০৭:১৯ পি.এম
কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ছয় দফা দাবির ভিত্তিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হওয়া খবর পাওয়া গেছে। রবিবার দুপুর ১২টা থেকে এই কর্মবিরতি শুরু হয়েছে।
কর্মবিরতির প্রতি সংহতি জানিয়ে কুমিল্লা মেডিকেল কলেজের নিয়মিত শিক্ষার্থীরা দুপুরের পর থেকে সমস্ত ক্লাস বর্জন করেছেন।
ইন্টার্ন চিকিৎসকদের ছয় দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো এফসিপিএস পার্ট-১ উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থীদের পদায়ন সংক্রান্ত কমিটির প্রস্তাবনা বাতিল করা এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) ভর্তি পরীক্ষার ফি কমিয়ে ৫০০ থেকে ১ হাজার টাকার মধ্যে নির্ধারণ করা।
আরও পড়ুন: ভাণ্ডারিয়ায় প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে গাছ বিতরণ, বিডি ক্লিনের দিনব্যাপী আয়োজন
এছাড়াও, নতুন পে-স্কেল অনুযায়ী ইন্টার্নদের ভাতা ন্যূনতম ৩০ হাজার টাকা হতে হবে এবং ট্রেইনি চিকিৎসকদের নবম গ্রেডে অন্তর্ভুক্ত করতে হবে। স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন, বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর করা এবং বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের জন্য শ্রম আইন-২০০৬ অনুযায়ী স্পষ্ট বেতন কাঠামো প্রণয়ন করা দাবির অন্তর্ভুক্ত।
আন্দোলনকারীরা জানিয়েছেন, চিকিৎসকদের সঙ্গে যে বৈষম্য রয়েছে তার প্রতিবাদে তারা এই আন্দোলনে রয়েছেন। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখতে যাচ্ছেন তারা।
আন্দোলনরত এক ইন্টার্ন চিকিৎসক জানান, প্রথম দাবির বিষয়ে আশ্বাসের চেষ্টা করা হলেও মূল সমস্যাগুলোর সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দাবি পুরণে না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি অব্যাহত থাকবে।
এর আগে, শনিবার রাত দেড়টার দিকে ইন্টার্ন চিকিৎসক পরিষদের দপ্তর সম্পাদক মো. ইরফানুর রহমান একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন।
আরও পড়ুন: শিবালয়ে চার হাজার পিস ইয়াবাসহ কক্সবাজারের যুবক হেলাল উদ্দিন গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন