ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

পঞ্চগড়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


পঞ্চগড়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পঞ্চগড়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট শুরু হয়েছে। রবিবার বিকেলে টুর্নামেন্টের উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম। পঞ্চগড় জেলা স্টেডিয়ামে টুনামেন্টের উদ্ধোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোসাঃ শুকরিয়া পারভীন সভাপতিত্ব করেন। জেলা প্রশাসন এ টুনামেন্টের আয়োজন করছে। জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শীমা শারমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম ইমাম রাজী টুলু, পঞ্চগড়ের জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অন্জন কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, সাবেক সংবাদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট রীনা পারভিন, জেলা জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইকবাল হোসাইনসহ ৫ উপজেলার নির্বাহী অফিসার, বিএনপি নেতৃবৃন্দ, ফুটবলপ্রেমী দর্শকরা উপস্থিত ছিলেন। 

টুনামেন্টের প্রথম দিন পঞ্চগড় জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় আটোয়ারী উপজেলার সাথে দেবীগঞ্জ উপজেলা ফুটবল দল একে অপরের সাথে মোকাবেলা করে। খেলায় আগামী ১ সেপ্টেম্বর বোদা পৌরসভা মুখোমুখি হবে পঞ্চগড় সদর উপজেলার সাথে। তেতুলিয়া উপজেলা আর বোদা উপজেলা ফুটবল দল মুখোমুলি খেলবে ৩ সেপ্টেম্বর। দেবীগঞ্জ উপজেলা আর পঞ্চগড় পৌরসভা ৫ সেপ্টেম্বর একে অপরের মোকাবেলা করবে।

আরও পড়ুন: নওগাঁয়ে ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার, আটক ১

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৮:২১ পি.এম


কুমিল্লায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১

কুমিল্লার লালমাইয়ে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ মো. সাকিব (২০) নামের এক যুবককে এ ঘটনায় আটক করেছে।

 

শনিবার (২৯ আগস্ট) রাতে লালমাই পাহাড়ের কোটবাড়ির সাদ্ধের মুড়া এলাকায় এই ঘটনা ঘটে। কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই কিশোরীর সঙ্গে সিয়াম নামের এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের সূত্র ধরে শনিবার বিকেলে তারা কুমিল্লার ধর্মসাগর পাড় এলাকায় ঘুরতে যায়।

 

সেখান থেকে সিয়াম কিশোরীকে লালমাই পাহাড়ের চূড়ায় একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে আগে থেকেই সিয়ামের চার বন্ধু অপেক্ষা করছিল। এক পর্যায়ে একজন যুবক তাদের পাহারা দেয় এবং প্রেমিকসহ অন্য চারজন পালাক্রমে রাতভর তাকে ধর্ষণ করে। ভোরে ওই কিশোরীকে নিয়ে চারজন ঘটনাস্থল থেকে বের হওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হয়।

 

পরে স্থানীয়রা মো. সাকিব (২০) নামের ওই যুবককে আটক করে পুলিশে দেয়। ভুক্তভোগী কিশোরী চান্দিনা উপজেলার পাইকটা এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রী। আটক মো. সাকিবও একই উপজেলার উজিরপুর ইউনিয়নের শহীদ মিয়ারের ছেলে।

এ বিষয়ে কুমিল্লা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান বলেন, "এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। কিশোরীকে সোমবার সকালে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পরীক্ষা করার জন্য পাঠানো হবে।"

 

ঘটনাসঙ্গে জড়িত বাকিদের আটক করতে জেলা পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। এ ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিশ্রুতি পূরণ না হলে বন্ধ থাকবে হরমুজ প্রণালি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৮:২১ পি.এম


প্রতিশ্রুতি পূরণ না হলে বন্ধ থাকবে হরমুজ প্রণালি

যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালি চলাচলের জন্য খুলে দেওয়া হবে না বলে জানিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। এই সমুদ্রপথ দিয়ে কোনো জাহাজ চলাচল করতে অবশ্যই ইসলামি প্রজাতন্ত্র ইরানের সমন্বয় ও অনুমোদন নিতে হবে বলেও জানান তিনি।

উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, হরমুজ প্রণালি দিয়ে চলাচলের ব্যবস্থার বিষয়ে মাস্কাটের সঙ্গে তেহরানের সমঝোতা হয়েছে ঠিকই, কিন্তু এই সমঝোতাটি স্বয়ংক্রিয়ভাবে বাস্তবায়ন করা হবে না।

ইরানের এই নেতা জানান, যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পূরণ করা প্রয়োজন। গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ খুলে দেওয়ার বিষয়ে তেহরানের কোনো তাড়াহুড়ো নেই এবং তারা প্রতিরক্ষামূলক পদক্ষেপ অব্যাহত রাখবে। ঘারিবাবাদি বলেন, এই সমঝোতা বাস্তবায়নের জন্য অপর পক্ষকে বিশেষ করে যুক্তরাষ্ট্রকে তাদের প্রতিশ্রুতি পূরণ করতে হবে। যখনই এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত হবে, ইরানও তখন তার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

তিনি আরও যোগ করেন, এই পদক্ষেপগুলো কোনো নতুন বিষয় নয়। ওয়াশিংটন যদি কূটনীতির পথে ফিরে আসতে আগ্রহী হয়, তবে তাদের অতীতের কর্মকাণ্ডের দায়ভার অবশ্যই স্বীকার করতে হবে। ইসলামাবাদে সমঝোতার আওতায় প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের পথে ফিরে আসার কোনো সম্ভাবনা আছে কি না তা খতিয়ে দেখার জন্য মধ্যস্থতাকারীদের আহ্বান জানান তিনি।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৬ মাসে সরকারের বিরুদ্ধে ৪৬৪টি অপতথ্য প্রচার: জাহেদুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৮:২৪ পি.এম


৬ মাসে সরকারের বিরুদ্ধে ৪৬৪টি অপতথ্য প্রচার: জাহেদুর রহমান

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদুর রহমান জানিয়েছেন, "১৮০ দিনে আমাদের বিরুদ্ধে ৪৬৪টি অপতথ্য প্রচারিত হয়েছে।" তিনি উল্লেখ করেছেন, এই অপতথ্যের মধ্যে ১৫৭টি সরাসরি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ছিল।

মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপদেষ্টাদের বিরুদ্ধে যতগুলো অপতথ্য প্রচারিত হয়েছে, তার মধ্যে তিনি উল্লেখ করেছেন যে, তার অবস্থানও বেশ উপরের দিকে রয়েছে। রবিবার (৩০ আগস্ট) সাংবাদিক আব্দুস সালামের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটে স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।

তথ্য উপদেষ্টা আরও বলেন, "আমি এটা বলতে চাইছি, এই সরকার মতপ্রকাশের ব্যাপারে আসলে খুবই উদার আছে, উদার থাকবে।" তিনি উল্লেখ করেছেন, গণতান্ত্রিক সরকারের জন্য মতপ্রকাশের উদার থাকা স্বাভাবিক।

তিনি বলেন, "মতপ্রকাশ বন্ধ করে দিয়ে একটা গণতান্ত্রিক সরকার- যেটা ভবিষ্যতে আরেকটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হতে চায় তার কোনো লাভ নেই।"

জাহেদুর রহমান বলেন, প্রধানমন্ত্রী যখন সম্পাদকদের সঙ্গে বসেছিলেন, তখন তিনি বলেছিলেন যে, সংবাদপত্র বা মিডিয়ার সঙ্গে সংঘাত গেয়ে সরকারের কোনো বেনিফিট নেই। "এটা আসলে নাই!" তিনি বলেন, স্বৈরাচারী সরকারগুলো সবসময় মতপ্রকাশকে সংকীর্ণ করার চেষ্টা করে, যা সালামের জীবনীতে দেখা যায় এবং তাকে এক ধরনের অ্যাক্টিভিজম করতে হয়েছে।

তিনি আরও বলেন, "ভবিষ্যৎ বাংলাদেশে আমরা সালামকে স্মরণ করব এবং একই সঙ্গে একটা কথা বলতে চাই- আমি ৫ আগস্টের একটা অনুষ্ঠানে এই কথা বলছিলাম, বাংলাদেশে আরেকটা এরকম গণঅভ্যুত্থান হোক, এটা আমরা কেউ চাই না।"

জাহেদুর রহমান বলেন, "বাংলাদেশে আর একজন সাইদ, একজন মুগ্ধ, একজন ওয়াসিম তৈরি হোক- আমরা সম্মান করি, কিন্তু আর চাই না।" তার বক্তব্যে তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশের ভবিষ্যৎ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে টিকে থাকুক, যেখানে নির্বাচনের মাধ্যমে যেকোনো সরকার পরিবর্তিত হবে।

তিনি বলেন, "আমাদের সরকার সব কিছু ভালো করবে না। অনেক সময় অনেক কিছু সমালোচনা আছে, যৌক্তিক সমালোচনা আছে, আমাদের ব্যর্থতা আছে, আমাদের ভুল আছে।" তিনি জানান, "সো, কোনো না কোনো ফর্মে অন্য কোনো দল বা অন্য কেউ আসবেন, যারা নির্বাচিত হবেন।"

জাহেদুর রহমান বলেন, "আমরা চাই না অনাকাঙ্ক্ষিত উপায়ে সরকার পরিবর্তন হোক এবং সেটার জন্য প্রয়োজনীয় দক্ষতা যেন আমরা তৈরি করতে পারি।" তিনি পিআইবির বর্তমান ডিজির ভূমিকাকে বিশেষভাবে উল্লেখ করেন এবং বলেন, "সো, এই জিনিসগুলো যেন কন্টিনিউ করে।"

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাগর-রুনি হত্যা : বিচার চেয়ে ট্রাইব্যুনালে ছেলে মেঘ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৮:২৫ পি.এম


সাগর-রুনি হত্যা : বিচার চেয়ে ট্রাইব্যুনালে ছেলে মেঘ

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের ঘটনায় ‘একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের’ কানেকশন পাওয়া গেছে বলে চিফ প্রসিকিউটরের বক্তব্যের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গেছেন তাদের একমাত্র সন্তান মাহির সরওয়ার মেঘ। এ সময় তার সঙ্গে ছিলেন মামলার বাদী ও রুনির ভাই নওশের আলী রোমান।

রবিবার বিকেলে তারা চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ও প্রসিকিউটর তানভীর জোহার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় নওশের রোমান সন্দেহভাজনদের দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং সাগর-রুনি হত্যাকাণ্ডে ট্রাইব্যুনালে একটি আবেদন দিতে চান। তখন চিফ প্রসিকিউটর বলেন, চাইলে অভিযোগ দেওয়া যায়। আমাদের এখতিয়ারে থাকলে রাখবো, না হলে সংশ্লিষ্টদের কাছে পাঠিয়ে দেবো।

এর আগে, দুপুরে চিফ প্রসিকিউটর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সাগর-রুনির তদন্তটা আমাদের তদন্ত সংস্থা করছে না। এটা অন্য সংস্থা পিবিআই করে। তবে আমরা একটি মামলার তদন্ত করতে গিয়ে হয়তো ক্লু পেয়ে যাই। যেমনটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যা নিয়ে মেজর মোজাফফরের বিষয়ে কিছুটা ক্লু পেয়েছিলাম। সাগর-রুনির ব্যাপারেও ক্লু পেয়েছি। সেটার নাম-পরিচয় প্রকাশ করতে পারছি না। তবে এটুকু বলতে পারি, একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের সঙ্গে সাগর-রুনির এই ঘটনার কানেকশন পাওয়া যায়। আমরা সেগুলো যাচাই-বাছাই করে দেখছি। তার ওপর আমাদের নজরদারি আছে। আরও তদন্ত হওয়ার পরে কোনো অথেনটিক কিছু পাওয়া গেলে পিবিআইয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাকে তথ্যটা দিয়ে সহায়তা করবো। এটি একটি ইনডিভিজ্যুয়াল মার্ডার কেস। এটি সংশ্লিষ্ট দায়রা আদালতে বিচার হবে বলেও জানান চিফ প্রসিকিউটর।

এর আগে ২৭ আগস্ট সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পিছিয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে এ মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল।

এদিন মামলার তদন্তকারী সংস্থা পিবিআই প্রতিবেদন দাখিল করতে পারেনি। তাই আদালত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ সেপ্টেম্বর নতুন দিন ধার্য করেন। এ নিয়ে মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১২৯ বার পেছালো।

উল্লেখ্য, সাগর সরওয়ার ও মেহেরুন রুনি ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%