ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

গরু জবাই ইস্যুতে সুপ্রিম কোর্টে জয় পেল থালাপতি সরকার


গরু জবাই ইস্যুতে সুপ্রিম কোর্টে জয় পেল থালাপতি সরকার

পবিত্র ঈদুল আজহা এবং অন্যান্য যেকোনো দিনে ভারতের তামিলনাড়ুতে গরু জবাই নিষিদ্ধ ঘোষণা করে রায় দিয়েছিল মাদ্রাজ হাইকোর্ট। এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে সরকার। এবার এই চ্যালেঞ্জে প্রাথমিক জয় অর্জন করেছে থালাপতি সরকার।

সোমবার (১৩ জুলাই) মাদ্রাজ হাইকোর্টের আলোচিত সেই নিষেধাজ্ঞার ওপর রায় দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। গরু জবাইয়ের নিষেধাজ্ঞার ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হয়েছে রায়ে। সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়েছেন, হাইকোর্টের এই নির্দেশটির ক্ষেত্রে আইনি 'সংশোধন' বা পর্যালোচনার প্রয়োজন রয়েছে। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের এই রায় তামিলনাড়ুর সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে বড় স্বস্তি এনে দিয়েছে।

আরও পড়ুন: সৌদি-ইয়েমেন সংঘাত বন্ধে সহায়তা দিতে প্রস্তুত ইরান: আব্বাস আরাগচি

এর আগে, গত ২৭ মে মাদ্রাজ হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ ১৯৭৬ সালের আগস্ট মাসের একটি পুরোনো সরকারি আদেশ বাস্তবায়নের মাধ্যমে সমগ্র তামিলনাড়ু রাজ্যে গরু জবাইয়ের ওপর পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের নির্দেশ দিয়েছিলেন। হাইকোর্টের সেই আদেশকে সর্বোচ্চ আদালতে চ্যালেঞ্জ করে বিজয় সরকার যুক্তি প্রদর্শন করে যে, যখন দেশের বিদ্যমান আইন ও সংবিধিবদ্ধ বিধান নির্দিষ্ট নিয়ম মেনে নির্ধারিত স্থানে একটি বিশেষ ক্যাটাগরির বা শ্রেণির গরু জবাইয়ের স্পষ্ট অনুমতি প্রদান করে, তখন সেই বিধিবদ্ধ আইনের পরিপন্থি কোনো বিচার বিভাগীয় নির্দেশ বা নিষেধাজ্ঞা কোনোভাবেই টেকসই হতে পারে না।

মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি জিআর স্বামীনাথন ও বিচারপতি ভি লক্ষ্মীনারায়ণের ডিভিশন বেঞ্চ দুগ্ধ উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতির উন্নয়নের স্বার্থে ১৯৭৬ সালের সেই পুরনো আদেশটি জারির কথা উল্লেখ করেছিলেন। রায়ের লেখক বিচারপতি স্বামীনাথন আরও জোর দিয়ে বলেছিলেন, ভারতীয় সংবিধানের ৪৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাজ্য সরকারের দায়িত্ব হলো গরু, বাছুর এবং অন্যান্য দুগ্ধজাত ও মালবাহী গবাদি পশু জবাই নিষিদ্ধ করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। এমনকি, গণপরিষদের বিতর্কের ইতিহাস টেনে তিনি উল্লেখ করেন যে, গরু একটি অত্যন্ত পূজনীয় প্রাণি ও হিন্দু ধর্মের ভগবান কৃষ্ণের সময় থেকেই এটি তাদের সভ্যতার সাথে ওতপ্রোতভাবে জড়িত।

ঐতিহ্যগতভাবে মুসলিম সম্প্রদায় পবিত্র ঈদুল আজহার সময় স্থানীয় বিধিবিধান মেনে বিভিন্ন ধর্মীয় সমাবেশ ও ব্যক্তিগত প্রাঙ্গণে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি বা উৎসর্গ করে থাকেন। এর পাশাপাশি, তামিলনাড়ুর বেশ কিছু হিন্দু মন্দিরেও তাদের বার্ষিক উৎসবের সময় ধর্মীয় রীতিনীতি মেনে পশু বলিদানের প্রথা চালু রয়েছে।

মুসলিম ও বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতারা সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে যুক্তি দিয়েছেন যে, কোরবানি বা এই ধরনের ধর্মীয় উৎসর্গকে শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত ও সরকারি কসাইখানায় সীমাবদ্ধ করা সম্পূর্ণ অবাস্তব ও অসম্ভব; কারণ উৎসবের দিনগুলোতে বিপুল পরিমাণ পশুর চাহিদার চাপ সামলানোর মতো পর্যাপ্ত ধারণক্ষমতা বা অবকাঠামো ওই নির্দিষ্ট কসাইখানাগুলোর নেই।

আরও পড়ুন: কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার

থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন তামিলনাড়ু সরকার আদালতে তাদের অবস্থান পরিষ্কার করে জানিয়েছে যে, তামিলনাড়ু পশু সংরক্ষণ আইন ও কসাইখানা পরিচালনার অন্যান্য বিদ্যমান নিয়ম-কানুন এরই মধ্যে কোন স্থানে ও কী ধরনের শর্তাধীনে পশু জবাই করা যাবে, তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করে। কিন্তু এসব আইন কোনোভাবেই রাজ্যে পশু জবাইয়ের ওপর কোনো ঢালাও বা সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভুটানে দুইয়ের বেশি সন্তান নিলেই মিলবে নগদ অর্থ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৪:২৬ পি.এম


ভুটানে দুইয়ের বেশি সন্তান নিলেই মিলবে নগদ অর্থ

ভুটান দেশে দ্রুত কমে যাওয়া জন্মহার এবং তরুণদের বিদেশমুখী হওয়ার প্রবণতা ঠেকাতে নতুন একটি প্রণোদনা কর্মসূচি চালু করা হয়েছে। এই কর্মসূচির আওতায় এখন থেকে যদি কোনো পরিবারে তৃতীয় বা পরবর্তী প্রতিটি সন্তানের জন্য নতুনভাবে প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের নগদ অর্থ দেওয়ার ব্যবস্থা করা হয়।

ভুটানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ভুটান ব্রডকাস্টিং সার্ভিসের (বিবিএস) দেওয়া তথ্য অনুযায়ী, দেশটির প্রধানমন্ত্রী শেরিং তোবগে জনসংখ্যা হ্রাস পাওয়ার এই ধারাকে দেশে একটি ‘অস্তিত্বের সংকট’ হিসেবে উল্লেখ করেছেন। এই সংকট থেকে উত্তরণের লক্ষ্যেই সরকার গত জুনে ‘থার্ড চাইল্ড প্লাস’ নামের বিশেষ এই কর্মসূচিটি চালু করে। নতুন এই নীতিমালার আওতায়, কোনো পরিবারে তৃতীয় বা তার পরবর্তী সন্তান জন্ম নিলে, শিশুর তিন বছর বয়স হওয়া পর্যন্ত প্রতি মাসে ১০৫ মার্কিন ডলার (স্থানীয় মুদ্রায় প্রায় ৯ হাজার গুলট্রাম) করে দেওয়া হবে।

কর্মসূচির উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে প্রধানমন্ত্রী শেরিং তোবগে তুলে ধরেছেন, ভুটানে বর্তমানে প্রজনন হার জনসংখ্যা স্থিতিশীল রাখার জন্য প্রয়োজনীয় মাত্রার চেয়ে অনেকটাই নিচে নেমে গেছে। যদি এটি এখনই ঠেকানো না যায়, তবে ভবিষ্যতে জাতি বড় ধরনের শ্রম ও মেধা সংকটে পড়তে পারে।

ভারত ও চীনের মাঝখানে অবস্থিত হিমালয় অঞ্চলের দেশ ভুটানের মোট জনসংখ্যা আট লাখেরও কম। জাতিসংঘের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে দেশটিতে প্রতি নারীর গড় সন্তান জন্মদানের হার ১ দশমিক ৮ রয়েছে। অথচ একটি দেশের জনসংখ্যাকে স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে এই প্রতিস্থাপনের হার অন্তত ২ দশমিক ১ হওয়া আবশ্যক। জনসংখ্যা হ্রাসের সঙ্গে দেশে বয়স্ক মানুষের সংখ্যাও দ্রুত বাড়ছে। বর্তমানে মোট জনসংখ্যার প্রায় ৬ শতাংশ মানুষের বয়স ৬৫ বছর বা তার বেশি। আশঙ্কা করা হচ্ছে, ২০৫০ সালের মধ্যে এই হার বেড়ে ১৭ শতাংশে পৌঁছাতে পারে।

তবে বাজার বিশ্লেষক ও সাধারণ নাগরিকদের অনেকের অভিমত হলো, শুধু এই সাময়ীক নগদ সহায়তা দিয়ে জন্মহার বাড়ানো সম্ভব নয়। ৩৫ বছর বয়সী দেশটির এক সরকারি কর্মকর্তা খান্দু ওয়াংমো বলে উল্লেখ করেন, সরকারের এই উদ্যোগটি অবশ্যই ইতিবাচক। কিন্তু সন্তান লালন-পালনের দীর্ঘমেয়াদি খরচ অনেক বেশি। বিশেষ করে শিক্ষা, বাসস্থান ও শিশুর যত্নের উচ্চ ব্যয় বিবেচনা করলে কেবল এই আর্থিক প্রণোদনা তরুণ দম্পতিদের সন্তান নিতে আগ্রহী করার জন্য যথেষ্ট নাও হতে পারে। এর জন্য দীর্ঘমেয়াদি ও টেকসই সামাজিক নিরাপত্তা বলয় তৈরি করা প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন কুঁড়ি স্পোর্টস সমাপনীতে অংশ নিতে ঢাকার মাদরাসাগুলোকে নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৪:২৭ পি.এম


নতুন কুঁড়ি স্পোর্টস সমাপনীতে অংশ নিতে ঢাকার মাদরাসাগুলোকে নির্দেশ

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ঢাকা মহানগরীর মাদরাসাগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। আগামী ২৭ জুলাই বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে এ উপলক্ষে সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হবে।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ মে) তারিখে মাদরাসা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বিষয়টি অতীব জরুরি উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের ক্রীড়া উন্নয়নকে সামনে রেখে বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে, দেশের তৃণমূল পর্যায় থেকে ১২ থেকে ১৪ বছর বয়সী প্রতিভাবান ক্রীড়া শিক্ষাথীদের অন্বেষণ, বিকাশ এবং ক্রীড়ামুখী মানবসম্পদ সৃষ্টি করার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ক্রীড়া পরিদপ্তরের আয়োজন অবলম্বনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি চালু করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আগামী ২৭ জুলাই বিকেল ৪টায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে।

এমতাবস্থায়, অনুষ্ঠানে অঙ্গীকার করা সকল প্রতিষ্ঠানকে উৎসবমুখর, প্রাণবন্ত ও সাফল্যমণ্ডিত করতে ঢাকা মহানগরে অবস্থিত বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্কুল ড্রেসে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশনা প্রদান করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্যাকবলিত ১১ জেলায় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৪:২৭ পি.এম


বন্যাকবলিত ১১ জেলায় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

দেশের বন্যাকবলিত ১১ জেলায় সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে স্বাস্থ্যসেবা অব্যাহত রাখতে সক্ষম হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি সোমবার (১৩ জুলাই) দুপুর ১২ টায় সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী উল্লেখ করেন, গত কয়েক দিনের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম অঞ্চলের নানা জেলা বন্যাকবলিত হয়েছে। এর ফলে যোগাযোগ, অর্থনীতি এবং স্বাস্থ্যসেবা ব্যাহত হলেও সরকার দ্রুত পরিস্থিতি মোকাবিলায় ব্যবস্থা নিচ্ছে।

তিনি বলেন, ঝুঁকিপূর্ণ জেলাগুলোর স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে যাতে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন নিশ্চিত হয়। কোথাও যেন কোনো রোগী চিকিৎসাবঞ্চিত না হন, সেই লক্ষ্যেই পর্যাপ্ত ওষুধ, স্যালাইন, অ্যান্টিভেনম, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে কেন্দ্রীয় পর্যায় থেকে অতিরিক্ত মেডিকেল টিমও পাঠানো হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, এক হাসপাতালের নিচতলায় পানি ঢুকে পড়ায় রাতেই চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা চিকিৎসাসামগ্রী নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন। একই সঙ্গে বন্যাকবলিত ১১টি জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করে মাঠে দায়িত্ব পালনের নির্দেশনার কথাও তিনি উল্লেখ করেছেন।

তিনি বলেন, বর্তমানে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়াসহ ১১টি জেলায় বিশেষ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রতিটি জেলার সার্বিক স্বাস্থ্য পরিস্থিতি তদারকির জন্য একজন জ্যেষ্ঠ চিকিৎসককে দায়িত্ব দেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ সার্বক্ষণিক তথ্য সংগ্রহ ও সমন্বয়ের কাজ করছে।

তিনি আরও জানান, জেলা প্রশাসন, সিভিল সার্জন, হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয়ের মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। বিশেষত গর্ভবতী নারীদের, শিশুদের এবং দুর্গম এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সাপে কাটার ঘটনার প্রেক্ষিতে মন্ত্রী জানান, বন্যার সময় সাপের উপদ্রব বেড়ে যাওয়ার কারণে আগেই সতর্কতা জানিয়েছে। জনগণের কাছে ওঝা যাওয়ার পরিবর্তে দ্রুত হাসপাতালে নেওয়ার আহ্বান করা হয়েছে। বন্যার প্রথম রাতেই পাঁচজন সাপে কাটা রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের অ্যান্টিভেনম দেওয়া হয়েছে এবং সবাই সুস্থ আছেন। এখন পর্যন্ত মোট ৯৫ জন সাপে কাটা রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আদ্-দ্বীন হাসপাতালের প্রসঙ্গ তুলে বলেন, আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ত্রুটিগুলো সংশোধনের জন্য পুনরায় পরিদর্শনের আবেদন করেছে। সরকার পরিদর্শন করে পরিস্থিতি সন্তোষজনক মনে করলে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

স্বাস্থ্যসচিব মো. কামরুজ্জামান চৌধুরী মত প্রকাশ করেন, সর্বশেষ তথ্য অনুযায়ী বন্যাকবলিত এলাকায় বিভিন্ন হাসপাতালে সাপে কাটা ৯৫ জন রোগী চিকিৎসা গ্রহণ করেছেন এবং সবাই বর্তমানে সুস্থ আছেন। বর্তমানে এক হাজারের বেশি ভায়াল অ্যান্টিভেনম মজুত রয়েছে, যেখানে জেলা পর্যায়ে ২১ হাজার ভায়াল সংরক্ষণ করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে আরও ২৫ হাজার ভায়াল যুক্ত হবে। ফলে অ্যান্টিভেনম সংকটের কোনো আশঙ্কা নেই।

তিনি আরও বলেন, বন্যাপরবর্তী পানিবাহিত রোগ প্রতিরোধের জন্য বিশুদ্ধ পানি নিশ্চিত করতে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হচ্ছে। ডায়রিয়া, কলেরা ও অন্যান্য পানিবাহিত রোগ মোকাবিলায় পর্যাপ্ত ওআরএস, স্যালাইন, ওষুধ এবং বিশেষ মেডিকেল টিম প্রস্তুত রয়েছে। প্রয়োজন হলে রোগীদের দ্রুত উন্নত হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থাও করা হয়েছে।

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, জাতীয় স্বাস্থ্যসেবা কল সেন্টার ১৬২৬৩ নম্বর এবং স্বাস্থ্য বাতায়নের মাধ্যমে বন্যাকবলিত এলাকার স্বাস্থ্যসংক্রান্ত তথ্য সংগ্রহ এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে। একই সঙ্গে ডেঙ্গু ও অন্যান্য সংক্রামক রোগের পরিস্থিতি নিবিড়ভাবে কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিজিবি কর্তৃক নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৪:২৮ পি.এম


বিজিবি কর্তৃক নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

জামালপুরের দেওয়ানগঞ্জে পাহাড়ি ঢলের কারণে জিঞ্জিরাম নদী ভাঙনের শিকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ৩৫ বিজিবি।

সোমবার (১৩ জুড়ে) দুপুরে পাথরের চর এলাকার ৩০টি পরিবারকে জামালপুর ৩৫ বিজিবির পক্ষ থেকে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণ বিতরণ করেন জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল হাসানুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন ৩৫ বিজিবির সহকারী পরিচালক ইমাম হোসেন, পাথরের চর বিওপির কোম্পানি কমান্ডার তরিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ভাঙন কবলিত এলাকার মানুষ।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ত্রাণ সহায়তার জন্য।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল হাসানুর রহমান বলেন, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বিজিবির মানবিক দায়িত্বের অন্যতম অঙ্গ।

তিনি জানান, দেশের দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%