবং নিরাপদ পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদের কাছে ১৫ দফা প্রস্তাবনা উপস্থাপন করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা)।

বুধবার (২৩ সেপ্টেম্বর) নিসচার একটি প্রতিনিধি দল প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সংগঠনটির বিভিন্ন কার্যক্রম, অভিজ্ঞতা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেছে।

সাক্ষাৎকালে নিসচার পক্ষ থেকে উল্লেখ করা হয় যে, সড়ক নিরাপত্তা এখন আর শুধু পরিবহন খাতের বিষয় নয়, বরং এটি মানুষের জীবন, জনস্বাস্থ্য, অর্থনীতি এবং জাতীয় উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই দুর্ঘটনা প্রতিরোধে বিচ্ছিন্ন পদক্ষেপের পরিবর্তে সরকারের, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, বিশেষজ্ঞ, পরিবহন খাত এবং নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

এ সময় নিসচার পক্ষ থেকে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলে সংগঠনের প্রতিনিধিত্ব নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্পসহ সরকারের বিভিন্ন সড়ক নিরাপত্তামূলক কার্যক্রমে নিসচাকে সম্পৃক্ত করার প্রস্তাবও দেওয়া হয়।

সড়ক দুর্ঘটনার প্রকৃত চিত্র তুলে ধরার জন্য শক্তিশালী জাতীয় দুর্ঘটনা ডাটাসেল গঠন, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে দুর্ঘটনার কারণ নির্ণয় এবং তথ্যভিত্তিক নীতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করে নিসচা। চালক প্রশিক্ষণ, শিক্ষার্থী ও শিক্ষক প্রশিক্ষণ এবং পাঠ্যপুস্তকে সড়ক নিরাপত্তা বিষয় অন্তর্ভুক্তির প্রস্তাবও দেওয়া হয়।

নিসচা আরও প্রস্তাব করে যে, জাতিসংঘের ‘সেইফ সিস্টেম অ্যাপ্রোচ’-এর আলোকে একটি শক্তিশালী মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হোক এবং নিয়মিতভাবে সড়ক নিরাপত্তা কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন করা হোক, যাতে নিসচাকে সম্পৃক্ত রাখা হয়।

বৈঠকে সড়ক, রেল ও নৌপথের নিরাপত্তাকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনার লক্ষ্যে পৃথক একটি কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। এই পরিকল্পনার মধ্যে জাতীয় পর্যায়ে শক্তিশালী সড়ক নিরাপত্তা কর্তৃপক্ষ গঠন, রিয়েল টাইম দুর্ঘটনা তথ্য পর্যবেক্ষণ, প্রযুক্তিনির্ভর ট্রাফিক নিয়ন্ত্রণ, সিসিটিভি ও স্পিড ক্যামেরার ব্যবহার, অটোমেটেড ফাইন ব্যবস্থা এবং দুর্ঘটনাপ্রবণ স্থান দ্রুত সংস্কারের প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে।

পরিবহন খাতে চাঁদাবাজি ও অনিয়ম বন্ধ করা, চালকদের নির্ধারিত কর্মঘণ্টা ও বিশ্রাম নিশ্চিত করা, লাইসেন্স ও যানবাহনের ফিটনেস ব্যবস্থায় কঠোরতা, ওভারস্পিডিং ও ওভারলোডিং নিয়ন্ত্রণ এবং নিয়মিত চালক ডোপ টেস্টের বিষয়েও সুপারিশ করা হয়েছে।

রেলপথের নিরাপত্তায় লেভেল ক্রসিংয়ে স্বয়ংক্রিয় গেট ও গেটম্যান, আধুনিক সিগন্যালিং ও ট্র্যাক মনিটরিং এবং অবৈধ রেললাইন পারাপার বন্ধের উদ্যোগ নেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে। নৌপথের ক্ষেত্রে ফিটনেসবিহীন নৌযান বন্ধ, অতিরিক্ত যাত্রী পরিবহন নিয়ন্ত্রণ, লাইফ জ্যাকেট ও জরুরি সরঞ্জাম নিশ্চিত করা এবং ঘাট ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার ও চিকিৎসা নিশ্চিত করার জন্য হাইওয়ে এলাকায় ইমার্জেন্সি রেসপন্স ইউনিট, পর্যাপ্ত অ্যাম্বুলেন্স ও ট্রমা সেন্টার গড়ে তোলার পাশাপাশি নিরাপদ সড়ককে জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি রোডম্যাপ গ্রহণের প্রস্তাবও তুলে ধরা হয়েছে নিসচার পক্ষ থেকে।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার অল্প সময়ের মধ্যে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে এআইভিত্তিক ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা, ঢাকার বাইরে টার্মিনাল স্থানান্তর এবং ঢাকা শহরকে যানজটমুক্ত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের বিষয় উল্লেখ করেন তিনি।

নিসচার উপস্থাপিত প্রস্তাবগুলোর বিষয়ে মন্ত্রী জানান, তিনি বিষয়গুলো নিজে যাচাই করে দেখবেন এবং দ্রুত সময়ের মধ্যে নিসচা প্রতিনিধিদের সঙ্গে আবারও বসবেন। সড়ক নিরাপত্তায় নিসচাকে সঙ্গে নিয়ে কাজ করার জন্য তার পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, নিসচার প্রয়োজন হলে তার সঙ্গে সাক্ষাতের জন্য কোনো আনুষ্ঠানিক অনুমতির প্রয়োজন হবে না। প্রয়োজনের সময় তাকে পাওয়া যাবে। নিসচাকে সঙ্গে নিয়ে দ্রুত কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%