০৬:১৫ পি.এম
ময়মনসিংহে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ সাতজন নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে সিএনজি অটোরিকশার চালকও রয়েছেন।
শুক্রবার (২ অক্টোবর) দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটের দিকে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার আকুয়া বাইপাস সংলগ্ন গন্ধপা এলাকায় ময়মনসিংহ-জামালপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে,দুর্ঘটনায় নিহত সাতজনের মধ্যে চারজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন—দড়ি হামিদপুর গ্রামের কবির হোসেনের ছেলে মিনান (৫), মৃত মাজুম আলীর স্ত্রী রাশিদা বেগম (৮০), মোফাজ্জল হোসেন লেবু মিয়ার মেয়ে মর্জিনা (২৫) এবং মোফাজ্জল হোসেন লেবু মিয়া (৫৪)। তাদের সবার বাড়ি জামালপুর জেলার দড়ি হামিদপুর গ্রামে।
আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ
নিহত অপর তিনজনের পরিচয় শনাক্তের কার্যক্রম চলছে বলে জানিয়েছে পুলিশ।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ ও সংশ্লিষ্টরা উপস্থিত হয়ে মরদেহ উদ্ধারের কার্যক্রম শুরু করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন