০৮:১৬ পি.এম
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আনোয়ারা উপজেলা থেকে ২৩ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মিছিলে ব্যবহারের জন্য রাখা দুটি মাইক্রোবাস ও একটি ব্যানার জব্দ করা হয়েছে।
রবিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে আনোয়ারা-বাঁশখালী প্রধান সড়কের আনোয়ারা উপজেলার বরুমচড়া রাস্তার মাথা এলাকায় এ অভিযান চালানো হয়।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সেনাবাহিনী মোতায়েন ও ইউএনও প্রত্যাহারসহ চার দফা দাবি ১১-দলীয় জোটের
পুলিশ সূত্রে জানা যায়, বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়ন থেকে একদল কিশোর ও তরুণকে কক্সবাজারে ভ্রমণের কথা বলে দুটি মাইক্রোবাসে করে আনোয়ারায় আনা হয়। পরে বরুমচড়া রাস্তার মাথা এলাকায় তাঁদের গাড়ি থেকে নামিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের ব্যানারে মিছিল বের করার প্রস্তুতি নেওয়া হচ্ছিল।
খবর পেয়ে চট্টগ্রাম জেলা ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়।
এ সময় সেখান থেকে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়। একই সঙ্গে মিছিলে ব্যবহারের জন্য রাখা দুটি মাইক্রোবাস ও একটি ব্যানার জব্দ করে পুলিশ।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১১৫টি ঝুঁকিপূর্ণ
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, ২৩ জনের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেছে। মামলায় ৫৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।
আরও পড়ুন: নরসিংদী বেলাবোতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন