ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

ইরানের সঙ্গে চুক্তির সুযোগ রয়েছে, তবে শর্ত একটাই: জেডি ভ্যান্স


ইরানের সঙ্গে চুক্তির সুযোগ রয়েছে, তবে শর্ত একটাই: জেডি ভ্যান্স

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মন্তব্য করেছেন যে, ইরান যদি যুক্তরাষ্ট্রের কাছে প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করে এবং দায়িত্বশীল আচরণ প্রদর্শন করে, তবে দেশটির সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সুযোগ এখনো বিদ্যমান।

সম্প্রতি সাংবাদিক ভিন্স কোগলিয়ানিজের সঙ্গে এক সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রনীতির এই দৃষ্টিভঙ্গি তুলে ধরেন ভ্যান্স।

সাক্ষাৎকারে ভ্যান্স উল্লেখ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান এ বিষয়ে অত্যন্ত পরিষ্কার। ট্রাম্পের বিশ্বাস, ইরানের সঙ্গে চুক্তি বা সমঝোতার পথ সম্পূর্ণরূপে বন্ধ হয়নি; বরং নির্দিষ্ট কিছু শর্ত মেনে চললে আলোচনার পরিবেশ তৈরি হতে পারে।

আরও পড়ুন: পারস্য উপসাগরে মাইনের আঘাতে দ্বিতীয় সুপারট্যাঙ্কারে ভয়াবহ আগুন

ভ্যান্স বলেন, "প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টভাবে মনে করেন—এমন একটি পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে আমরা ইরানের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে পারি। তবে এর জন্য ইরানি কর্তৃপক্ষকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং যুক্তরাষ্ট্রের কাছে দেওয়া তাদের প্রতিশ্রুতিগুলো রক্ষা করতে হবে।"

তিনি আরও জোর দিয়ে বলেন, মার্কিন প্রশাসন ফাঁকা কথায় বিশ্বাসী নয়, তারা কাজের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবে। "কথা নয়, কেবল কাজের ভিত্তিতেই আলোচনা এগোবে—এই মূলনীতির ওপর ভিত্তি করেই আগামী কয়েক মাস ওয়াশিংটনের পররাষ্ট্রনীতি পরিচালিত হবে," বলে জানান তিনি।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে মার্কিন প্রশাসনের এই বার্তা তেহরানের প্রতি একটি সতর্ক কূটনৈতিক বার্তা হিসেবে কাজ করছে, যা স্পষ্ট করে দেয় যে নতুন সমঝোতার পথ উন্মুক্ত থাকলেও তা সম্পূর্ণরূপে নির্ভর করছে ইরানের বাস্তব পদক্ষেপের ওপর।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে তেলের দাম বেড়ে ১১০ ডলারে পৌঁছেছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন ক‌বির

প্রধানমন্ত্রীর ভারত সফর হবে অনুকূল পরিবেশ তৈরি হলে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৪১ পি.এম


প্রধানমন্ত্রীর ভারত সফর হবে অনুকূল পরিবেশ তৈরি হলে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সম্পর্কে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির মন্তব্য করেছেন যে, সফরের জন্য অনুকূল পরিবেশ তৈরি হলে এটি সম্ভব হতে পারে। তিনি বলেন, "আমরা এ বিষয়ে ইতিবাচক।"

মঙ্গলবার (২৯ সে‌প্টেম্বর) বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, নতুন দায়িত্ব গ্রহণের পর ভারতের হাইকমিশনারের সঙ্গে এটি ছিল প্রথম সৌজন্য সাক্ষাৎ। বৈঠকে আলোচনা হয়েছে খুব ভালো, আন্তরিক ও ফলপ্রসূ। তবে কিছু চ্যালেঞ্জ রয়েছে, যা আমরা সংলাপ ও আলোচনার মাধ্যমে অতিক্রম করার চেষ্টা করব। তিনি বলেন, "আমরা আশাবাদী, এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারব।"

প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরের প্রসঙ্গে তিনি বলেন, "কোনো এক পর্যায়ে, যখন সফরের জন্য অনুকূল পরিবেশ তৈরি হবে, তখন সফর হতে পারে। আমরা এ বিষয়ে ইতিবাচক।" চ্যালেঞ্জগুলো আলোচনা করে সমাধানের চেষ্টা চলছে এবং ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে।

প্রধানমন্ত্রীর সফরের সময় বা তারিখ নিয়ে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে হুমায়ুন কবির জানান, পারস্পরিকভাবে অনুকূল অবস্থানে পৌঁছানোর পরই সফরের সময় ও তারিখ নিয়ে আলোচনা হবে।

নভেম্বরে সফর হতে পারে এমন গুঞ্জনের বিষয়ে তিনি বলেন, আলোচনা চলছে। তিনি গুঞ্জন নিয়ে কথা বলতে চান না, বরং বাস্তবতা নিয়ে আলোচনা করতে আগ্রহী।

তিনি আরও বলেন, "বাস্তবতা হচ্ছে, আজ আমাদের খুব ভালো বৈঠক হয়েছে। আমি খুবই আশাবাদী যে খুব শিগগিরই ইতিবাচক ফলাফল আসতে পারে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিটিসিএর আহ্বান: সিগারেট কোম্পানির কাছ থেকে বৃক্ষসহ কোনো ধরনের সহযোগিতা না নেওয়ার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৪২ পি.এম


বিটিসিএর আহ্বান: সিগারেট কোম্পানির কাছ থেকে বৃক্ষসহ কোনো ধরনের সহযোগিতা না নেওয়ার

বাংলাদেশ টোব্যাকো কন্ট্রোল এডভোকেটস (বিটিসিএ) সরকারি প্রতিষ্ঠানসহ দেশের সামাজিক, স্বেচ্ছাসেবী ও পরিবেশবাদী সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়েছে, সিগারেট ও অন্যান্য তামাক কোম্পানির কাছ থেকে বৃক্ষ, আর্থিক সহায়তা, উপহার, পৃষ্ঠপোষকতা কিংবা অন্য কোনো ধরনের সহযোগিতা গ্রহণ না করার জন্য।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিটিসিএ জানায়, বাংলাদেশে বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন অনুযায়ী, তামাক কোম্পানির সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি (সিএসআর) পরিচালনা বা এ ধরনের কর্মসূচিতে সহযোগিতার সুযোগ নেই। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬-এর ধারা ৫(৩) অনুসারে, সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির নামে তামাক বা তামাকজাত দ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম, সাইন, ট্রেডমার্ক বা প্রতীক ব্যবহার করা যাবে না। একই সঙ্গে কোনো বাণিজ্যিক গোষ্ঠী বা প্রতিষ্ঠান, অনুষ্ঠান বা কর্মসূচির নামে তামাক কোম্পানির সহায়তাও নিষিদ্ধ।

বিবৃতিতে বিটিসিএ উল্লেখ করে, সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচিতে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণের সুযোগ নিয়ে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বিভিন্ন সামাজিক সংগঠনকে বিনামূল্যে বৃক্ষ দেওয়ার প্রস্তাব দিচ্ছে বলে তারা জানতে পেরেছে। সংগঠনটি দাবি করে যে, এসব কার্যক্রমকে সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি হিসেবে প্রচার করে তামাক কোম্পানিগুলো নিজেদের পরিচিতি ও সামাজিক গ্রহণযোগ্যতা বাড়ানোর চেষ্টা করছে।

বিটিসিএর মতে, পরিবেশ সুরক্ষা, বৃক্ষরোপণ ও জলবায়ু মোকাবিলার মতো জনকল্যাণমূলক কার্যক্রম তামাক কোম্পানির প্রচার, ব্র্যান্ড ইমেজ তৈরি বা সামাজিক গ্রহণযোগ্যতা অর্জনের মাধ্যম হওয়া উচিত নয়। সরকারি কর্মকর্তা বা প্রতিষ্ঠানের সম্পৃক্ততার মাধ্যমে তামাক কোম্পানির সামাজিক গ্রহণযোগ্যতা তৈরির সুযোগ সৃষ্টি হতে পারে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ, জীববৈচিত্র্য ও জলবায়ু সুরক্ষায় গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যোগ। এ কর্মসূচির সঙ্গে তামাক কোম্পানির সহযোগিতা বা অংশীদারিত্ব যুক্ত হলে জনকল্যাণমূলক উদ্যোগটি তামাক কোম্পানির প্রচারণার অংশ হিসেবে ব্যবহৃত হওয়ার ঝুঁকি রয়েছে। এ ক্ষেত্রে ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল (এফসিটিসি)-এর আর্টিকেল ৫.৩-এর নীতিমালা অনুসরণের ওপর গুরুত্ব দিয়েছে সংগঠনটি।

বিটিসিএ সরকারি কর্মকর্তা ও প্রতিষ্ঠানগুলোকে তামাক কোম্পানির বাণিজ্যিক ও অন্যান্য স্বার্থ থেকে জনস্বাস্থ্য নীতি ও কর্মসূচিকে সুরক্ষিত রাখতে তামাক কোম্পানির কাছ থেকে যেকোনো ধরনের সহযোগিতা গ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সামাজিক, স্বেচ্ছাসেবী, পরিবেশবাদী ও অন্যান্য সংগঠনকেও তামাক কোম্পানির তথাকথিত সিএসআর কার্যক্রম সম্পর্কে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ টোব্যাকো কন্ট্রোল এডভোকেটসের পক্ষে বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন ইকবাল মাসুদ, সৈয়দ মাহবুবুল আলম, সুশান্ত সিনহা, আমিনুল ইসলাম সুজন, ফারহানা জামান লিজা, সৈয়দা অনন্যা রহমান, আবু রায়হান, সামিউল হাসান সজীব ও ইব্রাহিম খলিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে সমৃদ্ধ দেশ গড়ার অঙ্গীকারে জনমনে উচ্ছ্বাস: ড. মারুফ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৪৩ পি.এম


জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে সমৃদ্ধ দেশ গড়ার অঙ্গীকারে জনমনে উচ্ছ্বাস: ড. মারুফ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রীম কোর্টের এডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন মন্তব্য করেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণে গণতন্ত্র, উন্নয়ন এবং আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে সমৃদ্ধ দেশ গড়ার অঙ্গীকারে জনমনে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা বিরাজ করছে। গোটা দেশ প্রধানমন্ত্রীর প্রশংসায় মেতে উঠেছে। তবে, এই স্বস্তির বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য পলাতক ফ্যাসিস্ট হাসিনা ও তার নেতারা বিদেশে বসে হুমকি প্রদান করছে।

তিনি উল্লেখ করেন, জনগণ এই গণধিকৃত ও নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের সহিংসতার অপচেষ্টা নস্যাৎ করে দেবে, ইনশাআল্লাহ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কুমিল্লার দাউদকান্দি উপজেলা সদরে 'মারুফ ভিলা' প্রাঙ্গণে এবং মেঘনা উপজেলা সদরে আগামী ১ অক্টোবর ফেনী যাবার পথে প্রধানমন্ত্রীকে বিপুলভাবে সংবর্ধনা জানাতে স্থানীয় বিএনপির পৃথক দুটি প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. খন্দকার মারুফ জানান, জিয়া পরিবারের তৃতীয় সদস্য তারেক রহমানের জাতিসংঘে দেওয়া ভাষণ একটি নজিরবিহীন ইতিহাস হয়ে থাকবে। এই ভাষণে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পেয়েছে এবং জাতি হিসেবে আমরা গর্বিত ও সম্মানিত হয়েছি। তিনি আশা প্রকাশ করেন যে, এতে আগামী দিনে দেশ ও জনগণের জন্য কল্যাণ বয়ে আসবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বের ফলে দেশ দ্রুত উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। তবে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ফ্যাসিস্ট সংগঠন এটি সহ্য করতে পারছে না। ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়ার পরেও শেখ হাসিনা ও তার নেতাকর্মীদের হুঁশ হয়নি। তারা বিদেশে বসে ষড়যন্ত্রের নানা ছক তৈরি করছে। নিজের জন্মভূমিকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে তারা মেতে উঠেছে। এদের বুক কাঁপে না।

কারণ, ফ্যাসিস্ট লীগের জন্য দেশ ও জনগণের প্রতি কোনো দয়ামায়া নেই। তাদের এসব কুকর্ম দেশদ্রোহীতার সামিল।

তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার গায়ের জোরে বিনাভোটে ১৬ বছর ক্ষমতায় থেকে দেশের গণতন্ত্র ও অর্থনীতিসহ সকল ক্ষেত্র ধ্বংস করেছে। বাকস্বাধীনতা, গণতন্ত্র ও আইনের শাসন তারা অবরুদ্ধ করে রেখেছিল।

ড. খন্দকার মারুফ মন্তব্য করেন, এত অপরাধ করার পরও হাসিনা ও তার নেতাকর্মীদের কোনো অনুশোচনা নেই। তারা ভুল স্বীকার করে একবার ক্ষমাও চায়নি। বরং বড় বড় আওয়াজ দিচ্ছে। দেশে একটি প্রবাদ আছে, 'চোরের মায়ের বড় গলা'। আ'লীগকে অবশ্যই এখন বুঝতে হবে, জনগণ এখন অনেক সচেতন ও বুদ্ধিমান। সহিংসতা ও চাপাবাজির দিন শেষ, সবার আগে বাংলাদেশ।

তিনি বলেন, নিষিদ্ধ সংগঠন আ'লীগকে ছাড় দেওয়া যাবে না। তারা যেখানে সহিংসতা কিংবা জনস্বার্থ নষ্ট করতে চাইবে, সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। গত ১৬ বছর জুলুম নিপীড়ন চালিয়েছে। তারা প্রমাণ করেছে, আ'লীগ একটি সন্ত্রাসী সংগঠন। স্বাধীনতার পরে এই দলটি যতবারই ক্ষমতায় এসেছে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে। তারা নিজ দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে অন্য একটি দেশের দাসত্ব ও স্বার্থ সংরক্ষণে ব্যস্ত ছিল।

ড. খন্দকার মারুফ তার বক্তব্যে জনগণের জানমাল এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের সন্ত্রাস ও অশুভ তৎপরতা মোকাবেলা করতে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকার জন্য তৃণমূল নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

ড. খন্দকার মারুফ হোসেন সকালে মেঘনা উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

দাউদকান্দির সভায় পৌর বিএনপির সাবেক আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার এবং মেঘনায় উপজেলা বিএনপির আহবায়ক মো. রমিজউদ্দিন লন্ডনী সভাপতিত্ব করেন।

দুইটি সভায় উপস্থিত ছিলেন, দাউদকান্দি মুক্তিযোদ্ধা কমান্ডার একেএম শামসুল হক, দাউদকান্দি বিএনপির সাবেক আহবায়ক এম.এ লতিফ ভূইয়া, বিএনপি নেতা জসিমউদ্দিন আহমেদ, পিটার চৌধুরী, ভিপি জাহাঙ্গীর আলম, এস.এম সালাহউদ্দিন সরকার, কাউসার আলম সরকার, এম.এম মিজানুর রহমান, জয়নাল আবেদিন, আবু ইউসুব ময়ন ডা. আবদুল কাইউম, দিলারা শিরীন, কামাল হোসেন, ভিপি শাহাবুদ্দিন ভুইয়া এবং রোমান খন্দকার প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপি সবসময় রাজপথে ছিল, ভবিষ্যতেও থাকবে: আমান উল্লাহ আমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৪৩ পি.এম


বিএনপি সবসময় রাজপথে ছিল, ভবিষ্যতেও থাকবে: আমান উল্লাহ আমান

ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য আমান উল্লাহ আমান মন্তব্য করেছেন যে, বিএনপি সবসময় রাজপথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তিনি উল্লেখ করেছেন, দলের নেতাকর্মীরা জনগণের সেবায় নিয়োজিত রয়েছেন।

তিনি বলেন, ‘গণতন্ত্রের ওপর যাতে কেউ আঘাত করতে না পারে এবং পরিকল্পিতভাবে কেউ যাতে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সেজন্য বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে অতন্দ্র প্রহরীর মতো থাকতে হবে।’

আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আয়োজিত ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে’ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমান উল্লাহ আমান আরও বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। তারেক রহমানের উদ্দেশ্য ছিল জনগণকে তাদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া। সেই ভোটের অধিকার ফিরে এসেছে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য জানান, বাংলাদেশের জনগণ বিএনপিকে বেছে নিয়েছে। জনগণ তারেক রহমানের ওপর আস্থা রেখেছে এবং ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় এনেছে।

তিনি বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, সরকার গঠনের পর সেগুলোর বাস্তবায়ন শুরু হয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ১০ হাজার টাকার কৃষি ঋণ সুদসহ মওকুফ এবং খাল কাটা কর্মসূচি শুরু হয়েছে।

শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দের কথা উল্লেখ করে আমান উল্লাহ আমান জানান, প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থী দুটি ব্যাগ, এক জোড়া জুতা, ইউনিফর্ম ও মধ্যাহ্নভোজ পাবে- এ কর্মসূচিও শুরু করা হয়েছে।

তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেমন উপবৃত্তি চালু করেছিলেন, তেমনি প্রধানমন্ত্রী তারেক রহমান স্নাতক শ্রেণি পর্যন্ত দেশের ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি দেওয়ার কর্মসূচি গ্রহণ করেছেন।

আমান উল্লাহ আমান উল্লেখ করেন, বর্তমানে দেশে জনগণের কথা বলার অধিকার ও সাংবাদিকদের কথা বলার অধিকার ফিরে এসেছে। ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত একদলীয় শাসন চালু ও সংবাদপত্রের স্বাধীনতা বন্ধ করা হয়েছিল। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাংবাদিকদের লেখনীর স্বাধীনতা ও সংবাদপত্র প্রকাশের সুযোগ দেওয়ার পাশাপাশি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন।

তিনি আরও বলেন, গণআন্দোলনে স্বৈরাচার পালিয়ে গেলে তারা আর ফিরে আসতে পারেনি এবং পারবেও না।

আমান উল্লাহ আমান বলেন, বাংলাদেশের জনগণের সেবায় মাঠে-ঘাটে, গ্রামে-গঞ্জে, পাড়া-মহল্লায়, ওয়ার্ড, ইউনিয়ন ও থানায় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে অতন্দ্র প্রহরীর মতো থাকতে হবে। যাতে করে কেউ গণতন্ত্রের ওপর আঘাত এবং পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে।

পালিয়ে যাওয়া এবং দেশে লুকিয়ে থেকে ষড়যন্ত্র-চক্রান্ত করার চেষ্টা করছে এমন ব্যক্তিদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়ে আমান উল্লাহ আমান বলেন, ‘নিজেরা আইন হাতে তুলে নেবেন না।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘যারা খুন করেছে, হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যা করেছে, যারা আমার ভাই আবু সাঈদ, ওয়াসিম, রিয়াজকে হত্যা করেছে- সেই খুনিদের জায়গা এই বাংলাদেশে হতে পারে না।’

সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রত্যয়, ধীরতা ও দেশের প্রতি মমতা অনুসরণ করে সবাইকে কাজ করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%