মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০২:০৬ পি.এম
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের উন্নয়নে ১৮ ঘন্টা পরিশ্রম করছেন আর অন্য একটি দল নির্বাচনে হেরে গিয়ে পাগল হয়ে তারেক রহমানের কাজে ঈর্ষান্বিত হয়ে রাজপথে পাগলের প্রবল করছে বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার। মঙ্গলবার সকালে মাদারীপুর জেলা বিএনপির আয়োজনে শহরের শকুনি লেকেরপাড় মুক্তমঞ্চে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র্যালি শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
খোকন তালুকদার আরো বলেন,আমরা বলে দিতে চাই তারেক রহমান বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত হয়েছেন দেশের মানুষের ভালবাসায় প্রধানমন্ত্রী হয়েছেন।মিথ্যা অপবাদ দিয়ে তারেক রহমানকে ছোট করা যাবে না। আমরা বিরোধী দল মতের বন্ধুদের সাবধান করে দিতে চাই,আপনারা ভালো কাজের সাথে থাকেন তারেক রহমানের উন্নয়নের সাথে থাকেন, তাহলে বাংলাদেশের উন্নতি হবে ভবিষ্যতে মানুষের কাছে যেতে পারবেন। আর যদি সরকারের বিরোধিতা করেন তাহলে জনগণের প্রতিরোধের মুখে পড়বেন আপনারা। ফ্যাসিস্টদের বিদায় হয়েছে বাংলাদেশের লক্ষ জনতা নির্যাতিত হয়েছে গুমের শিকার হয়েছে খুনের শিকার হয়েছে তাদের রক্তের প্রতি সম্মান রাখতে হবে।
এসময় উপস্থিত ছিলেন-মাদারীপুর জেলা বিএনপির আহবায়ক এ্যাড,জাফর আলী মিয়া,যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মুরাদ,জেলা যুবদলের আহবায়ক ফারুক বেপারী,জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার,সাধারণ সম্পাদক এ্যাড,মাসুদ পারভেজ,জেলা কৃষকদলের আহবায়ক ওলিউর রহমান দর্জি,সদস্য সচিব এ্যাড,অহিদুজ্জামান খানসহ জেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ৬ সেপ্টেম্বর দুই দিনের সফরে তার নিজ জেলা ঠাকুরগাঁও যাচ্ছেন। রাষ্ট্রপতি হিসেবে এটি তার প্রথম ঠাকুরগাঁও সফর হবে।
ঠাকুরগাঁওবাসীর মধ্যে রাষ্ট্রপতির আগমন উপলক্ষে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে। শহরের বিভিন্ন স্থানে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রঙ করার কাজ।
সফরের প্রথম দিন ৬ সেপ্টেম্বর বিকেল ৩টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটির আয়োজনে একটি সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি যোগদান করবেন।
নাগরিক কমিটির আহ্বায়ক ড. আবু মো. খয়রুল কবির জানিয়েছেন, রাষ্ট্রপতি ওই দিন হেলিকপ্টারযোগে ঠাকুরগাঁও পৌঁছাবেন। তিনি সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণের পর শহরের সেনুয়া গোরস্থানে তার পিতার কবর জিয়ারত করবেন। এরপর তিনি নিজের বাড়িতে যাওয়ার পর সরাসরি সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
সফরের দ্বিতীয় দিন ৭ সেপ্টেম্বর রাষ্ট্রপতি শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে জামালপুরে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইস্রাফিল শাহীন জানিয়েছেন, ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সীমিতসংখ্যক অতিথি উপস্থিত থাকবেন।
রাষ্ট্রপতির ছোট ভাই ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন জানিয়েছেন, নাগরিক সমাজের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে সংবর্ধনা দেওয়া হবে।
তিনি উল্লেখ করেন, রাষ্ট্রপতি বর্তমানে একটি নিরপেক্ষ ব্যক্তি। তাই সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি বা ধানের শীষের কোনো প্রতীক প্রদর্শন না করার বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে একটি দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে কেন্দ্রীয় বিএনপির সহায়তায় এই মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে।
সকাল থেকেই ক্যাম্পে চিকিৎসাসেবা গ্রহণ করতে জনসাধারণ ও দলীয় নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে। মেডিসিন, হৃদরোগ, চর্ম ও যৌন, চক্ষুসহ বিভিন্ন বিভাগের চিকিৎসকরা রোগীদের পরামর্শ ও ব্যবস্থাপত্র প্রদান করেন। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।
মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে রুহুল কবির রিজভী মন্তব্য করেন, "বিএনপি সব সময় জনগণের সুখে-দুঃখে পাশে ছিল এবং আছে।" তিনি উল্লেখ করেন, দেশের যে কোনো সংকটময় পরিস্থিতিতে ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে দলের নেতাকর্মীরা সবসময় সামনের সারিতে ছিলেন। এই ফ্রি মেডিকেল ক্যাম্প বিএনপির সামাজিক ও মানবিক অঙ্গীকারের ধারাবাহিকতার অংশ।
তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশের স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া বিএনপির অন্যতম অগ্রাধিকার।
দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে শত শত দুস্থ ও সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশের আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য বিশ্ব অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে ক্রমাগত বিস্তৃত হচ্ছে। এই বর্ধিত বাণিজ্যিক লেনদেনকে সচল রাখতে বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার ওঠানামা করছে।
বাজারে চাহিদামতো বৈদেশিক মুদ্রার জোগান থাকা সত্ত্বেও গত মাসে আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) শর্ত বাস্তবায়নের জন্য ধাপে ধাপে ডলারের দাম বৃদ্ধি এবং টাকার মান কমানোর প্রক্রিয়া শুরু হয়েছিল। সেই অনুযায়ী, গত মাসে দেশের আন্ত ব্যাংক বৈদেশিক মুদ্রা বাজারে ডলারের দাম গড় হিসেবে প্রায় ১ টাকা বেড়ে গিয়েছিল। তবে সম্প্রতি ডলারের দাম আগের তুলনায় অনেক কমে এসেছে।
কেন্দ্রীয় ও বাণিজ্যিক ব্যাংক সূত্রে জানা গেছে, গত মাসের শুরুতে আন্ত ব্যাংকে ডলারের সর্বোচ্চ ও সর্বনিম্ন দাম ছিল ১২২ টাকা ৮৫ পয়সায় স্থিতিশীল।
এরপর সেটি বেড়ে সর্বোচ্চ ১২৩ টাকা ৮২ পয়সায় পৌঁছেছিল। তবে আজ সেটি ১২২ টাকা ৮৫ পয়সায় লেনদেন হচ্ছে।
বাংলাদেশ ব্যাংক এবং দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর তথ্য অনুযায়ী আজকের (০১ সেপ্টেম্বর ২০২৬) সর্বনিম্ন মুদ্রা বিনিময় হারের একটি সার্বিক চিত্র নিচে তুলে ধরা হলো—
মুদ্রার নাম বাংলাদেশি টাকা
ইউএস ডলার : ১২২ টাকা ৮৫ পয়সা
ইউরো : ১৪২ টাকা ৭০ পয়সা
পাউন্ড : ১৬৬ টাকা ৪২ পয়সা
কানাডিয়ান ডলার : ৮৮ টাকা ৬৬ পয়সা
অস্ট্রেলিয়ান ডলার : ৮৮ টাকা ০৩ পয়সা
চায়নিজ ইয়েন : ১৮ টাকা ২৮ পয়সা
সিঙ্গাপুরি ডলার : ৯৬ টাকা ৬১ পয়সা
ভারতীয় রুপি : ১ টাকা ২৯ পয়সা
মালয়েশিয়ান রিঙ্গিত : ৩০ টাকা ৪২ পয়সা
সৌদি রিয়াল : ৩২ টাকা ৫৪ পয়সা
কাতারি রিয়াল : ৩৩ টাকা ৬২ পয়সা
কুয়েতি দিনার : ৩৯৭ টাকা ১৭ পয়সা
আরব আমিরাতের দিরহাম : ৩৩ টাকা ৪৩ পয়সা
*মুদ্রার বিনিময় হার পরিবর্তন হতে পারে।
আর্থিক খাতের বিশ্লেষকদের মতে, কেন্দ্রীয় ব্যাংকের কঠোর মনিটরিং এবং প্রবাসী আয়ের (রেমিট্যান্স) প্রবাহ ইতিবাচক থাকায় খোলাবাজার ও অফিশিয়াল রেটের মধ্যকার ব্যবধান অনেকটাই কমে এসেছে।
যদিও আইএমএফের শর্ত বাস্তবায়ন করতে গিয়ে গত মাসে ডলারের দাম কিছুটা বেড়ে গিয়েছিল। তবে বর্তমানে সেটি আগের থেকে অনেকটা কমে আজ ১২২ টাকা ৮৫ পয়সায় লেনদেন হচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংকের হিসাব মতে, গত মাসের শুরুতে ডলারের সর্বনিম্ন দাম ১২২ টাকা ৮৫ পয়সা থাকলেও মাসের শেষ দিকে সেটি ১২৩ টাকা ৮২ পয়সায় পৌঁছেছিল। তবে আজ ১২২ টাকা ৮৫ পয়সায় বিনিময় হচ্ছে। আমদানিকারক ও সাধারণ ব্যবসায়ীদের জন্য এটি কিছুটা স্বস্তিদায়ক।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় সংসদের হুইপ এবং নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু মন্তব্য করেছেন, সংকট যতই আসুক, ক্রাইসিস যতই ঘনিয়ে আসুক, বিএনপিকে ধ্বংস করা সম্ভব নয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে নাটোর শহরের আলাইপুর উপশহর মাঠে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘জিয়াউর রহমানের হত্যার মাধ্যমে আন্তর্জাতিক এবং জাতীয় ষড়যন্ত্রকারীরা মনে করেছিল, জিয়াউর রহমানকে হত্যা করে বিএনপিকে নিশ্চিহ্ন করা যাবে। বিএনপি নিশ্চিহ্ন হয়নি। বরং বিএনপি আরো সংগঠিত হয়েছে। সংকট ও ক্রাইসিস যতই আসুক, বিএনপিকে ধ্বংস করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, ‘১৯৮২ সালের ২৪ মার্চ, যেদিন এরশাদ ক্ষমতা গ্রহণ করেছিল, আমি সেদিন জেলখানায় চলে গিয়েছিলাম। এরশাদ বাংলাদেশের সকল এমপি-মন্ত্রীকে ভাগিয়ে জাতীয় পার্টিতে নিয়ে গিয়েছিল। খালেদা জিয়া সেদিন ছাত্রসমাজের দাবির পরিপ্রেক্ষিতে ক্যান্টনমেন্টের বাড়ি ছেড়ে রাস্তায় নেমেছিলেন।
২০০৭ সালে ওয়ান-ইলেভেন এসে যে খালেদা জিয়াকে জেলে পাঠিয়েছিল এবং তারেক রহমানকে মামলা দিয়ে দেশ ছাড়তে বাধ্য করেছিল, তারা ভেবেছিল বিএনপি এবার নিশ্চয়ই শেষ হয়ে যাবে।’
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্য সাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিনসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ জিয়াউর রহমানের ছবিতে পুষ্পমাল্য অর্পণ, কোরআন খতম এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ